CSE
Toss Index637.7 −0.11%Match Index624.8 +0.94%TIX-CPL2670.2 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +0.00%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index624.8 +0.94%TIX-CPL2670.2 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +0.00%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানের তালিকার শীর্ষে কোন ৫ ক্রিকেটার রয়েছেন? ভারতীয়র কোনো জায়গায় নেই!

টি-২০ ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড। ফ্র্যাঞ্চাইজি আর আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ৭৪৬টি ম্যাচে ১৪,৮০৩ রান করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ৩১.৭৬ আর স্ট্রাইক রেট ১৫১.০২। একইসঙ্গে রয়েছে ২টি সেঞ্চুরি সহ ৭০টি হাফ সেঞ্চুরি। তালিকায় রইলেন কারা?

Kieron Pollard-top run scorer in T20I
Kieron Pollard-top run scorer in T20I

টি-২০ ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড। ফ্র্যাঞ্চাইজি আর আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ৭৪৬টি ম্যাচে ১৪,৮০৩ রান করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ৩১.৭৬ আর স্ট্রাইক রেট ১৫১.০২। একইসঙ্গে রয়েছে ২টি সেঞ্চুরি সহ ৭০টি হাফ সেঞ্চুরি।

দ্বিতীয় স্থানে জস বাটলার!

দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার জস বাটলার। তিনি ৫১৭টি টি-২০ ম্যাচে ১৪,৫৭২ রান সংগ্রহ করেছেন। তাঁর গড় ৩৫.০২ এবং স্ট্রাইক রেট ১৪৬.৭৪। বাটলারের ঝুলিতে আছে ৯টি শতরান সহ ১০২টি অর্ধশতরান।

তৃতীয় স্থানে ক্রিস গেইল!

তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন টি-২০-র অন্যতম সেরা ব্যাটার ক্রিস গেইল। ৪৬৩টি ম্যাচে তিনি ১৪,৫৬২ রান তুলেছেন। গেইলের গড় ৩৬.২২ এবং স্ট্রাইক রেট ১৪৪.৭৫। ২২টি সেঞ্চুরির পাশাপাশি ৮৮টি হাফ সেঞ্চুরি,যা টি-২০ ইতিহাসে অন্যতম সেরা রেকর্ড।

আরো পড়ুন: ZIM vs IND: ভারত মানেই বিশ্বরেকর্ড, ১ বছরের মধ্যে ৯ বার ২০০+ রান করে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া!

চতুর্থ স্থানে অ্যালেক্স হেলস:

চতুর্থ স্থানে অবস্থান করছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। ৫২৮টি ম্যাচে তিনি ১৪,৪৪৯ রান করেছেন। তাঁর গড় হল ২৯.৯১ এবং স্ট্রাইক রেট ১৪৪.৫১। হেলসের ঝুলিতে রয়েছে ৭টি সেঞ্চুরি এবং ৯২টি হাফ সেঞ্চুরি।

পঞ্চম স্থানে ডেভিড ওয়ার্নার:

অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার শীর্ষ পাঁচের তালিকা সম্পূর্ণ করেছেন। ৪৩৯টি টি-২০ ম্যাচে তিনি ১৪,২৮৪ রান করেছেন। তাঁর ব্যাটিং গড় হল ৩৭.২৯ এবং স্ট্রাইক রেট ১৪০-রও বেশি। ওয়ার্নারের ঝুলিতে আছে ১০টি সেঞ্চুরি, ১১৮টি হাফ সেঞ্চুরি। করেছেন সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৩৫ রান।

দীর্ঘদিন ধরে টি-২০ ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স, আক্রমণাত্মক ব্যাটিং আর বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সাফল্যের সৌজন্যেই ইতিহাসের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় এই পাঁচ ব্যাটার নিজেদের জায়গা করে নিয়েছেন।

আরো পড়ুন: যারা বৈভব সূর্যবংশীকে নিয়ে খিল্লি করেছিল এবার তাদের মুখের উপর জবাব দিল ১৫ বছর বয়সী বস বেবি!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে