CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

ম্যাকালাম নন, চেন্নাইয়ের কোচ হবেন এই 'খতরনাক' প্রাক্তন KKR ক্রিকেটার!

ব্রেন্ডন ম্যাকালামকে ইংল্যান্ডের কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছিল তাঁর পরবর্তী দায়িত্ব নিয়ে। গুঞ্জন ছড়িয়েছিল যে, আইপিএলে ম্যাকালামকে দেখা যেতে পারে চেন্নাই সুপার কিংসের কোচ হিসেবে। কিন্তু এবার সেই জল্পনায় রীতিমতো জল ঢেলে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
CSK new head coach
CSK new head coach

ব্রেন্ডন ম্যাকালামকে ইংল্যান্ডের কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছিল তাঁর পরবর্তী দায়িত্ব নিয়ে। গুঞ্জন ছড়িয়েছিল যে, আইপিএলে ম্যাকালামকে দেখা যেতে পারে চেন্নাই সুপার কিংসের কোচ হিসেবে। কিন্তু এবার সেই জল্পনায় রীতিমতো জল ঢেলে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর দাবি, ম্যাকালামের পরিবর্তে চেন্নাইয়ের নতুন কোচ হিসেবে দেখা যেতে পারে অইন মর্গ্যানকে। কী বললেন রবিচন্দ্রন অশ্বিন? 

KKR-এর প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যান পেতে পারেন সিএসকের দায়িত্ব!

স্টিফেন ফ্লেমিং চেন্নাই সুপার কিংস-এর কোচের দায়িত্বে ছিলেন আইপিএলের শুরু থেকেই। তিনি সম্প্রতি ইংল্যান্ডের কোচের দায়িত্ব পেয়েছেন। ফলে এখন খালি রয়েছে চেন্নাইয়ের কোচের পদটি। ফ্লেমিংয়ের জায়গায় দায়িত্ব নিতে পারেন ম্যাকালাম, বলে আলোচনা চলছিল। তবে অশ্বিনের দাবি, সেই দৌড়ে কেকেআরের প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যান অনেকটা এগিয়ে রয়েছেন।

কী জানাচ্ছেন রবীচন্দ্রন অশ্বিন?

অশ্বিন জানান, মর্গ্যানের নাম নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তিনি বলেন, “আমার মনে হয় দায়িত্বে আসবেন অইন মর্গ্যান। ওর নাম খুব ভাল ভাবে শোনা যাচ্ছে। প্রাথমিক কথাবার্তাও চলছে। দুটো সম্ভাবনা হতে পারে—তাঁকে কি এই বছর দায়িত্ব দেওয়া হবে? নাকি দলটা তৈরি করবে অন্য কেউ। পরে দায়িত্ব দেওয়া হবে মর্গ্যানের হাতে?”

মহা নিলামের আগে ধোনির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ:

গত দু’টি আইপিএলে আশানুরূপ হয়নি চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স। তাই আগামী সিজনে আগে দলকে নতুন করে সাজানোর দরকার রয়েছে। অশ্বিন মনে করেন, এমতাবস্থায় মহা নিলামের আগে, খুবই গুরুত্বপূর্ণ মহেন্দ্র সিংহ ধোনির ভূমিকা

আরো পড়ুন: ভারতীয় দলের হয়ে ওয়ানডে কিংবা টেস্টে খেলবেন না 'বুম বুম বুমরাহ'! বুমরাহকে নিয়ে ঠিক কী প্ল্যান বানাচ্ছে বিসিসিআই?

অনেকটাই বটগাছের স্তম্ভমূলের মতো ধোনি:

অশ্বিনের মতে, অন্তত আরও এক বছর ধোনি দলের নেতৃত্বে থাকলে অনেক বেশি সংগঠিত হবে দল গঠনের প্রক্রিয়াটি। অশ্বিন জানান, “আমি মনে করি, ধোনি যদি নেতৃত্বে থাকেন তাহলেই সকলে মিলে একসঙ্গে কাজ করবে। তিনি অনেকটাই বটগাছের স্তম্ভমূলের মতো। আমার মনে হয়, এই পথটাই সঠিক। এখনও এক বছর দূরে মহা নিলাম। অন্তত একটা বছর দায়িত্বে থাকুক ধোনি, যাতে দলটাকে মহা নিলামে তৈরি করে দিয়ে যেতে পারে।”

তাই চেন্নাই সুপার কিংসের পরবর্তী সিদ্ধান্তের দিকে এখন সবার নজর। অইন মর্গ্যানকে সত্যিই কি কোচের ভূমিকায় দেখা যাবে, নাকি শেষমেষ অন্য কোনও নাম উঠে আসবে—সেই নিয়ে আইপিএল মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।

আরো পড়ুন: আবারও অনিশ্চিত বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ! ২২ গজের ময়দানে কি আর মুখোমুখি হবে এই দুই দেশ?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে