CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%
নিউজ

লর্ডসে কি শেষবার ভারতের জার্সিতে দেখা যাবে রোহিত শর্মাকে? অবসরের জল্পনায় তোলপাড় ভারতীয় ক্রিকেট!

নতুন করে ভারতীয় ক্রিকেটে জল্পনা জোরালো হয়েছে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ইংল্যান্ড সফরের পর ওডিআই ক্রিকেটে আর টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ পরিকল্পনায় রোহিত শর্মাকে রাখ নারাজ নির্বাচক কমিটি। সেই জন্য লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় আর শেষ ওডিআই ম্যাচই হতে পারে ভারতের জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ রোহিতের। আর কী বলা হল প্রতিবেদনে?

Rohit Sharma ODI retirement
Rohit Sharma ODI retirement

নতুন করে ভারতীয় ক্রিকেটে জল্পনা জোরালো হয়েছে রোহিত শর্মা-র ভবিষ্যৎ নিয়ে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ইংল্যান্ড সফরের পর ওডিআই ক্রিকেটে আর টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ পরিকল্পনায় রোহিত শর্মাকে রাখ নারাজ নির্বাচক কমিটি। সেই জন্য লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় আর শেষ ওডিআই ম্যাচই হতে পারে ভারতের জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ রোহিতের।

রোহিতের পরিবর্তে তরুণ ক্রিকেটারদের বেহাই সুযোগ দেওয়া উচিত!

প্রতিবেদন অনুসারে, সম্প্রতি প্রধান নির্বাচক অজিত আগরকর এবং প্রধান কোচ গৌতম গম্ভীর রোহিত শর্মার সাথে বৈঠকে তাঁকে জানান যে, ২০২৭-র ওডিআই বিশ্বকাপের পরিকল্পনায় রোহিতের বাম নেই। নির্বাচকরা মনে করেন, আগামী বিশ্বকাপকে লক্ষ্য রেখে তরুণ ক্রিকেটারদের এখন থেকেই বেশি সুযোগ দেওয়ার জন্য সময় এসে গিয়েছে। সেই তালিকায় অন্যতম হলেন যশস্বী জয়সওয়াল

৩৯ বছরের রোহিতকে দলে রাখা উচিত নয় বলে জানালো নির্বাচকরা!

সূত্রের খবর, রোহিত সম্প্রতি দলে নিজের জায়গা ধরে রাখার জন্য, প্রায় ৮ থেকে ১০ কেজি ওজন ঝরিয়েছেন। বড় পরিবর্তন এনেছেন খাদ্যাভ্যাসেও। কিন্তু নির্বাচকদের মতে, ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত ৩৯ বছরের রোহিতকে দলে রাখা মোটেই বাস্তবসম্মত নয়। তাছাড়াও তাঁকে আগামী কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজে নিয়মিত খেলানোর সম্ভাবনাও অনেক কম বলে ভাবছে টিম ম্যানেজমেন্ট।

আরো পড়ুন: ভারতীয় ক্রিকেটে চলছে ক্ষমতার 'ত্রিমুখী লড়াই', রোহিত–গম্ভীর–আগরকর— ২০২৭ বিশ্বকাপ ঘিরে বাড়ছে জল্পনা!

রোহিত শর্মা অবসর গ্রহণ করবেন কি?

তবে এখনও বিসিসিআই এই বিষয় নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তাই রোহিত শর্মা অবসর গ্রহণ করবেন কি না, সেটা এখনও নিশ্চিত নয়। যদিও অতীতে একই পরিস্থিতিতে আগাম ভবিষ্যৎ পরিকল্পনার কথা কিছু সিনিয়র ক্রিকেটারকে জানানো হয়েছিল বলেও, উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 

সীমিত ওভারের ক্রিকেটে রোহিতের বিশাল রেকর্ড:

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার ও অধিনায়ক হলেন রোহিত শর্মা। ভারত তাঁর নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। সীমিত ওভারের ক্রিকেটে রোহিতের অসংখ্য রেকর্ড এবং অবদান স্মরণীয় হয়ে থাকবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে।

তবে বর্তমানে যা জানা যাচ্ছে, তা সবটাই হল সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে। বিসিসিআই কিংবা রোহিত শর্মার তরফ থেকে কোনও মন্তব্য আনুষ্ঠানিকভাবে না আসা পর্যন্ত ব্যাপারটি জল্পনার পর্যায়েই আছে। তাই এখন লর্ডসের ম্যাচের পাশাপাশি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর এবার রোহিতের ভবিষ্যৎ সিদ্ধান্তের দিকে।

আরো পড়ুন: কপাল খুলে গেল আরসিবির! ইংল্যান্ডের টেস্ট কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন অ্যান্ডি ফ্লাওয়ার!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে