CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

শুধু ক্রিকেট নয়, ভারতীয় দলের এই ৫ জন তারকা করেন সরকারি চাকরিও! বেতন কত জানেন?

ভারতীয় ক্রিকেটে তারকাখ্যাতি, আর আন্তর্জাতিক মঞ্চে সাফল্য, কোটি কোটি টাকার পারিশ্রমিক তো আছেন। কিন্তু জানেন কি? বেশ কয়েকজন ক্রিকেটার সরকারি চাকরিও করছেন সমান তালে। স্পোর্টস কোটার মাধ্যমে কেন্দ্র সহ বিভিন্ন রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে তাঁরা নিযুক্ত হয়েছে।

5 Indian cricketers with government jobs
5 Indian cricketers with government jobs

ভারতীয় ক্রিকেটে তারকাখ্যাতি, আর আন্তর্জাতিক মঞ্চে সাফল্য, কোটি কোটি টাকার পারিশ্রমিক তো আছেন। কিন্তু জানেন কি? বেশ কয়েকজন ক্রিকেটার সরকারি চাকরিও করছেন সমান তালে। স্পোর্টস কোটার মাধ্যমে কেন্দ্র সহ বিভিন্ন রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে তাঁরা নিযুক্ত হয়েছে। বর্তমানে সরকারি পদে চাকরি করা এমন পাঁচজন ক্রিকেটারকে নিয়েই থাকছে আজকের প্রতিবেদন।

ইশান কিষাণ কোন পদে চাকরি করেন?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার-ব্যাটার ইশান কিষাণ। তিনি ক্রীড়া কোটায় নিযুক্ত হয়েছেন পাটনা শাখায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে। ক্রিকেটের ব্যস্ত সূচির জন্য অবশ্য নিয়মিত অফিস করা সম্ভব হয়না। তবে সুযোগ পেলেই তিনি নিজের কর্মস্থলে যান।

কে এল রাহুল কোন সরকারি পদে আছে?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি করে। ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার ও উইকেটকিপার কে এল রাহুল। ২০১৮ সালে স্পোর্টস কোটায় তিনি বেঙ্গালুরু শাখায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ পান। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা থাকার জন্য নিয়মিত অফিসে যেতে পারেন না তিনি। যদিও সময় পেলেই কর্মস্থলে যান রাহুল।

যুজবেন্দ্র চাহালও আছেন এই তালিকায়:

সরকারি চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন ভারতের তারকা লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। ২০১৮ সালে স্পোর্টস কোটায় তিনি আয়কর দফতরে ইনকাম ট্যাক্স অফিসার হিসেবে চাকরি পান। তিনি এখন জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেট আর আইপিএলে নিজের দক্ষতার পরিচয় দিচ্ছেন চাহাল।

আরো পড়ুন: শ্রীলঙ্কা সিরিজের আগে এ কোন বিপদ ভারতের ঘরে! সিরিজ থেকে ছিটকে যেতে পারেন শুভমন গিল?

সরকারি চাকরি করেন মহম্মদ সিরাজও:

তেলেঙ্গানা পুলিশের ডিএসপি পদে চাকরি করেন ভারতের অন্যতম সফল পেসার মহম্মদ সিরাজ। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ভারতের জয়ের পর তাঁকে পুলিশ বিভাগে তেলেঙ্গানা সরকার গ্রুপ-১ ক্যাডারের ডিএসপি পদে নিয়োগ করার ঘোষণা করে। ক্রিকেটের সঙ্গে সঙ্গে সরকারি দায়িত্বও এই তারকা পেসার সামলাচ্ছেন।

রিঙ্কু সিং কোন সরকারি পদে রয়েছেন?

উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যুক্ত ভারতীয় টি-২০ দলের অতি পরিচিত মুখ রিঙ্কু সিংও। স্পোর্টস কোটায় উত্তরপ্রদেশের ক্রীড়া দফতরে তাঁকে গুরুত্বপূর্ণ পদেই নিয়োগ করা হয়েছে। যদিও ক্রিকেটের ব্যস্ত সূচির জন্য দফতরে রোজ উপস্থিত থাকা সম্ভব নয়। তবে সরকারি দায়িত্বের সাথে এই তারকা যুক্ত রয়েছেন।

 স্পোর্টস কোটার মাধ্যমে সরকারি চাকরিতে ক্রিকেটারদের নিয়োগের সুযোগ দেওয়ার এই নিয়ম, ক্রীড়া জীবনের পড়ে ক্রিকেটারদের স্থায়ী কর্মজীবনের পথ খুলে দেয়।

আরো পড়ুন: ২০২৭ বিশ্বকাপের ১৪ মাস আগে থেকেই দল বেছে নিলেন সুনীল গাভাস্কার, সানির দল বাছাই নিয়ে কী বললেন আকাশ চোপড়া?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে