CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3665 WAR vs HL▬ +0.00%M3664 WP vs SA-E▬ +0.00%M3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3665 WAR vs HL▬ +0.00%M3664 WP vs SA-E▬ +0.00%M3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%
নিউজ

ভারতীয় দলের নতুন ফিল্ডিং কোচ হচ্ছেন এই বাঙালি!

ভারতীয় ক্রিকেট দলের সাপোর্ট স্টাফে বিরাট পরিবর্তন। টি দিলীপের চুক্তির মেয়াদ শেষ হতেই তাঁকে আর নবীকরণ না করার সিদ্ধান্ত গ্রহণ করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

Subhadeep Ghosh Indian fielding coach
Subhadeep Ghosh Indian fielding coach

ভারতীয় ক্রিকেট দলের সাপোর্ট স্টাফে বিরাট পরিবর্তন। টি দিলীপের চুক্তির মেয়াদ শেষ হতেই তাঁকে আর নবীকরণ না করার সিদ্ধান্ত গ্রহণ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁর বদলে ভারতীয় দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে শুভদীপ ঘোষকে নিয়োগ করা হলো।

আগস্ট মাসেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন শুভদীপ ঘোষ!

সিনিয়র ভারতীয় দলের সঙ্গে শুভদীপ ঘোষের প্রথম দায়িত্ব গ্রহণ শুরু হবে, আগস্ট মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই। 

শুভদীপ ঘোষের উত্থান:

১৯৬৮ সালে অসমের ডিগবইয়ে শুভদীপ ঘোষ জন্মগ্রহণ করেন। তিনি ঘরোয়া ক্রিকেটে অসম এবং রেলওয়ের হয়ে খেলেছেন। ডানহাতি মিডল অর্ডার ব্যাটার ও অফ-স্পিনার হিসেবে পরিচিত শুভদীপ। প্রথম-শ্রেণির ক্রিকেটে তিনি ১৭টি ম্যাচে ৩১৬ রান করেন।  ১৭টি ম্যাচে লিস্ট 'এ' ক্রিকেটে ৩০৭ রান করেন। ১৯৯৪-৯৫ সিজনে তাঁর অভিষেক হয় দুই ফরম্যাটেই। ২০০৪ সালে শেষ প্রথম-শ্রেণির ম্যাচ ও তিনি ২০০৫ সালে শেষ লিস্ট 'এ' ম্যাচে অংশ নেন।

কোচিংয়ে মনোনিবেশ করেন শুভদীপ!

খেলোয়াড়ি জীবন শেষ করার পরই শুভদীপ মনোনিবেশ করেন কোচিংয়ে। তিনি গত ছয় থেকে সাত বছর ধরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সাথে যুক্ত ছিলেন। রাহুল দ্রাবিড়ের সময়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আরো পড়ুন: শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে ফিরলেন জাসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাডেজা, প্রথমবার সুযোগ পাচ্ছেন সারাংশ জৈন!

মহিলা দলের ফিল্ডিং কোচ ছিলেন শুভদীপ:

দীর্ঘদিন ভারতের বিভিন্ন বয়সভিত্তিক দলের সাথে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ভারতীয় মহিলা দলের ফিল্ডিং কোচ হিসেবে ২০২১ সালে অস্ট্রেলিয়া সফরে দায়িত্ব পালন করেছেন শুভদীপ। এমনকি ভারত 'এ' দল এও বং ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কাজ করেছেন ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও।

কেকেআর এবং ডিসি'র হয়ে কাজ করেছেন:

আইপিএলেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। ২০১৪ সালে আর্তাহত যে কলকাতা নাইট রাইডার্স আইপিএল শিরোপা জেতে, সেই বছর সাপোর্ট স্টাফের সদস্য ছিল3না শুভদীপ। পরে শুভদীপ ঘোষ কাজ করেছেন দিল্লি ক্যাপিটালসের ফিল্ডিং কোচ হিসেবে।

দীর্ঘ কোচিং অভিজ্ঞতা আর জাতীয় ক্রিকেট কাঠামোতে ধারাবাহিক ভাবে কাজের স্বীকৃতি হিসেবে এবার শুভদীপ ঘোষ ভারতীয় সিনিয়র দলের ফিল্ডিং কোচের গুরু দায়িত্ব পেলেন।

আরো পড়ুন: জাতীয় দলে দীর্ঘদিন ডাক না পেয়ে অভিমানের জেরেই কি ক্রিকেট জগতকে 'আলবিদা' জানালেন রাহানে?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে