CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

এখন থেকেই ভারতীয় দলে ২০২৭ বিশ্বকাপের রূপরেখা তৈরি হচ্ছে! রোহিত-কোহলি ছাড়াও ভারতের নয়া ভরসা শুভমন-অক্ষর!

দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে ইংল্যান্ড সফরে স্বস্তির জয় পেল ভারত। বার্মিংহামের এজবাস্টনে প্রথম ওয়ানডে ম্যাচে ৬ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে শুভমন গিলের দল এগিয়ে গেল। কিন্তু এই জয় শুধুমাত্র সিরিজে এগিয়ে যাওয়ার জন্যই নয়, ২০২৭ সালের আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকেও ভীষণ গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েই দিল টিম ইন্ডিয়া। এদিনের ম্যাচে ভবিষ্যতের ভরসা যোগালেন কারা?

Shubman and Axar
Shubman and Axar

দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে ইংল্যান্ড সফরে স্বস্তির জয় পেল ভারত। বার্মিংহামের এজবাস্টনে প্রথম ওয়ানডে ম্যাচে ৬ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে শুভমন গিলের দল এগিয়ে গেল। কিন্তু এই জয় শুধুমাত্র সিরিজে এগিয়ে যাওয়ার জন্যই নয়, ২০২৭ সালের আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির দিক থেকেও ভীষণ গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েই দিল টিম ইন্ডিয়া।

একসঙ্গে ওয়ানডে দলে রোহিত, বিরাট আর বুমরাহ!

প্রায় তিন বছর অপেক্ষার পর একসঙ্গে ওয়ানডে দলে ফিরে এলেন রোহিত শর্মা, বিরাট কোহলি আর জাশপ্রীত বুমরাহ। তবে সকলের মধ্যে এদিন নজর কেড়ে নিলেন শুভমান গিল, জাশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর। মনে করা হচ্ছে, অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি, নতুন প্রজন্মের ক্রিকেটারদের পারফরম্যান্সই আগামী দিনে ভারতীয় দলের ভিত্তি গড়তে পারে।

জাসপ্রীত বুমরাহর দুরন্ত বোলিং!

দীর্ঘ বিরতির পর জাসপ্রীত বুমরাহ ওডিআই-তে প্রত্যাবর্তন করেই দুর্দান্ত বোলিং উপহার দিলেন। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুককে নিজের তৃতীয় বলেই ফিরিয়ে দিলেন তিনি। ৯ ওভারে মোটে ৩১ রান দিয়ে ১ উইকেট নিলেও, বুমরাহর নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথমেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে অভিষিক্ত গুরনুর ব্রার আর প্রসিদ্ধ কৃষ্ণও এদিন ৮০/৫ অবস্থায় ঠেলে দেন স্বাগতিকদের।

কেমন পারফরম্যান্স করলেন রোহিত-কোহলি?

অন্যদিকে ব্যাট হাতে রোহিত শর্মা আর বিরাট কোহলি হতাশ করেন। ২১ বলে রোহিত মাত্র ১১ রান করেই আউট হয়ে যান। আর আন্তর্জাতিক ক্রিকেটে ছয় মাস পর ফিরে এসে বিরাট কোহলি মাত্র ৫ রান করেন। তাই ফের প্রশ্ন উঠেছে, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত কী হবে দুই অভিজ্ঞ ক্রিকেটারের ভূমিকা?

দলের হাল ফেরান অধিনায়ক শুভমন গিল!

এদিন দলের হাল ধরলেন অধিনায়ক শুভমন গিল। চাপের মুখে পড়েও ৭৫ বলে ৮০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শুভমন। শ্রেয়স আইয়ারের সঙ্গে তিনি শতরানের জুটি গড়ে ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। যদিও চোট সমস্যায় অস্বস্তির জন্য অবসর নিতে হয়েছে গিলকে, তবুও তাঁর ইনিংস প্রমাণ করে দিয়েছে ভবিষ্যতে ভারতীয় ব্যাটিংয়ের তিনিই কেন্দ্রবিন্দু হতে চলেছেন।

আরো পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সে বড়সড় রদবদল হতে চলেছে! অধিনায়ক, কোচ ও ট্রেড—পুরনো সবকিছুই কি ঝেড়ে ফেলা হবে?

অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর জুটির দারুন পারফরম্যান্স:

শেষের দিকে অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর জুটি অপরাজিত ১০২ রান করে ম্যাচ শেষ করলেন সহজেই। ওয়াশিংটন সুন্দর অপরাজিত ৫২ রান করেন। অক্ষর করেন ৫৭ রান। এর আগে বল হাতেও অক্ষর প্যাটেল ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। এক ম্যাচে হাফ সেঞ্চুরি এবং চার উইকেট নিয়ে ভারতের কিংবদন্তিদের বিশেষ তালিকায় তিনি নিজের নাম লিখিয়েছেন।

ভারতের অলরাউন্ড পারফরম্যান্সের সামনে ধুলিস্যাৎ ইংল্যান্ড:

জো রুট ইংল্যান্ডের হয়ে ৭৬ আর লিয়াম ডসন ৬৮ রান করে এদিন লড়াই চালিয়ে গেলেও, তা যথেষ্ট ছিল না ভারতের দুর্ভেদ্য অলরাউন্ড পারফরম্যান্সের সামনে। এজবাস্টনে এই জয়ে ইংল্যান্ডের দীর্ঘদিনের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিল ভারত। একইসঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে পরপর ষষ্ঠ ওয়ানডে ম্যাচে জয় তুলে নিল টিম ইন্ডিয়া।

সুতরাং, আর শুধু রোহিত-কোহলি নির্ভর নয় ভারত।এজবাস্টনের এই জয় এসেছে গিলের নেতৃত্ব, বুমরাহর প্রত্যাবর্তন,  অক্ষর আর ওয়াশিংটনের অলরাউন্ড দক্ষতা ও তরুণদের আত্মবিশ্বাসের জোরে। সব মিলিয়ে আগামিন২০২৭ বিশ্বকাপের লক্ষ্যে টিম ইন্ডিয়া শুরু করল তার নতুন পথচলা।

আরো পড়ুন: Rohit Sharma: রোহিতের ‘নটরাজ শট’-এ মুগ্ধ দিনেশ কার্তিক, জুনিয়ারদের টানা হারের পর এবার ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে থাকল ভারত!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে