CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

২০২৭ বিশ্বকাপে অক্ষর প্যাটেলই 'প্রথম' চয়েস!

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট আর বল হাতে দারুন অলরাউন্ড পারফরম্যান্স করে টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অক্ষর প্যাটেল। ৫৭ রানের ইনিংসে অপরাজিত থাকার পাশাপাশি, তিনি ৪ উইকেট নিয়ে শুধুমাত্র ম্যাচ জেতাননি। ২০২৭ সালে আসন্ন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপকে সামনে রেখে, টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ পরিকল্পনাতেও আরও বাড়িয়ে তুলেছেন নিজের গুরুত্ব। কী এমন করলেন অক্ষর?

Axar Patel in India's 2027 ODI World Cup plan
Axar Patel in India's 2027 ODI World Cup plan

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট আর বল হাতে দারুন অলরাউন্ড পারফরম্যান্স করে টিম ইন্ডিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অক্ষর প্যাটেল। ৫৭ রানের ইনিংসে অপরাজিত থাকার পাশাপাশি, তিনি ৪ উইকেট নিয়ে শুধুমাত্র ম্যাচ জেতাননি। ২০২৭ সালে আসন্ন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপকে সামনে রেখে, টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ পরিকল্পনাতেও আরও বাড়িয়ে তুলেছেন নিজের গুরুত্ব।

রবীন্দ্র জাডেজা নন, অক্ষরেই থাকছে ভরসা!

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, আগামী বিশ্বকাপের জন্য টিম ম্যানেজমেন্ট ভারতের প্রধান স্পিনার হিসেবে অক্ষর প্যাটেলকেই গড়ে তুলতে চাইছে। সীমিত ওভারের ক্রিকেটে প্রথম পছন্দ হিসেবে ফের রবীন্দ্র জাডেজাকে ফিরিয়ে আনার সম্ভাবনা বেশ কম বলে খবর।

কুলদীপ যাদবের তেমন অবদান না থাকায় গুরুত্বপূর্ণ অক্ষর প্যাটেল!

সূত্রের মতে, দক্ষিণ আফ্রিকার পেস-সহায়ক উইকেটের কথা চিন্তা ভাবনা করে এমন একজন স্পিনারের খোঁজ করছে ভারত, যিনি নিয়মিত উইকেট নেওয়া তো বটেই, দলের প্রথম সাতজনের মধ্যে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন। ব্যাট হাতে কুলদীপ যাদব খুব বড় অবদান রাখতে পারেননি। তাই গুরুত্ব আরও বেড়েছে অক্ষর প্যাটেলের।

জাডেজার বোলিং নিয়ে কী বলছে বিসিসিআই!

বিসিসিআইয়ের ওই সূত্র থেকে জানা গিয়েছে, "সাদা বলের ক্রিকেটে আগের মতো জাডেজার বোলিং আর কার্যকর নয়। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে দুবাইয়ের স্পিন-সহায়ক উইকেটের কথা চিন্তা ভাবনা করেই খেলানো হয়। তাছাড়া ২০১৯ বিশ্বকাপের সময়কার মতো তাঁর পাওয়ার হিটিংও এখন নেই।"

ওয়াশিংটন সুন্দর সুযোগ পেলে বাড়তি সুবিধা পাবে ভারত:

সূত্র থেকে আরও জানা গেছে, "দক্ষিণ আফ্রিকায় মূলত একজনই প্রধান স্পিনার ভারতের প্রথম একাদশে খেলবেন। বাড়তি সুবিধা হবে যদি ওয়াশিংটন সুন্দর সুযোগ পান । তাই দলের কাছে অক্ষরের ধারাবাহিক ফর্ম খুবই গুরুত্বপূর্ণ। তাঁর বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে হর্ষ দুবেকেও।"

আরো পড়ুন: ICC New Announcement: ২০২৭ বিশ্বকাপে আসছে ‘সুপার সিরিজ’ ও ‘সুপার ৭’, বদলে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের ফরম্যাটও!

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অক্ষর:

প্রসঙ্গত, গত কয়েক মাস টি-২০ ক্রিকেটে তেমন ভালো সময় পাননি অক্ষর প্যাটেল। চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ টি-২০ বিশ্বকাপ ম্যাচে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয় সহ-অধিনায়ক হওয়া সত্ত্বেও। কিন্তু এর আগে দীর্ঘ সময় ভারতের সীমিত ওভারের দলের তিনি অন্যতম ভরসাযোগ্য ক্রিকেটার ছিলেন। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয়ে বড় অবদানও রেখেছিলেন।

দীর্ঘদিন ধরে অক্ষর প্যাটেল নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার কাটিয়েছেন রবীন্দ্র জাডেজার ছায়াতেই। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে অক্ষরের দুর্দান্ত পারফরম্যান্স স্পষ্ট করে দিল, আর শুধু সহায়ক অলরাউন্ডার নন, অক্ষর ভারতের ভবিষ্যৎ পরিকল্পনায় হয়ে উঠছেন অন্যতম প্রধান ভরসা। ২০২৭-র একদিনের বিশ্বকাপের পথে অক্ষর প্যাটেলের হাতেই ভারতের স্পিন আক্রমণের নেতৃত্ব যে উঠবে, সেই ইঙ্গিত বেশ স্পষ্ট।

আরো পড়ুন: CSK-র 'হেডমাস্টার' হবেন ধোনি?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে