CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

‘আমি প্রস্তুত...,' ৩৬ বছর বয়সেও ৫০ ওভারের ক্রিকেট খেলতে চান ভুবনেশ্বর কুমার!

৩৬ বছর বয়সেও ভারতীয় দলের অভিজ্ঞ জোরে বোলার ভুবনেশ্বর কুমার স্বপ্ন দেখছেন দেশের হয়ে মাঠে নামার। দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে তিনি জাতীয় দলের বাইরে থাকলেও প্রত্যাবর্তনের বিষয়ে যথেষ্ট আশাবাদী।

Bhuvneshwar Kumar India Comeback
Bhuvneshwar Kumar India Comeback

৩৬ বছর বয়সেও ভারতীয় দলের অভিজ্ঞ জোরে বোলার ভুবনেশ্বর কুমার স্বপ্ন দেখছেন দেশের হয়ে মাঠে নামার। দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে তিনি জাতীয় দলের বাইরে থাকলেও প্রত্যাবর্তনের বিষয়ে যথেষ্ট আশাবাদী। আইপিএলে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন ভুবনেশ্বর কুমার। বর্তমানে চোটের জন্য সন্দেহের তালিকায় রয়েছেন জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা আর আকাশ দীপ। তাই উঠে আসছে ভুবনেশ্বরের নাম।

জাতীয় দলে ডাক পেলেন না বলবেন না ভুবনেশ্বর কুমার!

লখনউয়ে চলা ইউপি টি-২০ লিগে ভুবনেশ্বর খেলছে। জাতীয় দলে যদি আবারো তিনি সুযোগ পান তাহলে মাঠে নামবেন কি ভুবনেশ্বর? এমন প্রশ্নের উত্তরে স্পষ্ট জবাব দিয়েছেন এই অভিজ্ঞ পেসার। তাঁর কথায়,ডাক পেলে না বলার কোনও কারণ নেই। সম্পূর্ণ প্রস্তুত তিনি।

জাতীয় দলের ফেরা নিয়ে অতিরিক্ত ভাবনাচিন্তা করতে নারাজ ভুবনেশ্বর!

কিন্তু জাতীয় দলে ফিরে আসার সম্ভাবনা নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করতেও চান না বললে জানিয়ে দিয়েছেন ভুবনেশ্বর কুমার। তিনি জানান, তাঁর কাজ ক্রিকেট খেলা। তাই ইউপি টি-২০ লিগেও মনোযোগ দিচ্ছেন নিজের পারফরম্যান্সের দিকেই। জাতীয় দলের তিনি সুযোগ পাবেন কিনা সেই নিয়ে আলোচনা হচ্ছে কি, না হচ্ছে, এসব না ভেবে দলকে জেতানোর জন্য এই মাঠে নামছেন তিনি। জাতীয় দলে খেলার জন্য তিনি উপযুক্ত কিনা, এই সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।

আগামী বিশ্বকাপে ভুবনেশ্বরে অভিজ্ঞতা কাজে লাগতে পারে ভারতের জন্য:

ভুবনেশ্বর ভারতের হয়ে এখনও পর্যন্ত ২১টি টেস্ট, ১২১টি ওয়ানডে ম্যাচ আর ৮৭টি টি-২০ খেলেছেন। এক দিনের দলে তাঁর প্রত্যাবর্তনের জন্য সওয়াল করেছেন রবি শাস্ত্রী, রবিচন্দ্রন অশ্বিন আর দীনেশ কার্তিকের মতো প্রাক্তন ক্রিকেটারেরা। তাঁদের মতে, আগামী বিশ্বকাপে ভারতীয় দলের কাজে লাগতে পারে ভুবনেশ্বরের অভিজ্ঞতা।

আরো পড়ুন: বাংলার চন্দননগরের ক্রিকেটারের এ কি অবস্থা! অভিষেক পোড়েলের এখন রাত কাটছে জেলের অন্ধকার ঘরে?

বিশ্বকাপ নিয়ে এখনই ভাবতে নারাজ ভুবনেশ্বর:

কিন্তু বিশ্বকাপ নিয়ে ভুবনেশ্বর এখনই ভাবতে চাইছেন না। তাঁর লক্ষ্য হলো, যত বেশি সম্ভব ক্রিকেট খেলে যাওয়া। ২০২৩ সালের পর ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট আর ২০২৪ সালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। আগামী সিজনে প্রথম শ্রেণির ক্রিকেট তিনি খেলবেন কি না, সে ব্যাপারেও এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেননি তিনি।

এদিকে এখনও ভুবনেশ্বরকে ফেরানোর বিষয়ে কোনোও ইঙ্গিত দেননি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর অথবা প্রধান নির্বাচক অজিত আগরকর। একইসঙ্গে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন মহম্মদ শামিও। একাধিক বোলারের চোট আর তরুণ পেসারদের অনিয়মিত পারফরম্যান্সের জন্য ক্রমেই জোরালো হচ্ছে অভিজ্ঞ ভুবনেশ্বর আর শামির মতো ক্রিকেটারদের ফেরানোর দাবি। এবার দেখার, নির্বাচকদের নজরে আবারও জায়গা করে নিতে পারেন কি না ভুবনেশ্বর কুমার।

আরো পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর সহধর্মিনীকে প্রাণনাশের হুমকি দেওয়া হল! তারপর....?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে