CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

বিনোদ কাম্বলি বা পৃথ্বী শ-র মতোই হাল হতে পারে ১৫ বছরের বৈভবের? বৈভবকে সতর্কবার্তা দিয়ে দিলেন কেকেআরের প্রাক্তনী!

প্রতিভা থাকলেই সাফল্য নিশ্চিত, এমনটা নয়। তার একাধিক উদাহরণ ভারতীয় ক্রিকেটে দেখা যায়। তাইতো এখন থেকেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা ১৫ বছরের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন। বৈভবের প্রতিভার প্রশংসা করেছেন ঠিকই, তবে ভবিষ্যৎ নিয়ে সতর্ক করেছেন তিনি। দিয়েছেন বিনোদ কাম্বলি আর পৃথ্বী শ’-এর উদাহরণ। কী উপদেশ দিলেন রবিন উথাপ্পা?

Vaibhav Suryavanshi-Vinod Kambli-Prithvi Shaw
Vaibhav Suryavanshi-Vinod Kambli-Prithvi Shaw

প্রতিভা থাকলেই সাফল্য নিশ্চিত, এমনটা নয়। তার একাধিক উদাহরণ ভারতীয় ক্রিকেটে দেখা যায়। তাইতো এখন থেকেই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা ১৫ বছরের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী-কে সতর্ক থাকার পরামর্শ দিলেন। বৈভবের প্রতিভার প্রশংসা করেছেন ঠিকই, তবে ভবিষ্যৎ নিয়ে সতর্ক করেছেন তিনি। দিয়েছেন বিনোদ কাম্বলি আর পৃথ্বী শ’-এর উদাহরণ।

বিনোদ কাম্বলি আর পৃথ্বী শ-র কেরিয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও এগোয়নি!

এক ইউটিউব চ্যানেলে উথাপ্পা জানান, সাদা বলের ক্রিকেটে সচিন তেন্ডুলকরের থেকেও বৈভবের বড় ব্যাটার হওয়ার ক্ষমতা আছে। কিন্তু বৈভবের সেই প্রতিভাকে ঠিকভাবে কাজে লাগানোর জন্য আগে নিজেকে সামলানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, একসময় কাম্বলি আর পৃথ্বীর কেরিয়ার দুর্দান্ত সম্ভাবনা নিয়ে শুরু হয়েছিল। তবে পরবর্তীতে প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। সেই ভুল থেকে বৈভবকে শিক্ষা নিতে হবে।

শচীনের থেকেও বেশি প্রতিভাবান ছিলেন বিনোদ কাম্বলি!

একই সময়ে সচিন তেন্ডুলকরের সঙ্গে ভারতীয় ক্রিকেটে বিনোদ কাম্বলি উঠে এসেছিলেন। একটা সময় সচিনের থেকেও তাঁকে বেশি প্রতিভাবান বলেই মনে করা হত। তবে তার কয়েক বছরের মধ্যে থমকে যায় তবে ক্যারিয়ার। একইভাবে ভারতীয় দলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে দুর্দান্ত অভিষেক করে নজর কেড়েছিলেন পৃথ্বী শ। তবে, পরবর্তীতে প্রত্যাশিত উচ্চতায় পৌঁছয়নি তাঁর কেরিয়ারও।

আরো পড়ুন: ভারতীয় দল শ্রীলঙ্কায় হেরে গেলেই অজিত আগরকারের ছাঁটাই নিশ্চিত! কিন্তু, গৌতম গম্ভীরের কী হবে?

বয়স বাড়ার সাথে সাথে নিজেকে প্রলোভন থেকে কিভাবে সামলাবেন বৈভব:

উথাপ্পা মনে করেন, এখন থেকেই শুরু বৈভবের আসল পরীক্ষা। তাঁর সামনে দীর্ঘ সময় ধরে নিজের পারফরম্যান্স আর মনঃসংযোগ ধরে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে জনপ্রিয়তা, প্রচারের আলো আর বিভিন্ন ধরনের প্রলোভনও। বৈভব সেই পরিস্থিতি কীভাবে সামলান, সেটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন উথাপ্পা।

বৈভবকে সঠিক দিশা দেখাতে কিছু মানুষের প্রয়োজন:

তিনি আরও বলেন, এমন কিছু মানুষ বৈভবের পাশে থাকা প্রয়োজন, কঠিন সময়ে যাঁরা তাঁকে সঠিক দিশা দেখাবেন। তাঁকে ভুল পথে যাওয়ার থেকে রক্ষা করবেন। কেরিয়ারে উত্থান-পতন থাকবে। তবে, কীভাবে সেই কঠিন সময় সামলানো যায়, সেটাই হলো একজন ক্রিকেটারের সাফল্যের আসল চাবিকাঠি।

তাই বৈভবকে ঘিরে এখন থেকেই বিপুল প্রত্যাশা তৈরি হলেও,তাঁকে মাটিতে পা রেখে ভবিষ্যতের জন্য এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন রবিন উথাপ্পা।

আরো পড়ুন: অবসরের মাত্র এক সপ্তাহের মধ্যেই নতুন 'চাকরি' পেয়ে গেলেন অজিঙ্ক রাহানে!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে