CSE
Toss Index637.7 −0.11%Match Index624.8 +0.94%TIX-CPL2670.2 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +0.00%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index624.8 +0.94%TIX-CPL2670.2 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +0.00%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

আইপিএলের ব্র্যান্ড মূল্য ২০.৬ বিলিয়ন ডলার, যার মধ্যে ১ নম্বরে রয়েছে বিরাটদের আরসিবি!

ভারতীয় প্রিমিয়ার লিগের বাণিজ্যিক শক্তি ফের একবার নজির গড়ল বিশ্ব ক্রীড়াঙ্গনে। আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক Houlihan Lokey-এর তরফে প্রকাশিত ২০২৬-এর আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি অনুসারে, এক বছরে আইপিএলের মোট ব্যবসায়িক মূল্য ১১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০.৬ বিলিয়ন মার্কিন ডলারে, যার ভারতীয় মূল্য প্রায় ১,৯৭,০২৪.৬৮ কোটি।

RCB valuation
RCB valuation

ভারতীয় প্রিমিয়ার লিগের বাণিজ্যিক শক্তি ফের একবার নজির গড়ল বিশ্ব ক্রীড়াঙ্গনে। আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক Houlihan Lokey-এর তরফে প্রকাশিত ২০২৬-এর আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি অনুসারে, এক বছরে আইপিএলের মোট ব্যবসায়িক মূল্য ১১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০.৬ বিলিয়ন মার্কিন ডলারে, যার ভারতীয় মূল্য প্রায় ১,৯৭,০২৪.৬৮ কোটি। একই সাথে লিগের স্বতন্ত্র ব্র্যান্ড মূল্য ১০.৩ শতাংশ বেড়ে ৪.৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৪১,১০৬ কোটিতে পৌঁছে গেছে।

প্রতিবেদনে অনুসারে, পরপর দ্বিতীয় বছর দ্বি-অঙ্কের হারে প্রবৃদ্ধি বজায় রেখেছে আইপিএল। প্রতি ম্যাচে ব্র্যান্ড মূল্যায়নের নিরিখে এখন বিশ্বের অন্যতম শীর্ষ ক্রীড়া লিগের মধ্যে আইপিএলের অবস্থান। এখানে এগিয়ে রয়েছে কেবল এনএফএলই।

২০২৬ সিজনে ফ্র্যাঞ্চাইজি মালিকানাতেও বিরাট পরিবর্তন দেখা গেল!

২০২৬ সিজনে ফ্র্যাঞ্চাইজি মালিকানাতেও বিরাট পরিবর্তন দেখা যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কে ব্ল্যাকস্টোন, বোল্ট ভেঞ্চারস, আদিত্য বিড়লা গ্রুপ এর টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের যৌথ কনসোর্টিয়াম অধিগ্রহণ করে ১.৭৮ বিলিয়ন ডলারে। এদিকে, মিত্তল পরিবার এবং আদার পুনাওয়ালা রাজস্থান রয়্যালসের মালিকানা ১.৬৫ বিলিয়ন ডলারের মূল্যায়নে কেনেন। মনে করা হচ্ছে, আইপিএলের দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্ভাবনার প্রতি এই দুই চুক্তিই আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ আইপিএলে নতুন রেকর্ড গড়েছে ডিজিটাল দর্শকসংখ্যা। জিওস্টারের তথ্য অনুসারে, টুর্নামেন্ট মোট ১০৬ কোটি স্ক্রিনে পৌঁছেছে, এটি গত বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি। ৫১.৫ কোটি দর্শক উদ্বোধনী সপ্তাহান্তেই, ওয়াচ-টাইম রেকর্ড হয়েছে ৩২.৬ বিলিয়ন মিনিটেরও বেশি। বিশেষ করে কানেক্টেড টিভির দর্শকসংখ্যা ২৬ শতাংশ বেড়েছে। তবে ১৮.৮ শতাংশ কমেছে প্রচলিত টেলিভিশনের রেটিং। ফলস্বরূপ ১.৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে আইপিএলের আয়।

২০২৬ সালে সর্বাধিক ব্র্যান্ড মূল্যের আইপিএল টিম!

১. প্রথম স্থান ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের ব্র্যান্ড মূল্য গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশিবে বেড়ে হয়েছে ৩১২ মিলিয়ন মার্কিন ডলার। প্রথম দল হিসেবে আইপিএলের ইতিহাসে ৩০০ মিলিয়ন ডলারের ব্র্যান্ড ভ্যালু অতিক্রম করেছে আরসিবি।

২. মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের ব্র্যান্ড ভ্যালু ২৬৪ মিলিয়ন মার্কিন ডলার। গত বছরের তুলনায় ৯.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাঁদের মাঠের পারফরম্যান্স আশানুরূপ হলেও পাঁচবারের চ্যাম্পিয়ন হিসেবে অটুট রয়েছে তাদের ব্র্যান্ড শক্তি।

৩. কলকাতা নাইট রাইডার্স রয়েছে তৃতীয় স্থানে। তাদের ব্র্যান্ড ভ্যালু বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ মিলিয়ন মার্কিন ডলারে। 

৪. চেন্নাই সুপার কিংস রয়েছে চতুর্থ স্থানে। তাদের ব্র্যান্ড ভ্যালু ২৪৪ মিলিয়ন মার্কিন ডলার। বছরে প্রায় ৩.৮ শতাংশ বৃদ্ধি হয়েছে। 

আরো পড়ুন: আচমকাই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ-তাসকিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন বাংলাদেশের দুই পেসার!

বাকি দলগুলির অবস্থান:

৫. সানরাইজার্স হায়দরাবাদের ব্র্যান্ড ভ্যালু ১৬৮ মিলিয়ন মার্কিন ডলার

৬. রাজস্থান রয়্যালসের ব্র্যান্ড ভ্যালু ১৬১ মিলিয়ন মার্কিন ডলার

৭. পাঞ্জাব কিংসের ব্র্যান্ড ভ্যালু ১৫৮ মিলিয়ন মার্কিন ডলার

৮. গুজরাট টাইটান্সের ব্র্যান্ড ভ্যালু ১৫৭ মিলিয়ন মার্কিন ডলার

৯. দিল্লি ক্যাপিটালসের ব্র্যান্ড ভ্যালু ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার

১০. লখনউ সুপার জায়ান্টসের ব্র্যান্ড ভ্যালু ১২২ মিলিয়ন মার্কিন ডলার

বিশেষজ্ঞরা মনে করেন, আইপিএল শুধু দুই মাসের ক্রিকেট টুর্নামেন্ট নয়। এখন এটি ধীরে ধীরে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রীড়া এবং বিনোদনভিত্তিক বাণিজ্যিক সম্পদ।

আরো পড়ুন: বস বেবির সাফল্যের মাঝে 'লজ্জার' কারণ হলেন অভিষেক শর্মা! কিন্তু কেন?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে