CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

Shakib Al Hasan: নতুন করে সমস্যায় পড়ে গেলেন শাকিব আল হাসান, বিশ্বকাপ খেলার স্বপ্নে 'মাটি চাপা' পড়তে চলেছে!

ফের বিরাট ধাক্কা খেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান। দেশে ফিরে টেস্ট খেলে তিনি ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনায় করেছিলেন। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নে বড় ধাক্কা।

Shakib Al Hasan and Sheikh Hasina
Shakib Al Hasan and Sheikh Hasina

ফের বিরাট ধাক্কা খেলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান। দেশে ফিরে টেস্ট খেলে তিনি ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনায় করেছিলেন। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নে বড় ধাক্কা। সাম্প্রতিক পরিস্থিতিতে শাকিবের দেশে ফেরার সম্ভাবনা একদম নেই বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।

শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে টেলিফোনের মাধ্যমে অংশ নেন শাকিব আল হাসান!

নয়াদিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সাংবাদিক বৈঠকে শাকিব টেলিফোন মারফত যোগ দিয়েছিলেন। এই খবর সামনে আসার পরই আরও জটিল হয়েছে পরিস্থিতি। ছাত্র আন্দোলনের কারণে ক্ষমতাচ্যুত হয়ে নিজের দেশ ছাড়ার পর হাসিনার প্রথম বড় সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া ছিল এবারের সাংবাদিক বৈঠক।

কী জানালেন বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক?

বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক জানান, সরকার আগে যথেষ্ট নমনীয় মনোভাব দেখিয়েছিল শাকিবকে নিয়ে। আওয়ামি লিগের টিকিটে নির্বাচনে জয়লাভ করে সাংসদ হওয়া শাকিবের বিষয়টি নিয়ে ইঙ্গিত ছিল কট্টর অবস্থান থেকে সরে আসার। তবে হাসিনার অনুষ্ঠানে শাকিবের এই যোগদানের পর বদলে গিয়েছে পরিস্থিতি।

শাকিবকে নিয়ে আর নমনীয় অবস্থান নেবে না সরকার:

আমিনুল হক বলেছেন, সরকার আর আগের মতো শাকিবের দেশে ফেরার বিষয়ে নমনীয় অবস্থান নিতে পারবে না। ছাত্র আন্দোলনের চলাকালে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় এখনও তদন্ত চলছে। একটি খুনের মামলা রয়েছে শাকিবের নামেও। বর্তমানে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার শ্রীলঙ্কায় রয়েছেন।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ৩৯ বছরের শাকিব আল হাসান বলেন একজন অন্যতম সফল ক্রিকেটার। বাংলাদেশের হয়ে তিনি পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। দেশের প্রতিনিধিত্ব করেছেন চারশোরও বেশি আন্তর্জাতিক ম্যাচে। 

আরো পড়ুন: আইপিএল ২০২৭-এ এন্ট্রি নিতে পারে বাংলার নতুন অলরাউন্ডার করণ, করণের খেলা দেখে মুগ্ধ সৌরভ, যুবরাজরা!

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান শাকিব:

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অবসর গ্রহণের পরিকল্পনার কথা জানান শাকিব। যদিও পরে তিনি জানিয়েছিলেন, দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তিনি ক্রিকেটকে বিদায় জানাতে চাইছেন। এমনকি বাংলাদেশের হয়ে ২০২৭ সালের বিশ্বকাপেও  খেলার ইচ্ছা ছিল শাকিবের।

দেশে ফিরে শাকিব চেয়েছিলেন আদালতে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগগুলির আইনি মোকাবিলা করার জন্য পরিকল্পনাও ছিল। তবে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার অনুষ্ঠানে টেলিফোনে যোগ দেওয়ার পর এখন বড় অনিশ্চয়তার মুখে সেই পরিকল্পনা। তাঁর বাড়িতে হামলা এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও আরও উত্তপ্ত করে তুলেছে পরিস্থিতিকে। তাই শেষ পর্যন্ত দেশের জার্সিতে শাকিবের শেষ ম্যাচ খেলার স্বপ্ন আর পূরণ হবে কি না, সেই নিয়েই তৈরি হয়েছে বিরাট প্রশ্ন।

আরো পড়ুন: বৈভবের বয়স কি সত্যিই ১৫? ভারতের বাইরে 'বস বেবি'-র বয়স নিয়ে চলছে সন্দেহ!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে