CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%
নিউজ

মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে কেকেআরে আসবেন সূর্যকুমার যাদব? জানেন, কীভাবে?

আইপিএলের নতুন মরশুম শুরু হতে দেরি থাকলেও দলবদল, অধিনায়কত্ব আর খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। জল্পনার কেন্দ্রেই উঠে আসছে ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের নাম।

Collected Image: Suryakumar Yadav
Collected Image: Suryakumar Yadav

আইপিএলের নতুন মরশুম শুরু হতে দেরি থাকলেও দলবদল, অধিনায়কত্ব আর খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। জল্পনার কেন্দ্রেই উঠে আসছে ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের নাম। অজিঙ্ক রাহানে অবসর গ্রহণের পর কেকেআরের নেতৃত্বে কে থাকবেন সেই নিয়ে চলছে জল্পনা। 

মুম্বই ইন্ডিয়ান্স শিবিরকে নিয়ে আসছে বড় খবর!

এর মাঝেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরকে নিয়ে একটি খবর আশাবাদী করে তুলেছে কেকেআর সমর্থকদের। বিভিন্ন রিপোর্ট বলছে, হার্দিক পাণ্ডেয়ার দলবদলের সম্ভাবনা আছে। জল্পনা চলছে, হার্দিক যদি মুম্বই ছাড়েন তাঁর জায়গায় অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন সূর্যকুমার যাদব।

সূর্যকুমারের বদলে তিলক বর্মা হতে পারেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক!

তবে সেই জায়গাতেই নাকি নতুন সমীকরণ তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বিবেচনা করে সূর্যকুমারের বদলে তিলক বর্মাকে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক করার কথা ভাবছে। ভবিষ্যতের জন্য তরুণ তিলকের হাতে নেতৃত্ব তুলে দিয়ে মুম্বই দল গড়তে চাইছে।

আরও পড়ুন-ফিটফাট বুমরাহকে কেন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ দেওয়া হল? BCCI-এর দিকে প্রশ্ন উঠতেই প্রকাশ্যে এল বড় তথ্য!

সূর্যকুমারের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন:

আর এই সিদ্ধান্তই নাকি প্রশ্ন তুলে দিয়েছে সূর্যকুমারের ভবিষ্যৎ নিয়ে। আবার দাবি করা হচ্ছে, সূর্যের সাথে মুম্বই কর্তৃপক্ষের আলোচনা হয়েছে। সমঝোতা হয়েছে তাঁকে দলে রাখার বিষয়ে। আরেক মহলের দায়িত্ব, অধিনায়কত্ব না পেলে সূর্যকুমার মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন। যদি সত্যিই সূর্যকুমার মুম্বই ছাড়েন, তবে তাঁর পরবর্তী গন্তব্য হতে পারে কেকেআরের নাম।

সূর্য কেকেআরের সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন:

কারণ কেকেআরের সাথে সূর্যকুমারের সম্পর্ক নতুন নয়। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত কেকেআরের হয়ে তিনি খেলেছেন। শুধু ক্রিকেটার হিসেবে নয়, সূর্য কেকেআরের সহ-অধিনায়কের দায়িত্বও সামলেছেন। ফলস্বরূপ কলকাতার পরিবেশ, সমর্থক ও দলের সংস্কৃতির সঙ্গে যথেষ্ট পরিচিত তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা আছে সূর্যের:

 বর্তমানে একজন অভিজ্ঞ নেতা প্রয়োজন কেকেআরের। রাহানের অবসর গ্রহণের পর রিঙ্কু সিংহের মতো বিকল্প থাকলেও সূর্যকুমার অনেক এগিয়ে আছেন নেতৃত্বের অভিজ্ঞতায়। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা ও টি-২০-তে তাঁর দীর্ঘদিনের সাফল্য বড় সম্পদ হতে পারে কেকেআরের জন্য।

আরও পড়ুন- ‘হয়তো আর একসঙ্গে মাঠে লড়াই দেখা হবে না’, রোহিত শর্মাকে নিয়ে আবেগপ্রবণ হয়ে গেলেন বাটলার!

যদিও সবটাই এখন জল্পনার পর্যায়ে। মুম্বই ইন্ডিয়ান্সে থাকবেন সূর্যকুমার যাদব, নাকি পুরনো দল কেকেআরে ফিরবেন—এখনও নিশ্চিত নয় কোনও সিদ্ধান্ত। তবে একটি ব্যাপার পরিষ্কার, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক তিলক বর্মাকে করা হলে নতুন সমীকরণ তৈরি হতে পারে সূর্যকুমারের ভবিষ্যৎ নিয়ে।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে