CSE
Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%
নিউজ

জাতীয় দলে দীর্ঘদিন ডাক না পেয়ে অভিমানের জেরেই কি ক্রিকেট জগতকে 'আলবিদা' জানালেন রাহানে?

আন্তর্জাতিক ক্রিকেটকে 'আলবিদা' জানালেন অজিঙ্ক রাহানে। অবসর নিয়ে নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। জাতীয় দলের বাইরে দীর্ঘদিন ধরেই ছিলেন তিনি। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটেও ও আইপিএলে কেকেআরের হয়ে এই অভিজ্ঞ ব্যাটার খেলা চালিয়ে যাচ্ছিলেন। তবে বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাহানে। কী জানালেন তিনি?

Ajinkya Rahane retirement
Ajinkya Rahane retirement

আন্তর্জাতিক ক্রিকেটকে 'আলবিদা' জানালেন অজিঙ্ক রাহানে। অবসর নিয়ে নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। জাতীয় দলের বাইরে দীর্ঘদিন ধরেই ছিলেন তিনি। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটেও ও আইপিএলে কেকেআরের হয়ে এই অভিজ্ঞ ব্যাটার খেলা চালিয়ে যাচ্ছিলেন। তবে বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাহানে।

২০২০-২১ সিজনে বর্ডার-গাওস্কর ট্রফি জয়ের নায়ক রাহানে!

২০২০-২১ সিজনে অস্ট্রেলিয়ার মাটিতে টিম ইন্ডিয়ার ঐতিহাসিক বর্ডার-গাওস্কর ট্রফি জেতার অন্যতম নায়ক ছিলেন অজিঙ্ক রাহানে। বিরাট কোহলি-র অনুপস্থিতিতে তিনি দলকে নেতৃত্ব দিয়ে জয় করে এনেছিলেন কঠিন পরিস্থিতিতে সিরিজ। দীর্ঘ সময় ধরে ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবেও তিনি দায়িত্ব সামলেছেন। তিন ফরম্যাটেই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁর রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন রাহানে?

এদিন সোশ্যাল মিডিয়ায় রাহানে নিজের অবসরের ঘোষণা করে জানান, জীবনের প্রত্যেকটি বিষয়ের মতো ক্রিকেটেরও একটি সূচনা এবং একটি সমাপ্তি রয়েছে। তিনি মনে করেন, সরে দাঁড়ানোর জন্য এটাই তাঁর সঠিক সময়। নিজের ব্যাটিংকে তিনি উপভোগ করেছেন সবসময়, জানান রাহানে।

কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা করা হতো রাহানের:

আন্তর্জাতিক ক্রিকেটে ২০১১ সালে রাহানের অভিষেক হয়  ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে। ২০১৩ সালে টেস্ট দলে তিনি সুযোগ পাওয়ার পর, রাহানে দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন ধীরে ধীরে। এক সময় তাঁর ব্যাটিংয়ের সঙ্গে তুলনা করা হতো কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের।

২০১৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে রাহানের ইনিংস আজও স্মরণীয়:

টেস্ট ক্রিকেটে ৮৫টি ম্যাচে রাহানে ৩৮.৪৬ গড়ে ৫,০৭৭ রান করেন। তাঁর ঝুলিতে আছে ১২টি সেঞ্চুরি। উল্লেখযোগ্য বিষয় হল, এই সেঞ্চুরিগুলির আটটিই বিদেশের মাটিতে এসেছে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার মতো কঠিন পরিবেশেও স্মরণীয় ইনিংস এসেছে তাঁর ব্যাটে। ২০১৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর সেনগুড়ি আজও অন্যতম স্মরণীয় ইনিংস ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে।

২০২৩ সালে টিম ইন্ডিয়ার জার্সি শেষবার গায়ে তোলেন রাহানে:

শেষবার ২০২৩ সালে টিম ইন্ডিয়ার জার্সিতে খেলেন রাহানে। তারপর আর জাতীয় দলে তিনি নিয়মিত সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেট আর আইপিএলেই তিনি নিজের ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন।

আরো পড়ুন: বৈভব ফিট নয়? বৈভবের ফিটনেস নিয়ে বড় কথা বলে ফেললেন ভিভিএস লক্ষ্মণ!

ছয়টি আইপিএল দলের সঙ্গে খেলেছেন রাহানে:

আইপিএলে রাহানে ছয়টি দলের হয়ে খেলেছেন। রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়ান্স, রাইজিং পুনে সুপারজায়ান্টস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস আর কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তাঁকে দেখা গিয়েছে। গত মরশুম পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কও ছিলেন তিনি।

রাহানের অবসরে ভারতীয় ক্রিকেটের এক অধ্যায়ের সমাপ্তি:

রাহানের অবসরগ্রহণের পর মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অজিঙ্ক নায়েক জানান, ভারতীয় ক্রিকেটের এক অধ্যায়ের সমাপ্তি ঘটল রাহানের অবসরের মধ্য দিয়ে। তাঁর নিষ্ঠা, সংযম আর চাপের মুখে পারফর্ম করার ক্ষমতা মুম্বই ক্রিকেটের অন্যতম দূত হিসেবে তাঁকে তুলে ধরেছে। রাহানে হলেন তরুণ ক্রিকেটারদের কাছেও এক অনুপ্রেরণার নাম।

রাহানের এই সিদ্ধান্তের নেপথ্যে কি তাহলে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার হতাশা? উঠছে প্রশ্ন। যদিও রাহানে নিজের বক্তব্যে স্পষ্ট করেছেন, তিনি মনে করেছেন, দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের পর এবার সরে দাঁড়ানো সঠিক সময়। ভারতীয় ক্রিকেটে তাঁর অবদান ও অস্ট্রেলিয়ার মাটিতে রাহানের ঐতিহাসিক নেতৃত্ব, ক্রিকেট ইতিহাসে তাঁকে স্মরণীয় করে রাখবে।

আরো পড়ুন: শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে ফিরলেন জাসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাডেজা, প্রথমবার সুযোগ পাচ্ছেন সারাংশ জৈন!

ট্যাগ:IndiaAjinkya Rahane

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে