CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

কুলদীপ যাদবকে না খেলানো যে কত বড় ভুল হয়েছিল তা মানলেন শুভমান!

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সিরিজের নির্ধারক ওডিআই ম্যাচে কুলদীপ যাদবকে মাঠে না নামানোর সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল। ম্যাচের শেষে তিনি জানিয়েছেন, উইকেট স্পিনারদের খুব একটা সাহায্য না করার জন্য আগের ম্যাচগুলিতেও অতিরিক্ত স্পিনার খেলানোর ঝুঁকি নেয়নি দল। আর কী বললেন শুভমান?

Shubman Gill on Kuldeep Yadav
Shubman Gill on Kuldeep Yadav

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সিরিজের নির্ধারক ওডিআই ম্যাচে কুলদীপ যাদবকে মাঠে না নামানোর সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল। ম্যাচের শেষে তিনি জানিয়েছেন, উইকেট স্পিনারদের খুব একটা সাহায্য না করার জন্য আগের ম্যাচগুলিতেও অতিরিক্ত স্পিনার খেলানোর ঝুঁকি নেয়নি দল।

অক্ষরকে দলে রেখে বাদ দেওয়া হল কুলদীপ যাদবকে!

শুভমান গিল বলেন, আগের ম্যাচগুলিতে দেখা গেছে, বল হাতে স্পিনাররা আক্রমণাত্মক হওয়ার পরিবর্তে রক্ষণাত্মক বোলিং করতে বাধ্য হচ্ছিলেন। আবার, নিয়মিত সুযোগ তৈরি করছিলেন পেসাররা। তাই অক্ষর প্যাটেলকে একমাত্র স্পিনার হিসেবে রেখে দলে নেওয়া হয়নি অতিরিক্ত স্পিনার কুলদীপ যাদব-কে।

অন্য সিদ্ধান্ত নিলে ভালো হতো বলে ধারণা গিলের!

তবে ম্যাচের শেষে শুভমান গিল স্বীকার করে নেন, পরে উইকেটের চরিত্র পাল্টে যায় আর ধীরে ধীরে সহায়ক হয়ে ওঠে স্পিনারদের জন্য। তিনি বলেন, "পরে মনে হচ্ছে, অনেকটাই ধীর হয়ে গিয়েছিল উইকেট। আমরা যখন বল করি, তখন এটা মনে হয়নি। তবে যখন ইংল্যান্ড বল করল, তখন স্পষ্টই বোঝা যাচ্ছিল যে উইকেট অনেকটা ধীর হয়ে গেছে। এখন মনে হচ্ছে, সিদ্ধান্তটা অন্যরকম হতেও পারত।"

ইংল্যান্ডের ব্যাটারদের চাপে ফেলতে ব্যর্থ ভারতের অনভিজ্ঞ বোলিং আক্রমণ:

জাসপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে প্রসিদ্ধ কৃষ্ণ, অর্শদীপ সিং, প্রিন্স যাদব আর গুরনূর ব্রার ভারতের পেস আক্রমণের দায়িত্ব পালন করেন। তবে অনভিজ্ঞ বোলিং আক্রমণ চাপে ফেলতে পারেনি ইংল্যান্ডের ব্যাটারদের। ওপেনিং জুটিতে বেন ডাকেট করেন ১৪১ রান আর জ্যাকব বেথেল করেন ৯১ রান। সব মিলিয়ে ১৯২ রানের জুটি গড়েন দুজনে।

আরো পড়ুন: বৈভবের উপর এখনও ভরসা আছে! ভারত সঙ্গে নতুন 'ইনিংস' শুরু বৈভব সূর্যবংশীর!

বোলিং বিভাগে  অভিজ্ঞতার অভাব স্বীকার করেছেন গিল:

ভারতীয় অধিনায়ক শুভমান গিল স্বীকার করেন যে, বোলিং বিভাগে স্পষ্টভাবে ধরা পড়েছে অভিজ্ঞতার অভাব। তিনি এদিন জানান, প্রথমেই পাওয়ারপ্লেতে অতিরিক্ত ঢিলেঢালা বল করেছে দল, ফলস্বরূপ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ভারত। শেষ ছয়টি ওভারে ৯০ রান দিয়ে আরও খারাপ হয়ে যায় পরিস্থিতি। 

গিল মনে করেন, একটা সময় মনে হচ্ছিল ৩৪০-৩৫০ রানের মধ্যে ইংল্যান্ডকে আটকে রাখা সম্ভব। তবে শেষ দিক তারা রান বন্যায় পৌঁছে যায় একেবারে ৩৮৭ রানে। শুভমানের কথায়, "প্রায় ৩৯০ রানের লক্ষ্য তাড়া করা কোনও উইকেটেই ভীষণ কঠিন। ম্যাচ পুরোপুরি আমাদের হাত থেকে বেরিয়ে যায় শেষ কয়েক ওভারেই।"

এই হারের পর পুরো সিরিজে কুলদীপ যাদবকে একবারও সুযোগ না দেওয়া নিয়ে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের বিষয় নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে।

আরো পড়ুন: আমেরিকার বুকে চলল শাহরুখের দাপট! প্রথম মেজর লিগ ক্রিকেট শিরোপা জিতল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে