CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় বিরাট কোহলি, বড় রহস্যের পর্দা ফাঁস করে দিলেন অধিনায়ক শুভমান গিল!

ভারতীয় ক্রিকেটে জল্পনার শেষ নেই বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে। কিন্তু এবার সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। ইতিমধ্যেই ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বিরাট কোহলির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন দলের পরিকল্পনা নিয়ে। আর কী জানালেন শুভমান?

Shubman Gill about Virat Kohli
Shubman Gill about Virat Kohli

ভারতীয় ক্রিকেটে জল্পনার শেষ নেই বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়ে। কিন্তু এবার সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ক শুভমান গিল। ইতিমধ্যেই ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বিরাট কোহলির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন দলের পরিকল্পনা নিয়ে। 

বিরাট কোহলির সঙ্গে কী নিয়ে আলোচনা হল শুভমানের?

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে গিল জানান, "২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে মাত্র দু'দিন আগেই দীর্ঘ আলোচনা হয়েছে বিরাট কোহলি-র সঙ্গে। ভবিষ্যতে কোন কোন ক্রিকেটার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, দলের সম্ভাব্য কম্বিনেশন, এমনকি বর্তমানে যাঁরা এই মুহূর্তে দলে নেই, অথচ আগামী দিনে তাঁর সুযোগ পেতে পারেন, তাঁদের নিয়েও কথা হয়েছে। কোন ভূমিকায় প্রত্যেক ক্রিকেটারকে ব্যবহার করা যায়, সেই নিয়েও আলোচনা করেছি আমরা।"

গিলের এই মন্তব্য থেকেই স্পষ্ট যে, এখনও বিরাট কোহলি ২০২৭ বিশ্বকাপের রোডম্যাপে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য। শুধু খেলোয়াড় হিসেবে নয়, দলের পরিকল্পনা আর নেতৃত্বের দিক থেকেও গুরুত্ব দেওয়া হচ্ছে তাঁর মতামতকে।

কোহলির উপর দলের আস্থা আর সম্মান আজও অটুট!

সম্প্রতি বিরাট কোহলি বলেন, এমন কোনও দলে তিনি থাকতে চান না, যেখানে বারবার নিজের যোগ্যতা তাঁকে প্রমাণ করতে হয়। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শুভমান গিলের এহেন মন্তব্য কোহলির প্রতি দলের আস্থা আর সম্মান প্রদর্শনের প্রতিফলন, এমনটাই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে কী বললেন শুভমান?

এদিন শুভমান গিল আরও বলেন, "রোহিত শর্মা ও বিরাট কোহলি গত এক দশক ধরে ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ড। এখনও তাঁরা টিম ইন্ডিয়ার অবিচ্ছেদ্য অংশ। তাঁদের অভিজ্ঞতা এটি দক্ষতা বিভিন্ন পরিস্থিতিতে আমাদের কাছে ভীষণ মূল্যবান। তাঁরা দেশের জন্য গত দশকে যা করেছেন, সেকথা ভাষায় প্রকাশ করা খুব কঠিন।"

আরো পড়ুন: সূর্যকুমারের জন্য দরজা পুরোপুরি বন্ধ হচ্ছে না, তবে এই 'শর্ত' পূরণ করলেই বাজিমাত, জানিয়ে দিল বিসিসিআই!

ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির অবদান:

প্রসঙ্গত, অধিনায়ক হিসেবে ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির রেকর্ডও খুবই উজ্জ্বল। ৯৫টি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে বিরাট ভারতের নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ৬৫টি ম্যাচে জয় এসেছে। একাধিক ম্যাচে ৬৮.৪২ শতাংশ জয়ের হার নিয়ে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের মধ্যে, সাফল্যের হার সর্বোচ্চ কোহলির।

শুভমান গিলের এই মন্তব্য সামনে আসতেই ২০২৭ বিশ্বকাপে বিরাট কোহলির মাঠে নামা নিয়ে চলা জল্পনায় জল পড়ল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এখনও কোহলি এবং রোহিত ভারতের ভবিষ্যৎ পরিকল্পনায় দু'জনকেই ভীষণ গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই দেখা হচ্ছে।

আরো পড়ুন: কেন সঞ্জু স্যামসনই সবসময় 'বলি কা বাখরা'? গম্ভীরদের দল নির্বাচন নিয়ে প্রশ্ন প্রাক্তন প্রধান নির্বাচকের!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে