CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

চোটে জর্জরিত ভারতীয় শিবির, মহা চিন্তায় পড়ে গেলেন শুভমান গিল!

ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে একের পর এক ক্রিকেটারের চোটের জন্য বিপাকে পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। পূর্ণ শক্তির দল নিয়ে ভারত একটা ম্যাচও খেলতে পারেনি। এই পরিস্থিতি নিয়ে ভারত অধিনায়ক শুভমান গিল উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, ঘন ঘন চোটের জন্য প্রতিটা ম্যাচে দল নতুন করে সাজাতে হয়েছে। এতে দলের পারফরম্যান্সে বড় প্রভাব পড়ছে। এই প্রসঙ্গে কি জানালেন শুভমান গিল?

India Injury woes
India Injury woes

ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে একের পর এক ক্রিকেটারের চোটের জন্য বিপাকে পড়তে হয়েছে টিম ইন্ডিয়া-কে। পূর্ণ শক্তির দল নিয়ে ভারত একটা ম্যাচও খেলতে পারেনি। এই পরিস্থিতি নিয়ে ভারত অধিনায়ক শুভমান গিল উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, ঘন ঘন চোটের জন্য প্রতিটা ম্যাচে দল নতুন করে সাজাতে হয়েছে। এতে দলের পারফরম্যান্সে বড় প্রভাব পড়ছে।

একের পর এক চোট নিয়ে ভুগছেন ভারতীয় ক্রিকেটাররা!

সিরিজ শুরু হওয়ার আগেই চোটের জন্য হর্ষিত রানা ছিটকে যান। এরপর পুরো সিরিজ খেলতে অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিও  পারেননি। মাঝপথে ওয়াশিংটন সুন্দর চোট পান। অন্যদিকে, অসুস্থতা আর হাঁটুর সমস্যার জন্য লোকেশ রাহুল ও জসপ্রীত বুমরাহ একটি করে ম্যাচ মিস করেন।

চোট সমস্যা নিয়ে মুখ খুললেন অধিনায়ক শুভমান গিল!

এই প্রসঙ্গে অধিনায়ক শুভমান গিল জানান, “প্রথমে যে দল ঘোষণা করা হয়, সেই দলের অন্তত পাঁচজন শেষ ম্যাচে অংশ নিতে পারেননি। একজন খেলোয়াড় না থাকলে এক রকম দল নিয়ে খেলতে হয়েছে, আবার দু'জন খেলোয়াড় না থাকলে আবার অন্য রকম দল মাঠে নামাতে হয়েছে। প্রতি ম্যাচের আগে পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে। বিশ্বকাপে টানা এগারোটি ম্যাচ আমরা খেলেছিলাম। অথচ এখানে টানা দুই-তিনটি ম্যাচও শেষ করতে ক্রিকেটাররা পারছে না। বিষয়টা সত্যিই উদ্বেগের।”

জাসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে সেরাটা দিতে ব্যর্থ পাঁচ বোলার:

জাসপ্রীত বুমরাহ শেষ একদিনের ম্যাচে না থাকায় ভারত মাত্র পাঁচজন বোলারকে নিয়ে মাঠে নামে। অক্ষর প্যাটেল ছাড়া বাকি পেসাররা নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হন। এই পরিস্থিতি অধিনায়ক হিসেবে কতটা কঠিন, সেটাও ব্যাখ্যা করে শুভমান গিল বলেন, “যদি ম্যাচের একদিন আগে জানা যায় চোট পেয়েছে কোনও ক্রিকেটার, তবে পরিকল্পনা বদলানো ভীষণ কঠিন হয়ে যায়। আশি শতাংশ সুস্থ ক্রিকেটারকেও অনেক সময় খেলানোর কথা ভাবতে হয়। কারণ বিকল্প যদি কম থাকে তাহলে দলের ভারসাম্য নষ্ট হয়ে যায়।”

আরো পড়ুন: অভিষেক শর্মা, অনন্যা পাণ্ডে থেকে বৈভব সূর্যবংশী—উইম্বলডনে ভারতীয় ক্রিকেটার ও বলিউড তারকারা একসাথে!

সিরিজে ভারতের পারফরম্যান্স প্রসঙ্গে গিল:

গিল সিরিজে ভারতের পারফরম্যান্স নিয়ে জানান, “যে দুটি ম্যাচে আমরা হেরেছি, তার বেশিরভাগ সময়টাই লড়াইয়ে ছিলাম। তবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আমরা নিজেদের পক্ষে আনতে ব্যর্থ হয়েছি। সেই সময় চোখে পড়েছে অভিজ্ঞতার অভাব। অভিজ্ঞ ব্যাটিং এই বোলিং আক্রমণ থাকলে এমন পরিস্থিতি সামাল দেওয়া অনেকটাই সহজ হয়। পাশাপাশি আরও ভালোভাবে মাঠের অবস্থা বুঝে তবে সিদ্ধান্ত নিতে হবে।” 

পুরো সিরিজ জুড়েই একের পর এক চোটের ধাক্কায় দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভারত বাধ্য হয়েছে। আসন্ন বড় প্রতিযোগিতার আগে ভারতীয় শিবিরের জন্য এই চোট-সমস্যা নিঃসন্দেহে মহা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন: Rohit Sharma's New Record: 'বুড়ো' হাড়ের জোর দেখিয়ে দিলেন রোহিত, সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে