CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

সেঞ্চুরি মিস, তবুও বিরাটকে টপকে রান তাড়ার নতুন 'মাস্টার' হলেন জো রুট!

সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থামলেন ঠিকই, তবে বিরাট রেকর্ড গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অপরাজিত ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইংল্যান্ডকে জেতানোর সঙ্গে সঙ্গে সফল রান তাড়া করার ক্ষেত্রে ব্যাটিং গড়ে তিনি ছাড়িয়ে গেলেন বিরাট কোহলিকেও। কেমন ছিল এদিনের ম্যাচ?

Joe Root and Virat Kohli-1
Joe Root and Virat Kohli-1

সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থামলেন ঠিকই, তবে বিরাট রেকর্ড গড়লেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অপরাজিত ৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ইংল্যান্ডকে জেতানোর সঙ্গে সঙ্গে সফল রান তাড়া করার ক্ষেত্রে ব্যাটিং গড়ে তিনি ছাড়িয়ে গেলেন বিরাট কোহলি-কেও।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ইংল্যান্ড!

ভারতের দেওয়া রান তাড়া করতে নেমে প্রথমেই ইংল্যান্ড বেন ডাকেটের উইকেট হারায়। এমন কঠিন পরিস্থিতিতে জো রুট ইনিংসের হাল ধরেন। ধৈর্য আর অভিজ্ঞতার মিশেলে স্যাম কারান ও উইল জ্যাকসের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ জুটি গড়ে জয়ের দোরগোড়ায় দলকে পৌঁছে দেন। শেষমেষ অপরাজিত ৯৯ রানে থেকে তিনি জয় এনে দেন ইংল্যান্ডকে। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকরা ১-১ সমতা ফিরিয়েছে।

বিরাট কোহলিকে রান তাড়ার ক্ষেত্রে ব্যাটিং গড়ে টপকে গেলেন রুট!

এমন ইনিংসের সৌজন্যে সফল রান তাড়ার ক্ষেত্রে ব্যাটিং গড়ে রুট পিছনে ফেলেছেন বিরাট কোহলিকে। বর্তমানে সেই তালিকায় সবচেয়ে উপরে অবস্থান করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

সফল রান তাড়ায় ব্যাটিং গড় (ন্যূনতম ২০০০ রান):

১) মহেন্দ্র সিং ধোনি - ১০২.৭১
২) জো রুট – ৯১.৫৯
৩) বিরাট কোহলি – ৮৯.০৭
৪) এবি ডি ভিলিয়ার্স – ৮২.৭৭
৫) মাইকেল ক্লার্ক – ৭৩.৮৬

আরো পড়ুন: শেষ হতে বসেছে রবীন্দ্র জাদেজার 'কেরিয়ার'! কারণ জানলে চমকে উঠবেন আপনিও!

সেঞ্চুরি করতে না পারায় আক্ষেপ নেই রুটের:

কিন্তু ব্যক্তিগত সেঞ্চুরি হাতছাড়া হওয়া নিয়ে জো রুটের মোটেও আক্ষেপ নেই। ম্যাচ শেষে জো রুট বলেন, "ক্রিকেটের সবচেয়ে বড় আনন্দ হল, ক্রিজে শেষ পর্যন্ত থেকে দলকে জয় এনে দেওয়া। ব্যক্তিগত রেকর্ডের জন্য আমি খেলি না, আমি খেলি দলের জয়ের জন্য। সিরিজে ফিরতে চেয়েছিলাম আমরা, সেটা করতে পেরেছি। আমার কাছে সেঞ্চুরির চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল দলের জয়।"

রুটের এই ম্যাচ জেতানোর ইনিংস শুধুমাত্র ইংল্যান্ডকে সিরিজে ফিরিয়েই দেয়নি, পাশাপাশি সফল রান তাড়া করার অন্যতম সেরা ব্যাটার হিসেবেও আরও উজ্জ্বল করে তুলেছে তাঁর নাম।

আরো পড়ুন: রোহিতের বিদায়ে ভারতীয় দলে দরজা খুলতে পারে এই ৫ ক্রিকেটারের!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে