CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর সহধর্মিনীকে প্রাণনাশের হুমকি দেওয়া হল! তারপর....?

এবার হুমকির চিঠি পেলেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আর তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই হুমকি চিঠি পাঠানোর ঘটনায়। সৌরভ গঙ্গোপাধ্যায় আর তাঁর পরিবারকে ‘খতম’ করে দেওয়ার মতো হুমকি দেওয়া হয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পাঠানো ওই চিঠিতে বলে অভিযোগ।

Sourav Ganguly AI picture
Sourav Ganguly AI picture

এবার হুমকির চিঠি পেলেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আর তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই হুমকি চিঠি পাঠানোর ঘটনায়। সৌরভ গঙ্গোপাধ্যায় আর তাঁর পরিবারকে ‘খতম’ করে দেওয়ার মতো হুমকি দেওয়া হয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পাঠানো ওই চিঠিতে বলে অভিযোগ। আর কী রয়েছে তাতে? 

বিগত ছয় মাস ধরে বেনামি চিঠি পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়!

গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে খবর, বিগত প্রায় ছয় মাস ধরে নিয়মিতভাবে সৌরভের ঠিকানায় রহস্যময় কিছু চিঠি আসছে। প্রথমে সেই সমস্ত চিঠিগুলিকে কোন এক অতি উৎসাহী অনুরাগীর চিঠি বলে মনে করা হচ্ছিল। সোমবার আবারও এক চিঠি আসার পর সেটি সৌরভের অফিসে খোলা হলে পুরো বিষয়টি সামনে আসে। 

আরও পড়ুন- পরিশ্রম দিয়ে যে সবকিছু অর্জন করা যায় তা নিজের ১৭ কেজি ওজন কমিয়ে প্রমাণ করে দিলেন সরফরাজ!

ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছে গঙ্গোপাধ্যায় পরিবার!

পুরো চিঠিটি ইংরেজিতে লেখা। ওই চিঠিতে সৌরভ এবং ডোনার ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। একটার পর একটা এ ধরনের চিঠি আসায় উদ্বেগ তৈরি হয়েছে সৌরভ এবং তাঁর পরিবারকে নিয়ে। ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানায় তাঁর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি জানিয়ে রাজ্য সরকারের নিরাপত্তা সংক্রান্ত বিভাগকেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আবেদন করা হয়েছে।

আরও পড়ুন- বিসিসিআইয়ের চোখে ধূলো দিয়ে আইপিএলে খেলেছেন ভারতীয় ক্রিকেটারেরা! এক অভিযোগেই তোলপাড় ভারতীয় ক্রিকেট মহল!

এ বিষয়ে পুলিশ কী জানাচ্ছে:

প্রাথমিক তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, কুরিয়ার এর মাধ্যমে বেলঘড়িয়ার বাসিন্দা অরুণ কুমার নামে একজনের নাম ব্যবহার করে চিঠি পাঠানো হচ্ছিল। চিঠিতে যে ফোন নম্বর রয়েছে তার সূত্র ধরে নামটি সামনে এসেছে। তবে অরুণ কুমার বলে ওই ব্যক্তি সত্যিই এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা, নাকি তাঁর নাম পরিচয় ব্যবহার করে অন্য কেউ এই ধরনের চিঠি পাঠাচ্ছে কিনা, পুরো বিষয় নিয়ে তদন্ত করছেন তদন্তকারীরা।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে