CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

২০২৭ বিশ্বকাপের ১৪ মাস আগে থেকেই দল বেছে নিলেন সুনীল গাভাস্কার, সানির দল বাছাই নিয়ে কী বললেন আকাশ চোপড়া?

এখনও প্রায় ১৪ মাস বাকি রয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে। কিন্তু তার আগে থেকেই জোর জল্পনা শুরু হয়েছে ভারতীয় দলের সম্ভাব্য স্কোয়াড নিয়ে। আর এই জল্পনাতেই ঘি ঢাললেন সুনীল গাভাস্কার।

Sunil Gavaskar and Aakash Chopra prediction on Team India
Sunil Gavaskar and Aakash Chopra prediction on Team India

এখনও প্রায় ১৪ মাস বাকি রয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে। কিন্তু তার আগে থেকেই জোর জল্পনা শুরু হয়েছে ভারতীয় দলের সম্ভাব্য স্কোয়াড নিয়ে। অস্ট্রেলিয়ার কাছে ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার পর এবার ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামবেন শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল। 

সুনীল গাভাস্কারের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কী বললেন আকাশ চোপড়া?

২০১১ সালের পর থেকে ভারত আর কোনও ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু সম্প্রতি ২০২৪ এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ ২০২৫ সালের চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের দখলে নিয়ে এই মুহূর্তে আত্মবিশ্বাসী ভারতীয় দল। ২০১৭ সালের বিশ্বকাপ নিয়ে প্রত্যাশা বেশি রয়েছে। ইতিমধ্যেই নিজের পছন্দের পনেরো সদস্যের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডের কথা জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। এই দল নিয়েই এবার বিশ্লেষণ করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া।

২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে গাভাস্কারের সম্ভাব্য দলে কারা জায়গা পেলেন?

গাভাস্কারের সম্ভাব্য দলে থাকছেন শুভমন গিল, শ্রেয়স আইয়ার, রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল ও ঈশান কিষাণ। অলরাউন্ডার হিসেবে থাকছেন রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল আর নীতীশ কুমার রেড্ডি। বোলিং বিভাগে আছেন মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং আর হর্ষিত রানা।

টপ-৫ ব্যাটার নিয়ে আকাশ চোপড়ার মন্তব্য:

এই দল নিয়ে আকাশ চোপড়া জানান, টপ-৫ ব্যাটার হিসেবে গাভাস্কার শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার আর কে এল রাহুলের নাম বলেছেন। এই পাঁচজন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিলেন বলেই  ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে দলটিতে, মনে করেন তিনি।

ঈশান কিষাণকে নিয়েও আকাশ আশাবাদী। তাঁর মতে, এখন ঈশান রান করছেন, তিনি ওয়ানডে ফরম্যাটের জন্য প্রস্তুত। এবার হার্দিক পান্ডিয়া আর নীতীশ কুমার রেড্ডিকেও একই বিকল্প হিসেবে দেখছেন তিনি।

স্পিন বিভাগ প্রসঙ্গে কী বললেন আকাশ:

স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেলকে নিয়েও গাভাস্কারের ভাবনাকে আকাশ যুক্তিসঙ্গত বলেছেন। তিনি বলেন, দু’জনেই বাঁহাতি স্পিন অলরাউন্ডার। প্রয়োজন হিসেবে একে অপরের বিকল্প হতে পারেন।

পেস আক্রমণেও গাভাস্কারের স্বপক্ষে আকাশ:

পেস আক্রমণেও গাভাস্কারের দলকে শক্তিশালী মনে করেন আকাশের। জাসপ্রীত বুমরাহ আর মহম্মদ সিরাজের সঙ্গে সঙ্গে ব্যাট করতে সক্ষম হর্ষিত রানাকে অতিরিক্ত বিকল্প হিসেবে মনে করেন তিনি। বাঁহাতি পেসার হিসেবে দলে রাখা হয়েছে অর্শদীপ সিংকেও।

আরো পড়ুন: প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এই বিদেশি ক্রিকেটারের! ১৫ বছর পর আসল 'সত্য' সামনে এল...!

সুতরাং, গাভাস্কারের দলকে আকাশ চোপড়া ১০-এর মধ্যে ৮.৫ বা ৯ নম্বর দেন। তাঁর মতে, শেষমেষ ভারতের ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডও কিছুটা এমনই হতে পারে। 

২০২৭ বিশ্বকাপ দল নিয়ে কী বললেন অশ্বিন?

যদিও প্রাক্তন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সম্ভাব্য দলে একটু কিছুটা ভিন্নতা আছে। তাঁর দলে অশ্বিন ভুবনেশ্বর কুমারকে রেখেছেন। তিনি মনে করেন, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ভুবনেশ্বরের অভিজ্ঞতা কাজে লাগতে পারে ভারতের। তাই তাঁকে প্রথম শ্রেণির ক্রিকেট, নিয়মিত টুর্নামেন্ট ও বিজয় হাজারে ট্রফি খেলিয়ে প্রস্তুত করে নেওয়া উচিত বলে জানান।

অশ্বিনের সম্ভাব্য দলে থাকছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডেয়া, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা আর ভুবনেশ্বর কুমার।

আরো পড়ুন: রোহিত কি আদৌ খেলবে নাকি বিদায় নেবে— রোহিতকে নিয়ে BCCI-র দুই পক্ষের মধ্যে ঝামেলা তুঙ্গে!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে