CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3665 WAR vs HL▬ +0.00%M3664 WP vs SA-E▬ +0.00%M3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3665 WAR vs HL▬ +0.00%M3664 WP vs SA-E▬ +0.00%M3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%
নিউজ

রাহানে অবসর নিতেই চাপে কলকাতা, কে হবেন এবার কেকেআরের নতুন অধিনায়ক?

সব ধরনের ক্রিকেট থেকে অজিঙ্কে রাহানের অবসরের সিদ্ধান্তে ফের নেতৃত্বের সমস্যায় কেকেআর। ২০২৫ সিজনের আগে নিলাম থেকে দলে নিয়ে রাহানেকেই অধিনায়ক করে কেকেআর। তবে ক্রিকেট থেকে অভিজ্ঞ এই ক্রিকেটার সরে দাঁড়ানোয় আগামী আইপিএল সিজনের আগে নতুন অধিনায়ক খুঁজতে হবে তিনবারের চ্যাম্পিয়নদের। কে হবেন কেকেআরের অধিনায়ক?

Ajinkya Rahane KKR
Ajinkya Rahane KKR

কেকেআরের ইতিহাস অনুযায়ী, অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রে এই ফ্র্যাঞ্চাইজি বারবার ভরসা করেছে নিলামের উপরই।  ধীরে ধীরে নেতৃত্বের জন্য দলের অন্দরের কোনও ক্রিকেটারকে তৈরি করার পরিবর্তে, নিলাম থেকে নেতৃত্বের অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠিত ক্রিকেটারকে দলে টেনে দায়িত্ব দিতে চায় তারা।

এই পথ চলার সূচনা সেই ২০১১ সালে। নিলাম থেকে গৌতম গম্ভীর-কে দলে নিয়ে তাঁর হাতে অধিনায়কত্ব তুলে দেয় কেকেআর। সেই সিদ্ধান্তই দলের ভাগ্য বদলে দেয়। গম্ভীরের নেতৃত্বে ২০১২ ও ২০১৪ সালে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়। পরবর্তীতে গম্ভীর মেন্টর হিসেবে গম্ভীর ফিরলেও তাঁর নেতৃত্বের ছাপ আজও স্পষ্ট কেকেআরের সাফল্যের ইতিহাসে।

গম্ভীরের পর দীনেশ কার্তিক এবং ইয়ং মর্গ্যান সেছেন সেই নিলাম থেকেই!

গম্ভীরের পরেও কেকেআর একই পথে হাঁটে। ২০১৮ সিজনের আগে দীনেশ কার্তিককে দলে এনে অধিনায়ক করা হয় তাঁকেই। কার্তিকের নেতৃত্বে প্লে-অফে পৌঁছলেও কেকেআর ২০২০ সালে মাঝপথে তিনি নেতৃত্ব ছেড়ে দেন। এরপর অধিনায়কত্ব দেওয়া হয় নিলাম থেকে দলে আসা ইয়ন মর্গ্যানের হাতে। তাঁর নেতৃত্বে ২০২১ সালে কেকেআর আইপিএলের ফাইনালে ওঠে। 

শ্রেয়স আইয়ার আর রাহানে এসেছেন নিলাম থেকেই!

২০২২ সালের মেগা নিলামে শ্রেয়স আইয়ারকে দলে নিয়ে তাঁকে অধিনায়ক করে কেকেআর। ২০২৪ সালে শ্রেয়সের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। শ্রেয়সের বিদায়ের পর ২০২৫ সিজনে আবার নিলাম থেকেই কেকেআর রাহানেকে দলে নেয়। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় তাঁকেই। তবে রাহানের অবসরে শাহরুখ খানের দল আবারও সেই পুরনো সমস্যার মুখে। 

আরো পড়ুন: আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে বৈভবের 'রাজত্ব' চলছে! ১ নম্বরে কে রয়েছেন জানেন?

রিঙ্কু হতে পারেন কেকেআরের নেতৃত্বের দাবিদার:

বর্তমান দল থেকেই অধিনায়ক হিসেবে রিঙ্কু সিং অন্যতম সম্ভাব্য নাম। দীর্ঘদিন কেকেআরের অন্যতম নির্ভরযোগ্য ম্যাচ উইনার হলেন রিঙ্কু। তাঁর যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে ড্রেসিংরুমেও। যদিও বড় পর্যায়ে তাঁর অধিনায়কত্বের অভিজ্ঞতাতেমন নেই, তাই তাঁকে সরাসরি নেতৃত্বভার তুলে দেওয়া কিছুটা ঝুঁকিপূর্ণ।

নেতৃত্ব দানের সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন সুনীল নারিন:

সুনীল নারিন কেকেআরের সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে  আছেন। দলের তিনটি আইপিএল জয়েরই সাক্ষী তিনি। দল সম্পর্কে তবে অভিজ্ঞতাও বেশি। কিন্তু তাঁর বয়স আর ক্যারিয়ারের শেষ পর্বের কথা চিন্তা ভাবনা করে অধিনায়কত্ব দেওয়ার সুযোগ কিছুটা কম। 

ঘরোয়া ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে মনীষ পাণ্ডের কাছেও। যদিও কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছেন তিনি। তাই এবার কেকেআরের নেতৃত্বে কে আসবেন সেই নিয়ে চিন্তায় রয়েছে দল।

আরো পড়ুন: বৈভব ফিট নয়? বৈভবের ফিটনেস নিয়ে বড় কথা বলে ফেললেন ভিভিএস লক্ষ্মণ!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে