CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

Ravindra Jadeja New Record: 'বুড়ো' বয়সেও রেকর্ড গড়া থামাচ্ছেন না জাডেজা!

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনেই ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা জোড়া নজির গড়লেন। টেস্ট ক্রিকেটে ৪০০০-এর বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিলেন তিনি। এছাড়াও ৩৫০টি উইকেট সংগ্রহ করা ক্রিকেটারদের বিশেষ তালিকাতেও তিনি জায়গা পেয়েছেন। একই সাথে অনন্য নজির গড়লেন বাঁহাতি স্পিনার হিসাবেও।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Ravindra Jadeja Records
Ravindra Jadeja Records

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনেই ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা জোড়া নজির গড়লেন। টেস্ট ক্রিকেটে ৪০০০-এর বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় জায়গা করে নিলেন তিনি। এছাড়াও ৩৫০টি উইকেট সংগ্রহ করা ক্রিকেটারদের বিশেষ তালিকাতেও তিনি জায়গা পেয়েছেন। একই সাথে অনন্য নজির গড়লেন বাঁহাতি স্পিনার হিসাবেও। 

সোমবার শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি’সিলভা-কে জাডেজা আউট করে টেস্টে তিনি নিজের ৩৪৯তম উইকেটটি সংগ্রহ করে। তারপর কেশর নুয়ান্থাকেও ফিরিয়ে দিয়ে তিনি ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। ২০১২ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর ভারতীয় অলরাউন্ডার ৯০তম ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন।

রবীন্দ্র জাডেজার আগে কারা এই কৃতিত্ব অর্জন করেছেন?

ফলস্বরূপ টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ক্রিকেটার ও দ্বিতীয় ভারতীয় হিসাবে ৪০০০ রান সহ ৩৫০টির বেশি উইকেট সংগ্রহের নজির গড়লেন জাডেজা। ইতিপূর্বে এই কৃতিত্ব অর্জন করেছেন কপিল দেব, ইয়ান বথাম আর ড্যানিয়েল ভেট্টোরির।

রান ও উইকেটের পরিসংখ্যান:

১৩১টি টেস্টে ৫২৪৮ রান করার সঙ্গে সঙ্গে কপিল দেব ৪৩৪টি উইকেট নিয়েছেন। ১০২টি টেস্টে ইংল্যান্ডের ইয়ান বথাম করেছেন ৫২০০ রান সঙ্গে নিয়েছেন ৩৮৩টি উইকেট। ১১৩টি টেস্টে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি ৪৫৩১ রান সহ ৩৬২টি উইকেট নিয়েছেন। ৯০টি টেস্টে ৪১০৮ রান সহ ৩৫০টি উইকেট নিয়ে জাডেজা এই তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন।

আরো পড়ুন: ছাঁটাই করা হল রশিদ খানকে! আফগানিস্তানের এশিয়ান গেমসে জায়গা হল না এই মহাতারকার! 

প্রথম ভারতীয় বাঁহাতি স্পিনার হিসেবে জাডেজা ৩৫০টি টেস্ট উইকেট পেয়েছেন!

এখানেই শেষ নয়, জাডেজা হলেন প্রথম ভারতীয়, যিনি বাঁহাতি স্পিনারদের মধ্যে, ৩৫০টি টেস্ট উইকেট সংগ্রহ করেছেন। এই তালিকায় ৯৩টি টেস্টে ৪৩৩টি উইকেট নিয়ে শীর্ষস্থান দখল করে রয়েছেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। দ্বিতীয় স্থানে ৩৬২টি উইকেট নিয়ে আছেন ভেট্টোরি। এবার তাঁর পাশেই জায়গা পেয়ে গেলেন জাডেজা।

ভারতীয় বোলারদের মধ্যে ৩৫০ কিংবা তার বেশি টেস্ট উইকেট নেওয়ার তালিকাতেও পঞ্চম স্থানে উঠে এলেন জাডেজা। তাঁর আগে ৬১৯ উইকেট নিয়ে অনিল কুম্বলে রয়েছেন, রবিচন্দ্রন অশ্বিন ৫৩৭, কপিল দেব ৪৩৪ আর হরভজন সিংহ ৪১৭ উইকেট নিয়েছেন।

তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টেই ব্যাট-বলের সঙ্গে সঙ্গে, রেকর্ডের পাতাতেও রবীন্দ্র জাডেজা নিজের নাম আরও উজ্জ্বল করলেন।

আরো পড়ুন: মানব সুতারের স্পিনের জাদুতে মুগ্ধ শিবরামকৃষ্ণন, মনে করালেন ৭০-৮০র দশকের কথা!

ট্যাগ:IndiaRavindra Jadeja
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে