CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

শ্রীলঙ্কা সিরিজের আগে এ কোন বিপদ ভারতের ঘরে! সিরিজ থেকে ছিটকে যেতে পারেন শুভমন গিল?

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই চোট-আঘাতে জর্জরিত ভারতীয় শিবির। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল এবার অনুশীলনে গিয়ে চোট পেলেন। সিরিজ শুরু হওয়ার মুখে তাঁর আঙুলে চোট পাওয়ায় উদ্বেগ বেড়েছে স্বাভাবিকভাবেই। তবে প্রাথমিকভাবে খবর, গিলের চোট তেমন গুরুতর নয়। কীভাবে চোট লাগল তাঁর?

Shubman Gill injury
Shubman Gill injury

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই চোট-আঘাতে জর্জরিত ভারতীয় শিবির। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল এবার অনুশীলনে গিয়ে চোট পেলেন। সিরিজ শুরু হওয়ার মুখে তাঁর আঙুলে চোট পাওয়ায় উদ্বেগ বেড়েছে স্বাভাবিকভাবেই। তবে প্রাথমিকভাবে খবর, গিলের চোট তেমন গুরুতর নয়।

বুড়ো আঙুলে চোট পেয়েছেন শুভমন গিল!

মঙ্গলবার ভারতীয় দল কলম্বোয় পৌঁছয়। বুধবারে প্রথম অনুশীলন সেশন করার পড়ে পুরোদমে বৃহস্পতিবার প্রস্তুতিতে নামে টিম ইন্ডিয়া। গিল অনুশীলনে নেটে ব্যাটিং করার সময় তাঁর বুড়ো আঙুলে একটি বল এসে লাগে। তৎক্ষণাৎ তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মাঠেই। কিছুক্ষণ সেবা শুশ্রূষার পর যদিও আবার ব্যাট হাতে ভারতীয় অধিনায়ক অনুশীলনে ফিরে আসেন।

আপাতত স্বস্তিতে রয়েছে ভারতীয় শিবির:

কিছুদিন আগেই গিল ঘাড়ের সমস্যায় ভুগছিলেন। এরই মাঝে নতুন করে আঙুলে চোট পাওয়ার জন্য টিম ম্যানেজমেন্ট সতর্ক। যদিও এখন বড় কোন চোটের খবর পাওয়া যায়নি। তাই শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে ভারতীয় শিবির কিছুটা স্বস্তিতে।

জশপ্রীত বুমরাহর বদলে দলে এসেছেন আকিব নবি:

যদিও গিলকে নিয়ে স্বস্তি পেলেও ভারতের চোটের তালিকা বেশ দীর্ঘ। ইতিমধ্যেই সিরিজ থেকে নীতীশ কুমার রেড্ডি ও হর্ষিত রানা ছিটকে গিয়েছেন। দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার জশপ্রীত বুমরাহ-কে পুরো সিরিজে পাওয়া যাবে না। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন তরুণ পেসার আকিব নবি।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়াশিংটন সুন্দর হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় প্রথম টেস্টে তাঁর খেলার সম্ভাবনা কম। সাই সুদর্শন পায়ের আঙুলের চোট পেয়ে পুরোপুরি সুস্থ নন।

আরো পড়ুন: ২০২৭ বিশ্বকাপের ১৪ মাস আগে থেকেই দল বেছে নিলেন সুনীল গাভাস্কার, সানির দল বাছাই নিয়ে কী বললেন আকাশ চোপড়া?

চোট আঘাতের সমস্যা কাটাতে কী বার্তা দিলেন গম্ভীর?

চোট-আঘাতে বিপর্যস্ত দল যে বাড়তি চাপে রয়েছে, সেকথা ভালই জানেন কোচ গৌতম গম্ভীর। নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখতে ভারতের কাছে শ্রীলঙ্কা সফর খুবই গুরুত্বপূর্ণ। তাই এই মুহূর্তে গম্ভীর ক্রিকেটারদের মানসিকভাবে প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন।

অনুশীলন শেষে ভারতীয় কোচ গৌতম গম্ভীর বলেন, “সামনে কি অপেক্ষা করছে তা আমরা জানি। কী লক্ষ্য নিয়ে মাঠে আমরা নামবো সেটাও আমরা জানি। আগামী ১৫ তারিখ সকালে ব্যাট করি কিংবা বল করি, একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে, যে চ্যালেঞ্জ সামনে আসুক না কেন, তার জন্য আমরা যেন সব সময় প্রস্তুত থাকি। সব প্রশ্নের উত্তর যেন আমরা দিতে পারি"। 

জাতীয় দলে প্রথমবার খেলা সারাংশ জৈন এবং আকিব নবিকেও গম্ভীর স্বাগত জানিয়েছেন। সারাংশকে উদ্দেশ্য করে গম্ভীর বলেন, “তোমার কঠোর পরিশ্রমের পুরস্কার এই সুযোগ। তোমার পরিবার নিশ্চয়ই খুবই গর্বিত।” আকিবের প্রশংসাও করেন গম্ভীর। সব মিলিয়ে অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের নিয়ে অনিশ্চয়তার মাঝেও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত।

আরো পড়ুন: প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এই বিদেশি ক্রিকেটারের! ১৫ বছর পর আসল 'সত্য' সামনে এল...!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে