CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

বস বেবির সাফল্যের মাঝে 'লজ্জার' কারণ হলেন অভিষেক শর্মা! কিন্তু কেন?

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী সকলের প্রশংসা কুড়িয়েছেন। ইংল্যান্ড সফরে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে জিম্বাবুয়ে সিরিজে তিনি বড়দের আন্তর্জাতিক দলে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন। যদিও একই সিরিজে একেবারে বিপরীত ছবি চোখে পড়ল ভারতের আরেকজন ওপেনার অভিষেক শর্মার। কেন এমন হতশ্রী পারফরম্যান্স করলেন অভিষেক?

Vaibhav Suryavanshi Team India performance
Vaibhav Suryavanshi Team India performance

জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী সকলের প্রশংসা কুড়িয়েছেন। ইংল্যান্ড সফরে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে জিম্বাবুয়ে সিরিজে তিনি বড়দের আন্তর্জাতিক দলে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন। যদিও একই সিরিজে একেবারে বিপরীত ছবি চোখে পড়ল ভারতের আরেকজন ওপেনার অভিষেক শর্মা-র।

টি-২০ সিরিজে সর্বনিম্ন রান করার নজির অভিষেকের নামে!

তিন ম্যাচের টি-২০ সিরিজে অভিষেক মাত্র ১১ রান করে ভারতের হয়ে একটি টি-২০ সিরিজে সর্বনিম্ন রান করার লজ্জাজনক রেকর্ড করেছেন। স্বাভাবিকভাবেই একটা সময় আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের এক নম্বর ব্যাটার হিসেবে খ্যাত এই ক্রিকেটারের এহেন ব্যর্থতা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ইতিপূর্বে লজ্জাজনক নজির গড়েন শ্রেয়স আইয়ার!

ইতিপূর্বে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজে মোট ১৪ রান করেন শ্রেয়স আইয়ার। এতদিন ধরে সেটাই একটি টি-২০ সিরিজে ভারতীয় ব্যাটারের সর্বনিম্ন রানের নজির ছিল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১১ রান করে সেই রেকর্ড রীতিমত ভেঙে দিয়েছেন অভিষেক শর্মা।

আরো পড়ুন: সম্পত্তির পরিমাণ বেড়েই যাচ্ছে বিরাটের, মুম্বইয়ে ১৮ কোটি টাকার ফ্ল্যাট কিনে নিলেন বিরাট-অনুষ্কা!

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির শিকার হয়েছেন অভিষেক:

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সিরিজের তিন ম্যাচেই অভিষেক শর্মা জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির শিকার হয়েছেন। একই বোলারের বিপক্ষে বারবার ব্যর্থ হওয়ায় প্রশ্নও উঠতে শুরু করেছে তাঁর ব্যাটিং নিয়ে।

বৈভবের সাফল্য আর অভিষেকের ব্যর্থতা:

একদিকে বৈভব সূর্যবংশীর সাফল্য আর অন্যদিকে অভিষেক শর্মার ব্যর্থতা—এই দুটিদুই বিপরীত চিত্রই এখন জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলের সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন আগামী সিরিজে অভিষেক শর্মা ঘুরে দাঁড়িয়ে সমস্ত সমালোচনার জবাব দিতে পারেন কি না, আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।

আরো পড়ুন: ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন নাকি যশস্বী জয়সওয়াল? ক্যাফেতে একসঙ্গে দুজনকে দেখা যেতেই ধোঁয়াশা শুরু!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে