CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3665 WAR vs HL▬ +0.00%M3664 WP vs SA-E▬ +0.00%M3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3665 WAR vs HL▬ +0.00%M3664 WP vs SA-E▬ +0.00%M3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%
নিউজ

'বাচ্চা' বৈভব বলবে কোথায় বোলিং করতে হবে! ৩৫-র শামিকে আর কতটা লজ্জায় ফেলবে বোর্ড?

আরও এক চমক ভারতীয় ক্রিকেটে। মাত্র ১৫ বছর বয়সেই বৈভব সূর্যবংশী মর্যাদাপূর্ণ দলীপ ট্রফির প্রথম শ্রেণির প্রতিযোগিতায়, ইস্ট জোনের সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন। এবার তাঁর নেতৃত্বে মাঠে নামতে চলেছেন ৩৫ বছর বয়সী অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। এএমনই নজিরবিহীন সমীকরণকে কেন্দ্র করেই এখন চর্চা তুঙ্গে ক্রিকেটমহলে। কীভাবে দায়িত্ব পেলেন বৈভব?

Collected Image: Vaibhav Sooryavanshi
Collected Image: Vaibhav Sooryavanshi

আরও এক চমক ভারতীয় ক্রিকেটে। মাত্র ১৫ বছর বয়সেই বৈভব সূর্যবংশী মর্যাদাপূর্ণ দলীপ ট্রফির প্রথম শ্রেণির প্রতিযোগিতায়, ইস্ট জোনের সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন। এবার তাঁর নেতৃত্বে মাঠে নামতে চলেছেন ৩৫ বছর বয়সী অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। এএমনই নজিরবিহীন সমীকরণকে কেন্দ্র করেই এখন চর্চা তুঙ্গে ক্রিকেটমহলে।

অভিজ্ঞতা আর তারুণ্যের দুর্দান্ত মিশেল রয়েছে দলে!

উত্তর-পূর্ব অঞ্চলের বিপক্ষে আগামী ২৩ আগস্ট ম্যাচ দিয়ে দলীপ ট্রফিতে ইস্ট জোন অভিযান শুরু করবে। ইশান কিষাণকে অধিনায়ক আর বৈভব সূর্যবংশীকে সহ-অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে দল। দলে অভিজ্ঞতা আর তারুণ্যের দুর্দান্ত মিশেল রয়েছে।

মাত্র ১৫ বছর বয়সে গুরুত্বপূর্ণ দায়িত্ব বৈভবের কাঁধে!

সবচেয়ে বেশি নজর কেড়েছে বৈভবকে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া। মাত্র ১৫ বছর বয়সেই এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া মনে সত্যি নিঃসন্দেহে বড় আস্থার প্রতিফলন। এখনও পর্যন্ত আটটি প্রথম শ্রেণির ম্যাচে ১২ ইনিংসে ১৭.২৫ গড়ে ২০৭ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান ৯৩। পরিসংখ্যান খুব একটা নজরকাড়া না হলেও তাঁর আক্রমণাত্মক ব্যাটিং, সাহসী মানসিকতা এবং চাপ সামলানোর ক্ষমতা নির্বাচকদের মুগ্ধ করেছে।

দলের ভারসাম্য অনুযায়ী, অভিজ্ঞ অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে বৈভবকেই ওপেন করতে দেখা যেতে পারে। ফলে তাঁর ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্বের দক্ষতার দিকেও থাকবে বিশেষ নজর।

কেন দলীপ ট্রফি শামির কাছে কেন গুরুত্বপূর্ণ?

অন্যদিকে, দলীপ ট্রফি মহম্মদ শামির কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর ভারতীয় টেস্ট দলে ফেরার লক্ষ্যে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুযোগ পেতে চলেছেন তিনি। ২০২৫-২৬ রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে সাত ম্যাচে ৩৭টি উইকেট নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন শামি। তাঁর সঙ্গে দলে রয়েছেন মুকেশ কুমারও।

আরও পড়ুন- ২০২৭ ওডিআই বিশ্বকাপে কোন কোন ক্রিকেটারের নাম বাদ গেল? কেমন হবে ভারতীয় দল?

ইশান কিষাণও দীর্ঘদিন ধরে টেস্ট দলের বাইরে। ফলে অধিনায়ক কিষাণ, শামি এবং মুকেশ—তিনজনই দলীপ ট্রফিতে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলে ফেরার দাবিকে আরও জোরালো করতে চাইবেন।

সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য অবশ্যই হবে ১৫ বছরের সহ-অধিনায়ক বৈভবের সঙ্গে ৩৫ বছরের অভিজ্ঞ শামির একই ড্রেসিংরুমে থাকা। একজন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে আলোচিত, অন্যজন আন্তর্জাতিক ক্রিকেটে ২২৯ টেস্ট, ২০৬ ওয়ানডে ও ২৭ টি-টোয়েন্টি উইকেটের মালিক। অভিজ্ঞতা ও তারুণ্যের এই মেলবন্ধন দলীপ ট্রফির অন্যতম আকর্ষণ হতে চলেছে।

ইস্ট জোনের পূর্ণ স্কোয়াড:

ইশান কিষাণ (অধিনায়ক), বৈভব সূর্যবংশী (সহ-অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন, কুমার কুশাগ্র, বিরাট সিং, অনুকূল রায়, সুদীপ ঘরামি, শিখর মোহন, সুব্রাংশু সেনাপতি, অভিজিৎ সরকার, ডেনিশ দাস, মহম্মদ শামি, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ এবং সূরজ জয়সওয়াল।

আরও পড়ুন- ভারতীয় দলের নতুন ফিল্ডিং কোচ হচ্ছেন এই বাঙালি!

২৩ আগস্ট থেকেই শুরু হবে পরীক্ষা। ব্যাট হাতে বৈভব কতটা সফল হন, আর বল হাতে শামি কতটা ঝলক দেখান—সেদিকেই তাকিয়ে ক্রিকেটমহলের।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে