CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%
নিউজ

কার মাথায় উঠল অধিনায়কত্বের মুকুট? এশিয়া কাপের জন্য দল ঘোষণা হতেই বড় চমক দিল বিসিসিআই!

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটল। ২০২৬ সালের মহিলা এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এবার ১৫ সদস্যের দল ঘোষণা করল। ফের ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন হরমনপ্রীত কউর।

Harmanpreet Kaur to captain Team India in Asia Cup 2026
Harmanpreet Kaur to captain Team India in Asia Cup 2026

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটল। ২০২৬ সালের মহিলা এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এবার ১৫ সদস্যের দল ঘোষণা করল। ফের ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন হরমনপ্রীত কউর। সহ-অধিনায়ক হিসেবে নির্বাচকরা বেছে নিয়েছেন দলের অভিজ্ঞ টপ-অর্ডার ব্যাটার স্মৃতি মন্ধানাকে। 

হরমনপ্রীতের অধিনায়কত্ব নিয়ে জল্পনার ইতি ঘটল!

সাম্প্রতিক আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় ভারতীয় দল। তারপর থেকেই হরমনপ্রীতের অধিনায়কত্ব নিয়ে বহু প্রশ্ন উঠেছিল। যদিও পঞ্জাবের তারকা ক্রিকেটারের ওপর নির্বাচকরা আস্থা বজায় রেখেছেন। একইসঙ্গে নির্বাচকদের অন্যতম বড় সিদ্ধান্ত প্রেমা রাওয়াতকে দলে নেওয়া।

আগস্টের শেষ দিক থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত,এই টুর্নামেন্ট টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত হবে। মোট আটটা দল অংশ গ্রহণ করবে এই মহিলা এশিয়া কাপে।

১৫ সদস্যের দলে থাকছেন কারা?

ভারতের এই ১৫ সদস্যের দলে থাকছেন— অধিনায়ক হরমনপ্রীত কউর, সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা, ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, শেফালি বর্মা, জেমাইমা রড্রিগস, অরুন্ধতী রেড্ডি, প্রেমা রাওয়াত, উইকেটকিপার রিচা ঘোষ, উইকেটকিপার জি. কামালিনী,  রাধা যাদব, নন্দিনী শর্মা, শ্রী চরণে, রেণুকা ঠাকুর এবং ক্রান্তি গৌড়।

আরো পড়ুন: প্রেমে হাবুডুবু খাচ্ছেন অর্শদীপ, সৌন্দর্যের দিক দিয়ে বলিউড অভিনেত্রীদের হার মানাবে অর্শদীপের গার্লফ্রেন্ড!

হারানো ট্রফি পুনরুদ্ধার করতে মরিয়া টিম ইন্ডিয়া:

রিজার্ভ হিসেবে থাকছেন প্রতীকা রাওয়াল, বৈষ্ণবী শর্মা, সায়ালী সাতঘরে, উমা ছেত্রী এবং মিনু মনি। এখনও পর্যন্ত মহিলা এশিয়া কাপে সাতবার চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। যদিও ২০২৪ সালের ফাইনালে শ্রীলঙ্কার কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যেতে হয়েছিল ভারতীয় দলকে। ফলে হরমনপ্রীতদের অন্যতম প্রধান লক্ষ্য হল, হারানো ট্রফি পুনরুদ্ধার করা।

স্মৃতি মন্ধানার জন্য এই টুর্নামেন্ট সুবর্ন সুযোগ:

এদিকে স্মৃতি মন্ধানার জন্য এই টুর্নামেন্ট ব্যক্তিগত মাইলফলকের দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আন্তর্জাতিক টি-২০-তে নিউজিল্যান্ডের সুজি বেটস সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন। তাঁর ৪,৭৫৮ রানের সেই রেকর্ড টপকাতে স্মৃতির আরও ২২১ রান প্রয়োজন। তাই, এশিয়া কাপেই বিশ্বরেকর্ড গড়ে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুবর্ন সুযোগ আছে ভারতীয় সহ-অধিনায়কের সামনে।

আরো পড়ুন: নয়া 'হার্দিক পান্ডেয়া' পেয়ে গেল ভারতীয় দল!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে