CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

বৈভবের অহংকার হয়েছে, সিনিয়রকে টুপি কুড়িয়ে আনতে বলল বৈভব! ভাইরাল ভিডিও...!

জিম্বাবোয়ে সফরে ব্যাট হাতে দারুন পারফরম্যান্স করে সিরিজে সেরার পুরস্কার নিজের ঝুলিতে ভরেছেন তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। তিন ম্যাচে সর্বাধিক রান, দুটি হাফ সেঞ্চুরি সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং, সকলের নজর কেড়ে নিয়েছেন তিনি। কিন্তু এবার মাঠের একটি ছোট্ট ঘটনা নিয়েই বিতর্কের কেন্দ্রে এই তরুণ ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে সিনিয়র সতীর্থের প্রতি বৈভবের আচরণ নিয়েই প্রশ্ন উঠেছে। কী এমন করেছেন বৈভব?

Vaibhav Suryavanshi with Yash Thakur
Vaibhav Suryavanshi with Yash Thakur

জিম্বাবোয়ে সফরে ব্যাট হাতে দারুন পারফরম্যান্স করে সিরিজে সেরার পুরস্কার নিজের ঝুলিতে ভরেছেন তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। তিন ম্যাচে সর্বাধিক রান, দুটি হাফ সেঞ্চুরি সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং, সকলের নজর কেড়ে নিয়েছেন তিনি। কিন্তু এবার মাঠের একটি ছোট্ট ঘটনা নিয়েই বিতর্কের কেন্দ্রে এই তরুণ ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে সিনিয়র সতীর্থের প্রতি বৈভবের আচরণ নিয়েই প্রশ্ন উঠেছে।

যশ ঠাকুরকে শেষে টুপি কুড়িয়ে আনার নির্দেশ বৈভবের!

তৃতীয় টি-২০ ম্যাচে ফিল্ডিংয়ের সময় ঘটনাটি ঘটে। একটি বল বাঁচাতে বৈভব দৌড়ে গিয়ে তা সফলভাবেই থামান বৈভব। সেই সময় মাঠে তাঁর মাথার টুপি খুলে পড়ে যায়। তখনই তাঁর ভাল ফিল্ডিংয়ের জন্য অভিনন্দন জানাতে সতীর্থ যশ ঠাকুর তাঁর কাছে এগিয়ে আসছিলেন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মজার ছলে যশকে বৈভব বলেন, “স্যর, আগে আমার টুপিটা তো তুলে আনুন, তারপরই হাত মেলাব।” তখনই হেসেই টুপিটি তুলে এনে যশ তাঁর হাতে দেন।

কী বলছেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা?

এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আসতেই তুমুল আলোচনা চলছে। একাংশ মনে করেন, এত কম বয়সে সাফল্য পেয়ে অহংকারের ছাপ দেখা যাচ্ছে বৈভবের মধ্যে। তাঁদের মতে, সিনিয়র তো বটেই, কোনও সতীর্থের সাথে এহেন মন্তব্য করা অনুচিত। অনেকেই আবার দলের কোচিং স্টাফের এই ব্যাপারে নজর দেওয়ারও দাবি জানান।

তবে এই ঘটনাকে অনেকেই বন্ধুত্বপূর্ণ রসিকতা বলে দেখছেন। তাঁরা মনে করেন, বরাবরই সিনিয়রদের বৈভব ‘স্যর’ বলে সম্বোধন করে থাকেন। বিষয়টি যশ ঠাকুরও হালকা মেজাজেই মেনে। তাঁর প্রতিক্রিয়াতেও কোনও অস্বস্তির ছাপ চোখে পড়েনি। তাই এই ঘটনাকি অযথা বড় করে দেখার প্রয়োজন নেই বলে তাঁদের মত।

বিতর্কের মাঝেই আত্মবিশ্বাসী বৈভব:

বিতর্কের মাঝেও বৈভব নিজের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত। সিরিজ সেরার পুরস্কার হাতে বৈভব বলেন, প্রথমবার ম্যাচ এবং সিরিজ সেরার সম্মান পেয়ে তাঁর স্বপ্ন পূরণ হল। তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে এই স্বীকৃতি।

আরো পড়ুন: পাকিস্তানের এই বোলারকে কোনো মতেই ছাড়বেন না শাহরুখ, পাক বোলারকে সই করাতেই ছিঃ ছিঃ কান্ড!

ব্যাক্তিগত রেকর্ড নয়, দলের জয়েই গুরুত্ব বৈভবের:

যদিও ব্যক্তিগত রেকর্ডের থেকে দলের জয়কেই অধিক গুরুত্ব দিচ্ছেন তরুণ ব্যাটার বৈভব। তৃতীয় ম্যাচে সেঞ্চুরির সুযোগ থাকলেও বড় শট খেলতে গিয়ে ৮১ রানেই আউট হয়ে যান তিনি। বৈভবের মতে, তাঁর স্বাভাবিক খেলাই টি-টোয়েন্টিতে আক্রমণাত্মক। 

এবার নিজের নির্ভীক ব্যাটিংয়ের রহস্যও বৈভব জানিয়েছেন। তাঁর মতে, যেভাবে অনুশীলনে তিনি খেলেন, ম্যাচেও একই মানসিকতা নিয়েই মাঠে নামেন। তাঁকে আত্মবিশ্বাস জোগায় নিয়মিত অনুশীলন। ইংল্যান্ড সফরে আশানুরূপ সাফল্য না আসলেও, তাঁর উপর দল যে আস্থা রেখেছিল, বৈভব সেই বিশ্বাসের মর্যাদা দিতে পেরে খুবই খুশি।

আরো পড়ুন: অগাস্টেই চাকরি হারাবেন গৌতম গম্ভীর! গম্ভীরের 'চোখরাঙানি' আর চলবে না টিম ইন্ডিয়ায়!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে