CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

শ্রীলঙ্কাকে 'কুপোকাত' করতে ভারতের মেগা প্ল্যান তৈরি, ভারতীয় দলকে শক্তিশালী করতে এন্ট্রি নিচ্ছে এই ৪ স্পিনার!

শুরু হতে যাচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভারতীয় দল শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। মূল সিরিজের আগে টিম ইন্ডিয়া চার দিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে।

Indian spinner against Sri Lanka
Indian spinner against Sri Lanka

শুরু হতে যাচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। ভারতীয় দল শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। মূল সিরিজের আগে টিম ইন্ডিয়া চার দিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। আর তার আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার স্পিন সহায়ক পিচের কথা চিন্তা ভাবনা করে বিশেষ প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। 

৪ জন স্পিনারকে শ্রীলঙ্কায় পাঠিয়েছে বিসিসিআই!

শ্রীলঙ্কার মাটিতে বরাবরই স্পিনাররা বড় ভূমিকা পালন করে থাকেন। সেই বিষয় মাথায় রেখেই স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের আরও ভালোভাবে প্রস্তুত করতে নেট বোলার হিসেবে চারজন স্পিনারকে দলের সাথেই পাঠিয়েছে বিসিসিআই।

স্পিনের বিরুদ্ধে ব্যাটারদের শক্তিশালী করতে চায় বিসিসিআই!

রিপোর্ট বলছে, শিবাং কুমার, তনুশ কোটিয়ান, হর্ষ দুবে এবং বিপরাজ নিগমকে পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়। অনুশীলনের সময় ভারতীয় ব্যাটারদের নেটে বল করবেন এই চার স্পিনার। এই উদ্যোগের মূল লক্ষ্য হল স্পিনের বিরুদ্ধে ব্যাটারদের আরও মজবুত ভাবে প্রস্তুত করে তোলা।

আরো পড়ুন: মিষ্টি দেখলে আর নিজেকে সামলাতে পারেন না, কখনোই প্রিয় খাবার ত্যাগ করেননি অজিঙ্ক রাহানে, তাও কীভাবে এতটা ফিট?

স্পিন খেললে ব্যাটারদের দুর্বলতাগুলি ধরা পড়ে:

ভারতীয় ব্যাটাররা শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে যাতে স্পিনের বৈচিত্র্যের সাথে মানিয়ে নিতে সক্ষম হয়, বিশেষ নজর দেওয়া হচ্ছে সেই দিকেই। নেটে নিয়মিত স্পিন খেললে ব্যাটারদের দুর্বলতাগুলি চিহ্নিত করা সম্ভব। অনুশীলনের সময় দলের ব্যাটাররা সেই সমস্ত ভুলত্রুটিগুলি শুধরে নেওয়ার সুযোগও পাবেন।

ক্রিকেট মহলের একাংশ মনে করছেন, শ্রীলঙ্কার স্পিন সহায়ক পরিবেশের কথা চিন্তাভাবনা করে এটি একটি গুরুত্বপূর্ণ রণকৌশল ভারতের। প্রতিপক্ষের স্পিনারদের মোকাবিলায় নিজেদের আগেভাগেই প্রস্তুত করে নিতে তৎপর টিম ইন্ডিয়া।

এবার দেখার বিষয়, চার দিনের প্রস্তুতি ম্যাচ আর নেটে স্পিনের বিরুদ্ধে কঠোর অনুশীলন করার পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের আসল লড়াইয়ে কতটা দাপট দেখাতে সক্ষম হন ভারতীয় ব্যাটাররা।

আরো পড়ুন: এ কী অবস্থা ভারতীয় দলের! দল নাকি হাসপাতাল— ক্রিকেটারদের অবস্থা দেখে বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে