CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Rohit Sharma: রোহিতের ‘নটরাজ শট’-এ মুগ্ধ দিনেশ কার্তিক, জুনিয়ারদের টানা হারের পর এবার ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে থাকল ভারত!

ইংল্যান্ডের দুর্গ এজবাস্টনে দারুন জয় দিয়ে ওয়ানডে সিরিজ সূচনা করল ভারত। প্রথম ওডিআইয়ে শুভমান গিলের দল স্বাগতিকদের ছয় উইকেটে হারিয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। এই জয় দিয়েই এজবাস্টনে পুরুষদের ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের দীর্ঘ ১২ বছরের জয়ের রেকর্ডও ভেঙে গুঁড়িয়ে দিল টিম ইন্ডিয়া। কেমন ছিল এদিনের ম্যাচ?

India wins vs England-1st ODI
India wins vs England-1st ODI

ইংল্যান্ডের দুর্গ এজবাস্টনে দারুন জয় দিয়ে ওয়ানডে সিরিজ সূচনা করল ভারত। প্রথম ওডিআইয়ে শুভমান গিলের দল স্বাগতিকদের ছয় উইকেটে হারিয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। এই জয় দিয়েই এজবাস্টনে পুরুষদের ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের দীর্ঘ ১২ বছরের জয়ের রেকর্ডও ভেঙে গুঁড়িয়ে দিল টিম ইন্ডিয়া। 

ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে রইল ভারত!

টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে। বিনা উইকেটে ৬১ রান তোলে তারা। তবে ভারতের বোলারদের দাপটে ধসে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং। একসময় স্কোর গিয়ে দাঁড়ায় ৮০/৫। এমন কঠিন পরিস্থিতিতে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জো রুট। আর লিয়াম ডসন করেন ৬৮ রান। ষষ্ঠ উইকেটে দু'জনে ১১১ রানের জুটি গড়ে ২৫৮ রানে পৌঁছে দেন দলকে। ভারতের হয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে অক্ষর প্যাটেল ইংল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড বেঁকিয়ে দেন।

রোহিতের নটরাজ শটে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা!

শুরু থেকেই ২৫৯ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে আত্মবিশ্বাসী ছিল টিম ইন্ডিয়া। যদিও ইনিংসের ষষ্ঠ ওভারে ম্যাচের সবথেকে আলোচিত মুহূর্ত আসে। জোফ্রা আর্চারের শর্ট বলকে অনবদ্য পুল শটে স্কোয়ার লেগের ওপর দিয়ে রোহিত শর্মা সীমানার বাইরে পাঠিয়ে দেন। রোহিত শটটি খেলার পর, এক পায়ে ভারসাম্য ধরে রাখার সেই ভঙ্গি দেখে তাকে রোহিত শর্মার বিখ্যাত ‘নটরাজ শট’ বলে উল্লেখ করলেন ধারাভাষ্যকার দিনেশ কার্তিক। মুহূর্তের মধ্যে  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় রোহিতের সেই শট।

আরো পড়ুন: বিরাট কোহলির সঙ্গে আবার ঝামেলা 'হেডমাস্টার' গৌতম গম্ভীরের!

অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর জুটির দারুন পারফরম্যান্স:

অধিনায়ক শুভমান গিল ভারতের রান তাড়ার ভিত্তি গড়ে দেন এদিন। ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেললেও তিনি ক্র্যাম্পের জন্য অবসর নিয়ে মাঠ ছাড়েন। তারপর ১৬০ রানে চার উইকেট হারিয়ে ভারত অনেকটা চাপে পড়ে যায়। কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর ম্যাচের রাশ নিজেদের হাতে টেনে নেন। অবিচ্ছিন্ন ১০২ রানের জুটি গড়ে দু'জনে ভারতের জয় নিশ্চিত করে দেন। অক্ষর প্যাটেল ৫৭ আর ওয়াশিংটন সুন্দর ৫২ রানে অপরাজিত থাকেন।

২৮টি বল হাতে রেখেই ভারত লক্ষ্য ছুঁয়ে ফেলে। ব্যাট আর বল, দুই বিভাগেই দাপটের সঙ্গে খেলে সিরিজের প্রথম ম্যাচে জিতে গিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া।

আরো পড়ুন: ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় বিরাট কোহলি, বড় রহস্যের পর্দা ফাঁস করে দিলেন অধিনায়ক শুভমান গিল!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে