CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

লাইভ ম্যাচের সময় ডাগআউটে বসে প্রেমিকাকে মোবাইলে মেসেজ! শাস্তির মুখে পড়লেন এই ব্যাটার!

ম্যাচ চলাকালীন সময়ে ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহার করাই কাল হল। বড় শাস্তির মুখে পড়তে হলে তামিলনাড়ুর এক ক্রিকেটারকে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের এক ম্যাচে প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া অর্থাৎ পিএমওএ-তে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে ওই ক্রিকেটারকে।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
TNPL phone in dugout
TNPL phone in dugout

ম্যাচ চলাকালীন সময়ে ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহার করাই কাল হল। বড় শাস্তির মুখে পড়তে হলে তামিলনাড়ুর এক ক্রিকেটারকে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের এক ম্যাচে প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস এরিয়া অর্থাৎ পিএমওএ-তে মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে ওই ক্রিকেটারকে। জরিমানা করেছে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। যদিও তদন্ত চলার কারণে এখনও পর্যন্ত তাঁর নাম প্রকাশ করা হয়নি বলেই জানা গেছে। 

ডাগআউটে বসে প্রেমিকাকে বার্তা পাঠাতেই বিপত্তি!

কর্তা সংবাদসংস্থা পিটিআইকে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক জানিয়েছেন, একজন বাঁহাতি ব্যাটার ওই অভিযুক্ত ক্রিকেটার। গত বছর তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে তিনি দুটি হাফ সেঞ্চুরিও করেছিলেন। তাঁর বিরুদ্ধেই অভিযোগ উঠেছে যে, ম্যাচ চলাকালীন তিনি ডাগআউটে বসে নাকি নিজের প্রেমিকাকে মোবাইল ফোনের মাধ্যমে বার্তা পাঠাচ্ছিলেন।

আরো পড়ুন: রোহিতকে রাখতেই হবে, কড়া বার্তা চলে এল আগরকরের তরফে!

ম্যাচ চলাকালীন ডাগআউটে বসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ!

কিন্তু এই ঘটনায় দুর্নীতির কোনও অভিযোগ ওঠেনি এখনও পর্যন্ত । মূল অভিযোগ হল, ম্যাচ চলাকালীন পিএমওএ-তে মোবাইল ফোন ব্যবহার করে নিয়ম ভাঙা। ক্রিকেটের দুর্নীতি দমন এবং নিরাপত্তা সংক্রান্ত নিয়ম অনুসারে, এই এলাকায় ম্যাচ চলাকালীন সময়ে ক্রিকেটারদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ।

এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে ওই ক্রিকেটারকে:

প্রাথমিকভাবে আরো কঠোর শাস্তির কথা ভাবা হয়েছিল ২৬ বছর বয়সি ওই ক্রিকেটারের বিরুদ্ধে। যদিও বিষয়টি গুরুতর কোন দুর্নীতির সঙ্গে যুক্ত অপরাধ না হওয়ার কারণে অবশেষে, ওই ক্রিকেটারকে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে। 

এখনো পর্যন্ত ঘটনার তদন্ত চলছে। তাই তদন্ত যতক্ষণ না শেষ হয় ততক্ষণ পর্যন্ত অভিযুক্ত ক্রিকেটারের পরিচয় প্রকাশ করা হবে না বলেই জানিয়ে দিয়েছে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন।

আরো পড়ুন: নরেন্দ্র মোদির ভরসা জেন আলফা’দের ওপরেই রয়েছে, ২০৩৬-এ ভারতেই অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছেন মোদি!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে