CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে ফিরলেন জাসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাডেজা, প্রথমবার সুযোগ পাচ্ছেন সারাংশ জৈন!

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দীর্ঘদিন পর তারকা পেসার জসপ্রীত বুমরাহ আর অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা টেস্ট দলে ফিরে এসেছেন।

Saransh Jain India call up
Saransh Jain India call up

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দীর্ঘদিন পর তারকা পেসার জসপ্রীত বুমরাহ আর অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা টেস্ট দলে ফিরে এসেছেন। পাশাপাশি প্রথমবার জাতীয় দলে মধ্যপ্রদেশের অলরাউন্ডার সারাংশ জৈন সুযোগ পেয়েছেন।

মেডিক্যাল ছাড়পত্রের অপেক্ষায় জাসপ্রীত বুমরাহ!

ইংল্যান্ড সফরে বুমরাহ চোট পাওয়ার পর তাঁর ফিটনেস নিয়ে এখনও খানিকটা অনিশ্চয়তা আছে। মেডিক্যাল ছাড়পত্র পেলেই প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন। এদিকে, এই সিরিজের মাধ্যমে টেনিস এলবোর চোটের জন্য আইপিএল ২০২৬-এর পর থেকে মাঠের বাইরে থাকা রবীন্দ্র জাডেজাও লাল বলের ক্রিকেটে ফিরেছেন।

রবীন্দ্র জাডেজার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে!

অধিনায়ক শুভমন গিলের নেতৃত্বে রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব আর তরুণ বাঁহাতি স্পিনার মানব সুথার থাকছেন ভারতের স্পিন বিভাগে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘুরে দাঁড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞ জাডেজার ভূমিকা। এমনটাই মনে করছেন টিম ম্যানেজমেন্ট।

প্রথমবার জাতীয় দলে সারাংশ জৈন:

তবে চোটের জন্য প্রথম টেস্টে মাঠে নামতে পারবেন না অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। তাঁর বদলে প্রথমবারের জন্য জাতীয় দলে ডাক পেলেন ৩৩ বছর বয়সী সারাংশ জৈন। সম্প্রতি শ্রীলঙ্কায় সারাংশ জৈন ভারত ‘এ’ দলের হয়ে দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে অপরাজিত থেকে ৭০ রান করেছেন, নজর কেড়েছিলেন ৬টি উইকেট নিয়ে। তাঁর ঝুলিতে প্রথম-শ্রেণির ক্রিকেটে ১৮৮টি উইকেট রয়েছে এবং ২,২০০-রও বেশি রান রয়েছে। এরই মধ্যে আছে দুটি সেঞ্চুরি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তেমন সাফল্য নেই ভারতের:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে তেমন ভালো নয় ভারতের পারফরম্যান্স। ন'টি টেস্টের মধ্যে ভারত মাত্র চারটি টেস্ট জয় নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে আছে। গত সিজনে ঘরের মাঠে ০-২ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হার ও গুয়াহাটিতে ৪০৮ রানের বিরাট ব্যবধানে পরাজয়ের পর, শ্রীলঙ্কা সফরে এবার ঘুরে দাঁড়াতে চাইছে শুভমন গিলের দল।

আরো পড়ুন: শামি প্রথম পছন্দ নয়, তাই ৪ বছর পর ভারতীয় দলে ফেরানো হতে পারে এই 'খতরনাক' পেসারকে!

উল্লেখ্য, শ্রীলঙ্কার মাটিতে ২০১০ সালের পর থেকে কোনো টেস্ট সিরিজে হারেনি ভারত। ২০১৭ সালে শেষ সফরে টিম ইন্ডিয়া ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের দখলে নেয়। 

শ্রীলঙ্কা সফরের টিম ইন্ডিয়ার টেস্ট দল:

অধিনায়ক শুভমন গিল, সহ-অধিনায়ককে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, উইকেটরক্ষক ঋষভ পন্ত, সাই সুদর্শন, উইকেটরক্ষক ধ্রুব জুরেল, কুলদীপ যাদব, মানব সুথার, রবীন্দ্র জাডেজা, জাসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, গুরনুর ব্রার, মহম্মদ সিরাজ, দেবদত্ত পাডিক্কল এও বং সারাংশ জৈন।

সময় সূচি:

প্রথম টেস্ট আয়োজিত হবে আগামী ১৫ থেকে ১৯ আগস্ট, গল আন্তর্জাতিক স্টেডিয়াম, গল।
দ্বিতীয় টেস্ট আয়োজিত হবে আগামী ২৩ থেকে ২৭ আগস্ট, এসএসসি ক্রিকেট গ্রাউন্ড, কলম্বো।

আরো পড়ুন: '২০২৭ বিশ্বকাপে রোহিত-বিরাটকে খেলা উচিত, বয়স কোনো বাধা নয়', রো-কো'কে নিয়ে বড় কথা বলে ফেললেন এই পাকিস্তানী!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে