CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%
নিউজ

মিষ্টি দেখলে আর নিজেকে সামলাতে পারেন না, কখনোই প্রিয় খাবার ত্যাগ করেননি অজিঙ্ক রাহানে, তাও কীভাবে এতটা ফিট?

মিষ্টি দেখলে আর নিজেকে সামলাতে পারেন না, কখনোই প্রিয় খাবার ত্যাগ করেননি অজিঙ্ক রাহানে, তাও কীভাবে এতটা ফিট?

Ajinkya Rahane loves sweets
Ajinkya Rahane loves sweets

সব ধরনের ক্রিকেট থেকে সম্প্রতি অবসরের ঘোষণা করেছেন টিম ইন্ডিয়া-র ক্রিকেটার অজিঙ্ক রাহানে। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সঙ্গে ঘরোয়া ক্রিকেট ও আইপিএলেও তাঁকে আর দেখা যাবে না। অবসর গ্রহণের পর ক্রিকেটজীবনের শুরুর দিনগুলির স্মৃতি মনে করতে গিয়ে প্রাক্তন ভারতীয় ব্যাটার নিজের ফিটনেস আর খাদ্যাভ্যাস নিয়েও কথা বলেছেন। 

ধীরে ধীরে ফিটনেস নিয়ে ধারণা তৈরি হয় অজিঙ্ক রাহানের!

রাহানে জানান, ফিটনেস কিংবা পুষ্টিকর খাবার সম্পর্কে ক্রিকেটজীবনের শুরুতে তাঁর তেমন কোনও ধারণা ছিল না। সময়ের সাথে খেলতে খেলতেই তিনি নিজের শরীরকে বুঝতে শেখেন। তাঁর শরীরে কোন ব্যায়াম কী প্রভাব ফেলছে, কোন খাবার খেলে কেমন পরিবর্তন হচ্ছে, সেদিকে তিনি নজর দিতে শুরু করেন। ধীরে ধীরে এভাবেই ফিটনেস সম্পর্কে ধারণা তৈরি হয় তাঁর।

পছন্দের খাবার বাদ দেওয়ার বিপক্ষে রাহানে!

ফিট থাকতে অথবা ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই মিষ্টি-সহ পছন্দের সমস্ত খাবার একেবারেই বাদ দিয়ে দেন। তবে সেই পথে একদম হাঁটেননি রাহানে। তাঁর মতে, কোনও খাবারকে একেবারে নিষিদ্ধ করার দরকার নেই। বরং খাবার কতটা পরিমাণে খাওয়া হচ্ছে ও প্রতিদিনের খাদ্যাভ্যাস কতটা ভারসাম্যপূর্ণ, ওটাই বেশি গুরুত্বপূর্ণ।

মিষ্টি খেতে খুবই ভালোবাসেন রাহানে:

মিষ্টি যে তাঁর খুবই পছন্দের, তাও জানিয়েছেন রাহানে। তিনি সুযোগ পেলেই মিষ্টি খান। তবে ভালোবাসাকে মিষ্টির প্রতি কোনোদিনও নিজের নিয়মিত খাদ্যাভ্যাসের উপরে প্রভাব ফেলতে দেননি। তিনি পছন্দের খাবার খেয়েছেন, তবে সবসময় পরিমাণের দিকটা নজর রেখেছেন। তিনি মনে করেন, শরীরের যত্ন নিতে চাইলে, সংযমের কোনও বিকল্প হয়না।

আরো পড়ুন: চোখের জলে অবসরের পর এবার মুখ খুললেন রাহানে, মুখ খুলতেই কাদের কথা ফাঁস করলেন?

কীভাবে নিজেকে ফিট রেখেছেন রাহানে?

নিয়মিত জীবনযাপনই হল রাহানের ফিটনেস মন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল। তিনি বিশ্বাস করেন, কোনও নির্দিষ্ট ডায়েট বা কঠিন শরীরচর্চার থেকেও বেশি জরুরি হলো, নিয়ম মেনে প্রতিদিন একই ধরনের স্বাস্থ্যকর অভ্যাস বজায় রাখা। সেই নিয়ম মেনেই দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ফিট রেখেছেন।

আজকাল অনেকেই দ্রুত ওজন কমানোর চেষ্টায় পছন্দের খাবার একেবারেই বাদ দিয়ে দেন। তবে, রাহানের জীবনযাত্রা দেখায় যে, সুস্থ থাকার জন্য সমস্ত আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করার কোনোও প্রয়োজন নেই। ঘরোয়া রান্না, পরিমিত খাবার, নিয়মিত শরীরচর্চা আর ভারসাম্যপূর্ণ জীবনযাপনই হল দীর্ঘদিন ধরে ফিট থাকার সহজ আর কার্যকর পথ—প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এমনটাই মনে করেন।

আরো পড়ুন: এ কী অবস্থা ভারতীয় দলের! দল নাকি হাসপাতাল— ক্রিকেটারদের অবস্থা দেখে বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড!

ট্যাগ:IndiaAjinkya Rahane

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে