CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

ভারতীয় ক্রিকেটে চলছে ক্ষমতার 'ত্রিমুখী লড়াই', রোহিত–গম্ভীর–আগরকর— ২০২৭ বিশ্বকাপ ঘিরে বাড়ছে জল্পনা!

ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তীব্র হল। একটি প্রতিবেদন অনুযায়ী, ভবিষ্যতের কথা ভেবে প্রধান নির্বাচক অজিত আগরকর আর প্রধান কোচ গৌতম গম্ভীর যশস্বী জয়সওয়ালকে একদিনের দলে দীর্ঘমেয়াদি সুযোগ দিতে চাইছেন। তাঁদের সিদ্ধান্তকে নিয়েই রোহিত শর্মার সাথে নাকি তাঁদের সম্পর্কের অবনতি হয়েছে। কী জানানো হল প্রতিবেদনে?

Rohit Sharma- Gautam Gambhir- Ajit Agarkar controversy
Rohit Sharma- Gautam Gambhir- Ajit Agarkar controversy

ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা-র ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও তীব্র হল। একটি প্রতিবেদন অনুযায়ী, ভবিষ্যতের কথা ভেবে প্রধান নির্বাচক অজিত আগরকর আর প্রধান কোচ গৌতম গম্ভীর যশস্বী জয়সওয়ালকে একদিনের দলে দীর্ঘমেয়াদি সুযোগ দিতে চাইছেন। তাঁদের সিদ্ধান্তকে নিয়েই রোহিত শর্মার সাথে নাকি তাঁদের সম্পর্কের অবনতি হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে রোহিত শর্মার পরিসংখ্যান!

প্রতিবেদন বলছে, রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে ৫১৩টি ম্যাচ খেলেছেন, করেছেন ২০,২৮৯ রান আর ৫০টি সেঞ্চুরির মালিক তিনি। নিজের শর্তে রোহিত বিদায় নেওয়ার অধিকার পেয়েছেন। যদিও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য নির্বাচকদেরও কাঁধেও সেরা দল গঠনের গুরু দায়িত্ব রয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে চান রোহিত?

সূত্রের খবর, লর্ডসে আগামী ১৯ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচের পর টিম ইন্ডিয়ার পরবর্তী ওয়ানডে সিরিজ হবে আগামী ২৭ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। যদি আন্তর্জাতিক ক্রিকেট রোহিত চালিয়ে যেতে চান, তবে নির্বাচকদের পরবর্তী পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

গৌতম গম্ভীর, অজিত আগরকর এবং রোহিত শর্মার মধ্যে বিশ্বাস তলানিতে!

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গৌতম গম্ভীর, অজিত আগরকর এবং রোহিত শর্মার মধ্যে পারস্পরিক বিশ্বাসের আবার তৈরি হয়েছে। রাহুল দ্রাবিড় কোচ থাকার সময় ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আর ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে এমন সমন্বয় বজায় ছিল। তবে গম্ভীর কোচ হওয়ার পর বদলাতে শুরু করে পরিস্থিতি।

গম্ভীরকে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে চেয়েছিলেন রোহিত নিজেই:

২০২৪ সালের আইপিএলের সময় রোহিত নাকি নিজেই গম্ভীরকে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে যোগ দিতে আহ্বান জানান। কিন্তু পরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে ০-৩ ব্যবধানে পরাজয় আর অস্ট্রেলিয়া সফরের পরেই দুজনের পক্ষের সম্পর্ক নাকি তলানিতে ঠেকেছে বলে বলা হয়েছে প্রতিবেদনে।

সিডনি টেস্টের পূর্বে রোহিত সরে দাঁড়াতে চান:

প্রতিবেদনে উঠে এসেছে সিডনি টেস্টের পূর্বে রোহিত, গম্ভীর আর আগরকরের দীর্ঘ বৈঠকের কথাও। সেখানে টেস্ট ক্রিকেট থেকে রোহিত সরে দাঁড়ানোর ইচ্ছা জানান বলেও দাবি করা হয়েছে। কিন্তু পরে তিনি আর অবসরের ঘোষণা করেননি। রোহিত বলেছিলেন, তাঁর জন্য কী ভালো, সেটা তিনি জানেন।

আরো পড়ুন: কপাল খুলে গেল আরসিবির! ইংল্যান্ডের টেস্ট কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন অ্যান্ডি ফ্লাওয়ার!

টেস্ট ক্রিকেট থেকে রোহিত অবসর নেন:

এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত ভারতকে শিরোপা জেতানোর পর, ইংল্যান্ড সফরের আগে মতবিরোধ তৈরি হয় তাঁর ভবিষ্যৎ নিয়ে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, তিনি সিরিজের মাঝপথে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিন, সেটা নির্বাচকরা চাননি। শেষমেষ টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নেন।

সবচেয়ে বড় ধাক্কা তখনই আসে, যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা অধিনায়ক হওয়ার পরেও একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয় বলে জানানো হয় প্রতিবেদনে। ২০২৭ সালের বিশ্বকাপের পরিকল্পনার কথা জানিয়েই নির্বাচকরা নাকি তাঁকে সিদ্ধান্তের কথা জানান। ওই সিদ্ধান্তে হতাশ হন রোহিত।

যদিও এই সমস্ত তথ্য সংশ্লিষ্ট প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিসিসিআই, গৌতম গম্ভীর, অজিত আগরকর কিংবা রোহিত শর্মার তরফ থেকে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে একটিও মন্তব্য করা হয়নি। তাই সম্পর্কের অবনতি কিংবা ক্ষমতার দ্বন্দ্ব প্রসঙ্গে কোনও সরকারি নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি।

আরো পড়ুন: লন্ডনের মাটিতে পা রাখলেন রোহিত শর্মার বাবা-মা, 'হিটম্যান'-এর অবসর-জল্পনা চরমে!

ট্যাগ:IndiaRohit Sharma

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে