CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

যশস্বীর গ্রহ-নক্ষত্রের অবস্থান ভালো, ২০২৭-এর বিশ্বকাপে সুযোগ মিলবে এই তারকার!

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ওপেনিং কারা করবেন সেই নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। একদিকে রোহিত শর্মার ক্যারিয়ার এবং পরবর্তী বিশ্বকাপে তিনি অংশগ্রহণ করবেন কিনা, সেই নিয়ে যেমন প্রশ্ন থেকে যাচ্ছে, ঠিক তেমনি রোহিতের সম্ভাব্য সঙ্গী কে হবেন সেই নিয়েও চলছে জোর আলোচনা।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
India opening position
India opening position

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ওপেনিং কারা করবেন সেই নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। একদিকে রোহিত শর্মার ক্যারিয়ার এবং পরবর্তী বিশ্বকাপে তিনি অংশগ্রহণ করবেন কিনা, সেই নিয়ে যেমন প্রশ্ন থেকে যাচ্ছে, ঠিক তেমনি রোহিতের সম্ভাব্য সঙ্গী কে হবেন সেই নিয়েও চলছে জোর আলোচনা। এরই মধ্যে শুভমান গিলের সঙ্গে উঠে আসছে বৈভব সূর্যবংশী-র নাম। তারই মাঝে বিখ্যাত নিয়মমাডোলজিস্ট বিদ্যাভূষণ করলেন চাঞ্চল্যকর দাবি। ২০২৭ সালের বিশ্বকাপে ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল-কে ওপেন করতে দেখা যেতে পারে। তাঁর কথা কতটা সত্যি?

যশস্বীর গ্রহ-নক্ষত্রের অবস্থান নাকি ইতিবাচক পথে!

সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে খুব একটা ভালো সময় কাটাননি যশস্বী। প্রথম ইনিংসে রান-আউট হওয়ার পর তিনি দ্বিতীয় ইনিংসে শূন্য রানেই আউট হন। কিন্তু বিদ্যাভূষণ বলেন, গ্রহ-নক্ষত্রের অবস্থানের জন্য খুব দ্রুত ইতিবাচক পরিবর্তন আসতে পারে যশস্বীর কেরিয়ারে।

সোশ্যাল মিডিয়া পোস্টে কী জানালেন বিদ্যাভূষণ?

বিদ্যাভূষণ নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন যে, দীর্ঘমেয়াদি গ্রহগতির কথা বিচার করলে যশস্বী জয়সওয়ালের ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এমনকি তাঁকে রোহিত শর্মা-র সাথে ওপেন করতেও দেখা যেতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি। তিনি মনে করেন, আগামী সময় যশস্বীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে।

টপ অর্ডারে যশস্বীর জায়গা করে নেওয়া কঠিন:

যদিও বাস্তবের ছবিটা কিন্তু মোটেই সহজ নয়। বর্তমানে যশস্বী ভারতের ওয়ানডে দলে জায়গা করে নিতে চাইলে, তাঁকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে। টপ অর্ডারে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং শুভমান গিলের মতো তারকারা থাকায় তাঁকে জায়গা করে দেওয়া বড় চ্যালেঞ্জ নির্বাচকদের জন্য।

আরো পড়ুন: Ravindra Jadeja New Record: 'বুড়ো' বয়সেও রেকর্ড গড়া থামাচ্ছেন না জাডেজা!

যশস্বীর পারফরম্যান্স:

এখনও পর্যন্ত যশস্বী মাত্র ছ’টি ওয়ানডে খেলেছেন। সেখানে ৭১.২৫ গড়ে ২৮৫ রান সংগ্রহ করেছেন তিনি, রয়েছে দু’টি সেঞ্চুরি। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে বিরাট কোহলির চোটের জন্য তিনি সুযোগ পেয়েছিলেন। তিনি একটি সেঞ্চুরি করেছিলেন। তবে পরবর্তী কালে আবার দল থেকে তিনি বাদ পড়েন।

বিদ্যাভূষণের ভবিষ্যদ্বাণীতে রোহিত শর্মাকে নিয়ে ইঙ্গিত:

আবার, রোহিত শর্মাকে নিয়েও বিদ্যাভূষণের ভবিষ্যদ্বাণীতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে। তাঁর মতে, ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত রোহিত ক্রিকেট খেলা চালিয়ে যেতে পারেন। সেই ভবিষ্যদ্বাণী সত্যি হলে রোহিত-যশস্বী ওপেনিং জুটিকে বিশ্বকাপে দেখা যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। যদিও বিশ্বকাপ দেরি আছে। ২০২৭ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার হয়ে কারা ওপেন করবেন, সেই সিদ্ধান্ত পুরোটাই নির্ভর করছে ভারতীয় নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর।

আরো পড়ুন: ছাঁটাই করা হল রশিদ খানকে! আফগানিস্তানের এশিয়ান গেমসে জায়গা হল না এই মহাতারকার!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে