CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

ভারতীয় দলে আবারও ছিটকে গেলেন এই 'খতরনাক' তারকা! শ্রীলঙ্কা সিরিজে কী অবস্থা হবে ভারতের?

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই ভারতীয় শিবির চোট-আঘাতে জর্জরিত। এবার সেই তালিকায় নাম লেখালেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে তিনি পায়ে চোট পেয়েছিলেন। চোটের জন্য প্রথম টেস্ট থেকে সুন্দর আগেই ছিটকে গিয়েছিলেন।

Washington Sundar injury
Washington Sundar injury

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই ভারতীয় শিবির চোট-আঘাতে জর্জরিত। এবার সেই তালিকায় নাম লেখালেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে তিনি পায়ে চোট পেয়েছিলেন। চোটের জন্য প্রথম টেস্ট থেকে সুন্দর আগেই ছিটকে গিয়েছিলেন। এবার দ্বিতীয় টেস্টেও কার্যত অনিশ্চিত হয়ে গেল তাঁর খেলা। কী হবে শ্রীলঙ্কা সিরিজে? 

দ্বিতীয় টেস্টের আগে কি দলে ফিরবেন ওয়াশিংটন সুন্দর?

ভারতীয় অলরাউন্ডার হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে এখন মাঠে ফেরার চেষ্টা করছেন। বর্তমানে তিনি রয়েছেন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে। কোনওরকম ঝুঁকি নিতেই চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড আর টিম ম্যানেজমেন্ট। সূত্রের খবর, ওয়াশিংটন সুন্দরের চোটের বিস্তারিত আগামী সপ্তাহে পরীক্ষা হবে। সেই রিপোর্টের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাঁর বিষয়ে। তবে জানা যাচ্ছে, দ্বিতীয় টেস্টের আগে তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা প্রায়ই নেই।

একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে চোটের জন্য হারিয়েছে ভারত!

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে ইতিমধ্যেই ভারত হারিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে। জাসপ্রীত বুমরা আর সাই সুদর্শন দুই টেস্টেই খেলতে পারবেন না। এর আগে চোটের জন্য হর্ষিত রানা ছিটকে গিয়েছেন। তালিকায় রয়েছেন নীতিশ কুমার রেড্ডি-ও। সাই সুদর্শনের বদলে দলে সরফরাজ খান সুযোগ পেয়েছেন। সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁকে।

আরো পড়ুন: ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টের দল ঘোষণা হতেই সমালোচনা শুরু! স্কোয়াডে বাদ বড় দুটি নাম!

বুমরাহর বদলে এসেছেন আকিব নবি:

অন্যদিকে, হাঁটুর চোট থেকে বুমরাহ পুরোপুরি সুস্থ হতে না পারায়, দুই ম্যাচের সিরিজ থেকে তাঁকে বাদ পড়তে হয়েছে। তাঁর বদলে দলে আকিব নবিকে নেওয়া হয়েছে।

প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত:

গলে আগামী ১৫ আগস্ট শুরু হতে যাচ্ছে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। শ্রীলঙ্কা একাদশের বিরুদ্ধে সিরিজের প্রস্তুতি হিসেবে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। সেই ম্যাচে ভারতীয় দল ছয় উইকেটে জয় পেয়েছে। দুর্দান্ত ব্যাটিং করে দেবদত্ত পাড়িক্কল ১৪২ রানে অপরাজিত ছিলেন। পাশাপাশি আত্মবিশ্বাসের ছাপ দেখা গেছে বোলারদের পারফরম্যান্সেও।

যদিও সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় দলের পরিকল্পনায় একের পর এক ক্রিকেটারের চোট বড়সড় প্রভাব ফেলতে পারে। বিশেষত ওয়াশিংটন সুন্দরকে না পাওয়া গেলে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দলের ভারসাম্য বজায় রাখা।

আরো পড়ুন: কপাল খারাপ শাহরুখের, কেবলমাত্র এই কারণে হাজার চেষ্টা করেও হার্দিক পান্ডিয়াকে পাবে না কেকেআর!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে