CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

টি-২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় ক্রিস গেইলকে টপকে নাম লেখালেন এই ভারতীয় ক্রিকেটার!

টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় বিরাট পরিবর্তন। কিংবদন্তি ক্রিস গেইলকে টপকে ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার জস বাটলার উঠে এলেন দ্বিতীয় স্থানে। লর্ডসে বৃহস্পতিবার ম্যানচেস্টার সুপার জায়ান্টসের হয়ে লন্ডন স্পিরিটের বিপক্ষে সাত রানের জয়ে বাটলার গুরুত্বপূর্ণ ইনিংস খেলে এমন নজির গড়েন।

Jos Buttler overatakes Chris Gayle
Jos Buttler overatakes Chris Gayle

টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় বিরাট পরিবর্তন। কিংবদন্তি ক্রিস গেইল-কে টপকে ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার জস বাটলার উঠে এলেন দ্বিতীয় স্থানে। 

ব্যাটার ক্রিস গেইলের রেকর্ড ভাঙলেন বাটলার!

বর্তমানে বাটলারের ঝুলিতে আছে ৫১৭ ম্যাচে ১৪,৫৭২ রান। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইলকে তিনি পিছনে ফেলেছেন। ক্রিস গেইল ৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান করে এই তালিকার দ্বিতীয় স্থানে দীর্ঘদিন অবস্থান করছিলেন। বর্তমানে টি-২০-র সর্বোচ্চ রান সংগ্রাহক কাইরন পোলার্ডের থেকে বাটলার মাত্র ২৩১ রানে পিছিয়ে আছেন।

টি-২০ ইতিহাসে শীর্ষস্থানে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ড!

টি-২০ ইতিহাসে এখনও পর্যন্ত শীর্ষস্থানে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইরন পোলার্ড। এখন পর্যন্ত ২০০৬ সালের টি-২০-তে অভিষেক হওয়া পোলার্ড ৭৪৬ ম্যাচে ১৪,৮০৩ রান করেছেন।

চতুর্থ ও পঞ্চম স্থানে রইলেন কারা?

চতুর্থ স্থানে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস রয়েছেন। ৫২৮ ম্যাচে ১৪,৪৪৯ রান করেছেন ২০০৯ সালে টি-২০ অভিষেক হওয়া হেলস। পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ডেভিড ওয়ার্নার। ৪৩৯ ম্যাচে ১৪,২৮৪ রান সংগ্রহ করেছেন তিনি।

তালিকায় রয়েছেন ভারতের বিরাট কোহলি আর ইংল্যান্ডের জেমস ভিন্স:

ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতের সর্বোচ্চ টি-২০ রান সংগ্রাহক বিরাট কোহলি। তাঁর ঝুলিতে আছে ৪৩০ ম্যাচে ১৪,২১৮ রানের সংগ্রহ। সপ্তম স্থানে রয়েছেন ইংল্যান্ডের জেমস ভিন্স। তিনি ৪৮৭ ম্যাচে ১৩,৬৫৬ রান সংগ্রহ করেছেন।

আরো পড়ুন: জিম্বাবুয়েকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তিলক বর্মা! কারণ জানলে অবাক হবেন!

অষ্টম আর নবম রইলেন কারা?

অষ্টম স্থানে আছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। ৫৫৭ ম্যাচে তিনি ১২,৬৫৪ রান তুলেছেন। নবম স্থানে সমান ১২,৬৫৪ রান নিয়ে রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক। তবে এই রান তিনি করেছেন ৪৫২টি ম্যাচ খেলে।

দশম স্থানে রোহিত শর্মা:

তালিকার দশম স্থানে অবস্থান করছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ২০০৭ সালে টি-২০ অভিষেক হওয়া রোহিত শর্মা এখনও পর্যন্ত ৪৭২ টি ম্যাচে ১২,৫৩১ রান সংগ্রহ করেছেন।

যদি জস বাটলারের দুরন্ত ধারাবাহিকতা বজায় থাকে, তবে খুব শীঘ্রই তিনি টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে জায়গা পাবেন তিনি। বর্তমানে তিনি শীর্ষে থাকা কাইরন পোলার্ডের থেকে মাত্র ২৩১ রান দূরে আছেন।

আরো পড়ুন: আচমকাই আফগানিস্তান ক্রিকেটে বড়সড় রদবদল, ওয়ানডে অধিনায়কের পদ ছাড়লেন হাশমতুল্লাহ শহিদি!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে