CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

শাস্তির পর্ব শেষ, দীর্ঘ ২ বছর পরে ফের আইপিএলে ফিরছেন এই 'দুর্ধর্ষ' ব্রিটিশ ক্রিকেটার!

দু’বছরের নির্বাসন কাটিয়ে আবারো আইপিএলের মঞ্চে কামব্যাক করতে যাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। আগামী মরশুমে বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-২০ লিগে ফেরার ইচ্ছার কথা তিনি নিজেই জানিয়েছেন। শেষবার হ্যারি ব্রুক আইপিএলে খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 3 মিনিট পড়া
Harry Brook IPL
Harry Brook IPL

দু’বছরের নির্বাসন কাটিয়ে আবারো আইপিএলের মঞ্চে কামব্যাক করতে যাচ্ছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। আগামী মরশুমে বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-২০ লিগে ফেরার ইচ্ছার কথা তিনি নিজেই জানিয়েছেন। শেষবার হ্যারি ব্রুক আইপিএলে খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তারপর দল পাওয়ার পরেও পরপর দু’টি মরশুমে  টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় আইপিএল কর্তৃপক্ষ।

নির্বাসনের মেয়াদ শেষ হতে আইপিএলে ফিরতে চান হ্যারি ব্রুক!

২০২৫ সালের আইপিএল নিলামে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালস ব্রুককে দলে নিয়েছিল। তবে দল পাওয়ার পরও আইপিএল থেকে তিনি সরে দাঁড়ান। তারপরই দু’বছরের জন্য তাঁকে নির্বাসিত করা হয়। সেই নির্বাসনের মেয়াদ শেষ হওয়ায় ফের আগামী মরশুমে আইপিএলে ইংল্যান্ডের এই তারকা ব্যাটারকে দেখা যেতে পারে।

ইংল্যান্ডের হয়ে বেশি করে ক্রিকেট ম্যাচ খেলাই লক্ষ্য ব্রুকের:

যদিও বর্তমানে হ্যারি ব্রুকের প্রধান লক্ষ্য হলো, আপাতত ইংল্যান্ডের হয়ে এই নিয়মিত পারফরমেন্স দেওয়া। ভবিষ্যৎ নিয়ে তিনি এখনই কিছু ভাবতে চান না। আপাতত ইংল্যান্ডের হয়ে যত বেশি সম্ভব ক্রিকেট খেলায় হল তাঁর লক্ষ্য।  

সুযোগ পেলে আইপিএল খেলতে চান হ্যারি ব্রুক!

আইপিএলে কামব্যাক বিষয়ে অবশ্য ব্রুকের কোনও দ্বিধা নেই। তিনি বলেন, বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট প্রতিযোগিতা আইপিএল। এই টুর্নামেন্টে খেলেন বিশ্বের সেরা ক্রিকেটাররা এবং সেখানে খেলে নিজেকে আরও বেশি পরিণত করে তুলতে পারেনএকজন ক্রিকেটার। তাই সুযোগ পেলে ফের আইপিএলে তিনি খেলতে চান।

আরো পড়ুন: বিয়ের প্রস্তুতি শুরু, এই আফগান ক্রিকেটারের সাথেই গাঁটছড়া বাঁধতে চলেছেন আরশি খান!

আগামী আইপিএল সিজনে কি অংশ নেবে অস্ট্রেলিয়া?

এদিকে, আগামী আইপিএলে অস্ট্রেলিয়ার ক্রিকেটার অংশগ্রহণ করবেন কিনা সেই নিয়ে তৈরি হয়েছে অনেক অনিশ্চয়তা। একটার পর একটা আন্তর্জাতিক সুচির জন্য আগামী সিজনে আইপিএল এ অস্ট্রেলিয়া ক্রিকেটারদের ছাড়ার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। বিশেষত অস্ট্রেলিয়া চাইছে, দলের ফার্স্ট বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করতে। 

আগামী ১২ মাসে,  একের পর এক গুরুত্বপূর্ণ সিরিজ অস্ট্রেলিয়ার সামনে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হয়ে জ়িম্বাবোয়ে আর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ম্যাচ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ, ঘরের মাঠে ইংল্যান্ডের বিবিপক্ষেরুদ্ধে সীমিত ওভারের সিরিজ, নিউজ়িল্যান্ডের বিপক্ষে টেস্ট, ভারতের মাটিতে পাঁচ পাঁচটি টেস্ট আর এরপর অ্যাশেজ—সব মিলিয়ে খুবই ব্যস্ত সূচি রয়েছে। রয়েছে বিশু টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল। এছাড়াও রয়েছে আগামী বিশ্বকাপের প্রস্তুতি। সব মিলিয়ে ক্রিকেটারদের আপাতত চোট আঘাতের সমস্যা থেকে বাঁচিয়ে রাখার জন্যই অস্ট্রেলিয়া আগামী আইপিএলে খেলবে কিনা সেটাই দেখার।

আরো পড়ুন: ভিভিএস লক্ষ্মণকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে প্রস্তুত বিসিসিআই! কার চাকরি খাবেন লক্ষ্মণ?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে