CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

প্রভসিমরনকে সুযোগ দেওয়ার পক্ষে এবার বড় দাবি জানালেন আকাশ চোপড়া!

ইতিমধ্যেই ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজ ৩-০ ব্যবধানে জয় করে নিয়েছে ভারত। সেই জন্যই প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া এবার তৃতীয় ও শেষ ম্যাচে বেঞ্চে থাকা ক্রিকেটারদের যাতে সুযোগ দেওয়া হয়, তাই সওয়াল করলেন। তিনি মনে করেন, এবার পাঞ্জাব কিংসের উইকেটরক্ষক-ব্যাটার প্রভসিমরন সিংহকে খেলানো প্রয়োজন। আর কী কী জানালেন আকাশ চোপড়া?

Aakash Chopra vows for Prabhsimran Singh's inclusion in the Indian team
Aakash Chopra vows for Prabhsimran Singh's inclusion in the Indian team

ইতিমধ্যেই ভারত-জিম্বাবোয়ে টি-২০ সিরিজ -০ ব্যবধানে জয় করে নিয়েছে ভারত। সেই জন্যই প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া এবার তৃতীয় ও শেষ ম্যাচে বেঞ্চে থাকা ক্রিকেটারদের যাতে সুযোগ দেওয়া হয়, তাই সওয়াল করলেন। তিনি মনে করেন, এবার পাঞ্জাব কিংসের উইকেটরক্ষক-ব্যাটার প্রভসিমরন সিংহ-কে খেলানো প্রয়োজন।


ইউটিউব চ্যানেলে বড় মন্তব্য করলেন আকাশ চোপড়া!

নিজের ইউটিউব চ্যানেলে এদিন আকাশ চোপড়া বলেন, "ইশান কিষাণকে বিশ্রাম দাও। খুব ভালোভাবেই প্রভসিমরন উইকেটকিপিং করতে পারবে। এটাই ওকে সুযোগ দেওয়ার সেরা সময়।"

প্রভসিমরনের স্বপক্ষে সওয়াল করলেন আকাশ!

তিনি আরও প্রশ্ন তুলেছেন, "প্রভসিমরনের ভুলটা কী ছিল? ওকে দলে নেওয়া হয়েছে ঠিকই, তবে আবার কবে সে সুযোগ পাবে, তার নিশ্চয়তা নেই। ভারত তো সিরিজ জিতেই গেছে।"

অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী ও ইশান কিষাণ প্রথম দুই ম্যাচেই ভারতের টপ অর্ডারে ছিলেন। দ্বিতীয় ম্যাচে ইশান কিষান ৪৪ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলেন, তবে অভিষেক শর্মা মাত্র ১ ও ৮ রান করেছেন।

আরো পড়ুন: আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে ভারত, ঈশান কিষাণের সামনে রয়েছে একাধিক ঐতিহাসিক রেকর্ডের সুযোগ!

অভিষেকের খারাপ ফর্মেও আশাবাদী আকাশ চোপড়া:

যদিও অভিষেকের খারাপ ফর্মের জন্য তাঁকে বাদ দেওয়ার বিপক্ষে রয়েছেন আকাশ চোপড়া। তিনি মনে করেন, আরও একটি সুযোগ দেওয়া উচিত অভিষেককে, কারণ ইংল্যান্ড আর আয়ারল্যান্ড সিরিজে ভালো খেলেছিলেন তিনি।

আকাশ চোপড়ার মতে, "প্রভসিমরনকে খেলাতে চাইলে ইশানের জায়গাতেই খেলানো হোক, অভিষেকের জায়গায় নয়। দুটি ম্যাচ খারাপ গেছে বলে তাঁকে বাদ দেওয়া ঠিক হবে না। তৃতীয় ম্যাচেও তাঁকে খেলতে দাও। রান করতে সুযোগ দাও। প্রয়োজন পড়লে বল হাতেও প্রানকে ব্যবহার করা যেতেই পারে।"

এখন দেখার বিষয় হল, সিরিজ নিশ্চিত হওয়ার পর শেষ ম্যাচে ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রভসিমরন সিংহকে অভিষেকের পরিবর্তে নাকি ইশান কিষাণের পরিবর্তে সুযোগ দেয়।

আরো পড়ুন: হার্দিককে নিতে ২০ কোটিরও বেশি খরচ হবে? ডুবে-ব্রেভিস প্যাকেজে লাভবান হবে মুম্বই!

ট্যাগ:IndiaPrabhsimran Singh

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে