CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

কপাল খারাপ শাহরুখের, কেবলমাত্র এই কারণে হাজার চেষ্টা করেও হার্দিক পান্ডিয়াকে পাবে না কেকেআর!

দলবদলের বাজারে হার্দিক পান্ডেয়াকে ঘিরে জল্পনা আবারও জোরালো হচ্ছে। আগামী মরশুমে ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডারকে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে নাকি দেখা যেতে পারে। ক্রিকেটমহলে এমনই আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, হার্দিককে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট। আর কী কী জানা গেল?

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Hardik Pandya KKR
Hardik Pandya KKR

দলবদলের বাজারে হার্দিক পান্ডেয়া-কে ঘিরে জল্পনা আবারও জোরালো হচ্ছে। আগামী মরশুমে ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডারকে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে নাকি দেখা যেতে পারে। ক্রিকেটমহলে এমনই আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, হার্দিককে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট।

হার্দিককে কি আদৌ ছেড়ে দেবে মুম্বই ইন্ডিয়ান্স?

যদিও হার্দিক পান্ডেয়াকে দলে পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা মুম্বই ইন্ডিয়ান্সের ট্রেডের শর্ত। এখনো পর্যন্ত এমন কোন নিশ্চয়তা নেই যে, হার্দিককে মুম্বই ছেড়ে দেবে। গত কয়েকটি মরশুমে হার্দিক প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হওয়ায়, তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছে। মুম্বই যদি চায়, তাহলে তাঁকে আরও একটা মরশুম রেখে দিতেই পারে। আর যদি হার্দিককে ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেদিক থেকে সরাসরি ছেড়ে দেওয়ার পরিবর্তে দলটি ট্রেডের পথ বেছে নিতে পারে।

অধিনায়কত্বের সমস্যায় ভুগছে কেকেআর!

এদিকে কে হবেন দলের অধিনায়ক, এটাই এখনও কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই হার্দিক দলে এলে নেতৃত্বের দায়িত্ব তাঁকেই দেওয়া হতে পারে বলে জোর জল্পনা চলছে। দলের জন্য হার্দিকের ব্যাটিং, বোলিং আর নেতৃত্ব— এইতিন ক্ষেত্রেই অভিজ্ঞতা বড় সম্পদ হতে পারে কলকাতার জন্য।

আরো পড়ুন: ফের গুজরাটেই আসতে চেয়েছিলেন হার্দিক, কিন্তু অধিনায়কত্বের শর্তেই ভেস্তে গেল সব!

ক্যামেরন গ্রিনকে কি ছাড়তে চাইবে কেকেআর?

কিন্তু হার্দিককে দলে নিতে হলে তার বিনিময়ে কলকাতাকে কোনও বড় ক্রিকেটারকে ছাড়তে হতে পারে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে ট্রেডের অংশ হিসেবে কলকাতার অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন-কে চাওয়া হতে পারে। কেকেআর আইপিএলের অন্যতম বড় অঙ্কের ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে ছেড়ে দিতে কতটা রাজি হবে, বড় প্রশ্ন সেটাই এখন। কারণ হার্দিকের বদলে একইসঙ্গে ব্যাট এবং বল দুই বিভাগে ঘাটতি পূরণে পারদর্শী ভারতীয় কোনও বড় মাপের অলরাউন্ডারও কলকাতার হাতে নেই। 

অন্যদিকে, শুধু কলকাতা নয়, হার্দিক পান্ডেয়াকে দলে নেওয়ার ব্যাপারে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি খুবই আগ্রহী বলে খবর। তাই শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স আর হার্দিকের ভবিষ্যৎ যুক্ত হয় কোন দলের সঙ্গে, সেদিকেই ক্রিকেটমহলের নজর। যদিও আপাতত কলকাতা নাইট রাইডার্সে হার্দিকের যোগ দেওয়ার বিষয়টি একেবারেই নিশ্চিত নয়।

আরো পড়ুন: ফের গুজরাটেই আসতে চেয়েছিলেন হার্দিক, কিন্তু অধিনায়কত্বের শর্তেই ভেস্তে গেল সব!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে