CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

আচমকাই আফগানিস্তান ক্রিকেটে বড়সড় রদবদল, ওয়ানডে অধিনায়কের পদ ছাড়লেন হাশমতুল্লাহ শহিদি!

আফগানিস্তান ক্রিকেটে বিরাট পরিবর্তনের সূচনা। দলের ওডিআইতে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন অভিজ্ঞ ব্যাটার হাশমতুল্লাহ শহিদি। ২০২২ সালের জানুয়ারি মাস থেকে ২০২৬ সালের জুনে ভারতের বিরুদ্ধে শেষ ওয়ানডে সিরিজ পর্যন্ত আফগানিস্তানকে মোট ৫৫টি ম্যাচে তিনি নেতৃত্ব দিয়েছেন। কিন্তু, হঠাৎ করে কেন তিনি পদ ছাড়লেন?

Hashmatullah Shahidi to leave Afghanistan captaincy
Hashmatullah Shahidi to leave Afghanistan captaincy

আফগানিস্তান ক্রিকেটে বিরাট পরিবর্তনের সূচনা। দলের ওডিআইতে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন অভিজ্ঞ ব্যাটার হাশমতুল্লাহ শহিদি। ২০২২ সালের জানুয়ারি মাস থেকে ২০২৬ সালের জুনে ভারতের বিরুদ্ধে শেষ ওয়ানডে সিরিজ পর্যন্ত আফগানিস্তানকে মোট ৫৫টি ম্যাচে তিনি নেতৃত্ব দিয়েছেন।

শহিদির নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের সাফল্য!

শহিদির নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তান একাধিক স্মরণীয় সাফল্য পেয়েছে। ২০২৩ সালের এশিয়া কাপ থেকে শুরু করে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে তিনিনেতৃত্ব দেন।

শহিদির অধিনায়কত্বে ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স আফগানিস্তানের!

বিশেষত ২০২৩ সালের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আফগানিস্তান চমকে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে। শহিদির অধিনায়কত্বে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা এর নেদারল্যান্ডসকে হারিয়ে আফগানিস্তান সেমিফাইনালে ওঠার খুব কাছে পৌঁছে গিয়েছিল। শেষমেষ ষষ্ঠ স্থানে থেকে তারা টুর্নামেন্ট শেষ করলেও, সেই ফলের সৌজন্যে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারায় আফগানরা:

আফগানিস্তান ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইংল্যান্ডকে হারিয়ে দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার জন্য অধরাই থেকে যায় সেমিফাইনালে ওঠার স্বপ্ন।

শহিদির নেতৃত্বে দ্বিপাক্ষিক সিরিজেও আফগানিস্তান সাফল্য পেয়েছে। বাংলাদেশকে তিনবার, জিম্বাবুয়েকে দু'বার আবার দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডকে একবার করে তারা পরাজিত করেছে।

আরো পড়ুন: দীর্ঘ ১৬ বছর পর ভারতে ফেরার ইঙ্গিত দিলেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি! আচমকা কেন এত বড় ঘোষণা?

অধিনায়ক শহিদির পারফরম্যান্স:

অধিনায়ক হিসেবে ব্যাট হাতেও শহিদির পারফরম্যান্স ছিল ধারাবাহিক। অধিনায়ক না থাকার সময় তাঁর গড় ছিল ৩২.৯৭। স্ট্রাইক রেট ছিল ৬৪.৩৯। অধিনায়ক হওয়ার পরই সেই পরিসংখ্যানে সামান্য উন্নতি হয়ে গড় দাঁড়ায় ৩৩.৭৯ আর স্ট্রাইক রেট ৭০.৭৭।

উল্লেখ্য,শহিদির  ৯৬টি ওয়ানডে ম্যাচের ক্যারিয়ারে একমাত্র সেঞ্চুরি এসেছে সর্বশেষ ওয়ানডেতে। ২০২৬ সালের জুন মাসে চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে ১৩১ বলে ১০২ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি।

এদিকে, আগামী আগস্টে আফগানিস্তান দলের পরবর্তী ওয়ানডে সূচি রয়েছে। সেই সময় পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আফগানিস্তান আয়ারল্যান্ড সফরে যাবে। এবার দেখার বিষয় যে, দেশটির ক্রিকেট বোর্ড শহিদির উত্তরসূরি হিসেবে আফগানিস্তানের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব কার হাতে তুলে দেয়।

আরো পড়ুন: ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাচ্ছেন ভারতের 'চিনাম্যান' তারকা কুলদীপ যাদব!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে