CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%
নিউজ

এ কী অবস্থা ভারতীয় দলের! দল নাকি হাসপাতাল— ক্রিকেটারদের অবস্থা দেখে বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড!

চোটের মিছিল যেন থামছেই না ভারতীয় ক্রিকেটে। চোটের কারণে একের পর এক ক্রিকেটার মাঠের বাইরে চলে যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড এবার যথেষ্ট বিরক্ত। পরিস্থিতি সামলাতে বোর্ড বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে পারে। এমনকি এক গুরুত্বপূর্ণ আধিকারিকের চাকরি যেতে পারে। কারা রইলেন সেই তালিকায়?

Jasprit Bumrah injury
Jasprit Bumrah injury

চোটের মিছিল যেন থামছেই না ভারতীয় ক্রিকেটে। চোটের কারণে একের পর এক ক্রিকেটার মাঠের বাইরে চলে যাওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড এবার যথেষ্ট বিরক্ত। পরিস্থিতি সামলাতে বোর্ড বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে পারে। এমনকি এক গুরুত্বপূর্ণ আধিকারিকের চাকরি যেতে পারে।

টি দিলীপকে সরিয়ে ফিল্ডিং কোচ হচ্ছেন শুভদীপ ঘোষ!

কয়েক দিন আগেই জিম্বাবোয়ে সফরে রেকর্ড সংখ্যক ক্যাচ ফস্কানোর পর টি দিলীপকে সরিয়ে শুভদীপ ঘোষ-কে ভারতের ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এবার দলের চিকিৎসা আর ফিটনেস ব্যবস্থাপনাতেও পরিবর্তন আসতে পারে বলে খবর।

শ্রীলঙ্কা সফরে নেই জাসপ্রীত বুমরাহ, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর!

চোটের জন্য শ্রীলঙ্কা সফর থেকে জাসপ্রীত বুমরাহ ছিটকে গিয়েছেন। হর্ষিত রানা আর নীতীশ কুমার রেড্ডিও খেলতে পারবেন না। প্রথম টেস্টে ওয়াশিংটন সুন্দর থাকছেন না, তাঁর খেলা অনিশ্চিত দ্বিতীয় টেস্টেও। এখনও নিশ্চিত নয় সাই সুদর্শনের খেলাও। তাঁকে মাঠে নামাতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের ছাড়পত্র দরকার।

চাকরি খোয়াতে পারেন বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রের প্রধান ফিজিয়োথেরাপিস্ট কমলেশ জৈন!

বোর্ডের নজরে এই পরিস্থিতিতে বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রের প্রধান ফিজিয়োথেরাপিস্ট কমলেশ জৈন। নীতিন পটেল ২০২২ সালে দায়িত্ব ছাড়ার পর, দায়িত্ব দেওয়া হয়েছিল কমলেশ জৈনের হাতে। তবে সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের চোট পাওয়া, চোট সারতে দীর্ঘ সময় ব্যয় ও সুস্থ হওয়ার পর আবারও চোট পাওয়ার ঘটনা নিয়ে উঠছে প্রশ্ন।

পরিবর্তন হতে পারেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ:

শুধু ফিজিয়োথেরাপি নয়, সোহম দেশাইয়ের পরিবর্তে ভারতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসাবে আদ্রিয়ান লে রু-কে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েও শুরু হয়েছে আলোচনা।

ঘাড়ের সমস্যার জন্য বিদেশী ডাক্তারই ভরসা শুভমনের:

একটা সময় চোট পেলেই বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রের উপর ভরসা ক্রিকেটাররা করতেন। তবে সাম্প্রতিক সময়ে বহু ক্রিকেটারই চোট সারাতে সাহায্য নিচ্ছেন বোর্ডের বাইরের চিকিৎসকদের। শুভমন গিল হলেন তার অন্যতম উদাহরণ। দীর্ঘদিন ধরে ঘাড়ের সমস্যার জন্য ভারতীয় অধিনায়ক বিদেশি চিকিৎসকের পরামর্শ নিয়েছেন।

আরো পড়ুন: বিদায় নিলেন রোহিত-বিরাটের কাছের মানুষ! এবার 'তাঁকে' বড্ড মিস করবেন রো-কো!

ছোট সমস্যার জন্য দল নির্বাচনেও সমস্যা:

ক্রমাগত চোটের কারণে সমস্যা তৈরি হচ্ছে দল নির্বাচনেও। কখনও এবার ম্যাচের দিন সকালেই সামনে আসছে কোনও ক্রিকেটারের চোটের খবর। বিশেষত এর প্রভাব আরও বেশি টেস্ট ক্রিকেটে। শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের বদলে নতুন কাউকে নামিয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সাফল্য পাওয়াও কঠিন।

 ভারতীয় দলে গত এক বছরে চোটের সমস্যা যেভাবে বেড়েছে, তাতে এবার বোর্ড দ্রুত সমাধান চাইছে। তাই উৎকর্ষ কেন্দ্রের চিকিৎসা ব্যবস্থায় তৈরি হয়েছে পরিবর্তনের সম্ভাবনা। সূত্রের মতে, পরিস্থিতির উন্নতি যদি না হয়, তবে ফিজিয়োথেরাপিস্টের পদেও দ্রুত বদল করা হতে পারে।

আরো পড়ুন: কেবলমাত্র KKR নয়, হার্দিককে নিজেদের দলে নিতে ঝাঁপিয়ে পড়বে এই ৪ দলও! কেন জানেন?

ট্যাগ:IndiaJasprit Bumrah

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে