CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

ক্রিকেটারেরা দলের গোপন তথ্য দিয়ে দিত, ম্যাচ গড়াপেটা করে অনেক টাকা কামিয়েছি! ভারতে রিয়্যালিটি শো’য়ে ফাঁস এই নেটপ্রভাবীর!

ক্রিকেটে ফের ম্যাচ গড়াপেটার গন্ধ। এবার জনৈক নেটপ্রভাবীর দাবিতে শুরু হল জোর বিতর্ক। ভারতে একটি রিয়্যালিটি শো’য়ে ভারতীয় বংশোদ্ভূত নেটপ্রভাবী পামেলা সেরেনা এসেছেন। সেখানে পামেলা জানিয়েছেন, ক্রিকেটারদের সহায়তায় নাকি ম্যাচ গড়াপেটা করেছেন তিনি।

Pamela Serena on Indian Cricket secrets
Pamela Serena on Indian Cricket secrets

ক্রিকেটে ফের ম্যাচ গড়াপেটার গন্ধ। এবার জনৈক নেটপ্রভাবীর দাবিতে শুরু হল জোর বিতর্ক। ভারতে একটি রিয়্যালিটি শো’য়ে ভারতীয় বংশোদ্ভূত নেটপ্রভাবী পামেলা সেরেনা এসেছেন। সেখানে পামেলা জানিয়েছেন, ক্রিকেটারদের সহায়তায় নাকি ম্যাচ গড়াপেটা করেছেন তিনি। পামেলা অবশ্য কারও নাম নেননি।

ম্যাচ গড়াপেটা নিয়ে পামেলা কী জানালেন?

ভারতে ‘লক আপ- সচ ইয়া সাজা’ নামক এক রিয়্যালিটি শো’য়ে পামেলা অংশ নিয়েছেন। সেখানেই তিনি নিজের একটি গোপন কথা  ফাঁস করার পরিপ্রেক্ষিতে ম্যাচ গড়াপেটা নিয়ে পামেলা প্রসঙ্গ তোলেন। তিনি এদিন বলেন, “যখন লন্ডনে পড়াশোনা করতাম, সেই সময় আমার এক কাছের বন্ধু ছিল। তার সাথে বহু ক্রিকেটারেরই খুব ভাল যোগাযোগ ছিল। সে খবর পেয়ে যেত, কে কত রান করবে? কোন দলই বা জিতবে? এই খবর আসত সরাসরি দলের ভিতর থেকে।”

ম্যাচ গড়াপেটা করে প্রচুর টাকা ইনকাম করেছেন পামেলা!

তাঁরা সেই খবর পেয়ে  কী করতেন, সেকথাও জানিয়েছেন পামেলা। তাঁর কথায়, “লন্ডনে অনেক বুকির সাথে আমাদের যোগাযোগ ছিল। তাঁরা আমাদের কাছে জুয়া খেলত তথ্য নিয়ে। ম্যাচ গড়াপেটা করে প্রচুর টাকা কামিয়েছি। অবশ্য সেটা এখন ভাবলে সত্যিই খারাপ লাগে। তখন অন্যায় করেছি।”

আরো পড়ুন: বুমরাহ-সহ ৫ তাবড় ক্রিকেটারের চোট, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল বাছতে বেজায় সমস্যায় পড়েছেন সিলেক্টররা!

বৈভবকে নিয়ে বড় মন্তব্য পামেলার:

ভারতীয় শিবিরে ঈশান বৈভব-কে আগলে রাখছেন, তিনি একটি জিনিস কিশোর ব্যাটারকে এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন। পামেলার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যান রিয়্যালিটি শো’য়ের বাকি প্রতিযোগীরা। অনেকেই জানান, অপরাধ করেছেন তিনি। ভারতে ম্যাচ গড়াপেটা করা বেআইনি। ধরা পড়লেই শাস্তি হয়। এখন পামেলার এমন কথার পর ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা প্রশাসন কোনও পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই এখন দেখার।

বাবা-মা ভারতীয় হলেও লন্ডনে পামেলার জন্ম। সেখানেই পড়াশোনা শেষ করে তিনি দুবাইয়ে চলে যান। সেখানে মডেল হিসাবে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। আপাতত লন্ডনে ব্যবসার সাথে যুক্ত তিনি। একইসঙ্গে নেটপ্রভাবী হিসাবেও তাঁর পরিচিতি রয়েছে। তাইতো রিয়্যালিটি শো’য়ে তাঁকে নেওয়া হয়েছে। এ বার সেখানেও বিতর্কে জড়িয়ে পড়লেন পামেলা।

আরো পড়ুন: বৈভবের অহংকার হয়েছে, সিনিয়রকে টুপি কুড়িয়ে আনতে বলল বৈভব! ভাইরাল ভিডিও...!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে