CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

মানব সুথারের স্পিনের কোন 'জাদুতে' শ্রীলঙ্কাকে ঝটকা দিল ভারত?

যখন ভারতের টেস্ট ক্রিকেট নিয়ে নানান প্রশ্ন আর অনিশ্চয়তা তৈরি হচ্ছে, ঠিক তখন গল টেস্টে নিজের দারুন পারফরম্যান্সে নতুন আশার আলো জ্বালালেন তরুণ বাঁ-হাতি স্পিনার মানব সুথার।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
Collected Image: Manav Suthar
Collected Image: Manav Suthar

যখন ভারতের টেস্ট ক্রিকেট নিয়ে নানান প্রশ্ন আর অনিশ্চয়তা তৈরি হচ্ছে, ঠিক তখন গল টেস্টে নিজের দারুন পারফরম্যান্সে নতুন আশার আলো জ্বালালেন তরুণ বাঁ-হাতি স্পিনার মানব সুথার। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৫ রানের জয়ে ম্যাচে ২৪ বছর বয়সী স্পিনার মানব সুথার ১০ উইকেট নিয়ে নজির গড়েছেন। এদিনের ম্যাচে তাঁর বোলিং ফিগার, ১০ উইকেটে ১৩১ রান।

মানব সুথারের আগে রইলেন কারা?

বিদেশের মাটিতে একটি টেস্ট ম্যাচে ১০টি উইকেট শিকার করা ভারতের মাত্র সপ্তম স্পিনার মানব সুথার। এই তালিকায় রবিচন্দ্রন অশ্বিন, বিষেণ সিং বেদী, অনিল কুম্বলে,ইরাপল্লি প্রসন্ন, ভগবত চন্দ্রশেখর এবং হরভজন সিং রয়েছেন তাঁর আগে।

পুরোনো স্পিনারদের মতো খেলেন মানব সুথার!

 শুধু পরিসংখ্যান নয়, সবচেয়ে বেশি নজর কেড়েছে মানবের বোলিংয়ের ধরন। নিখুঁত লাইন-লেন্থ, বাতাসের সাহায্যে বল ড্রিফট করানো, একই রকম অ্যাকশন বজায় রেখে সূক্ষ্ম গতি পরিবর্তন আর ওভারস্পিনের সহায়তায় অতিরিক্ত বাউন্স আদায়, সব মিলিয়ে একেবারে পুরনো দিনের ক্লাসিক্যাল টেস্ট স্পিন দেখা গেল গলে।

আরও পড়ুন- যশস্বীর গ্রহ-নক্ষত্রের অবস্থান ভালো, ২০২৭-এর বিশ্বকাপে সুযোগ মিলবে এই তারকার!

ব্যাটারদের বোকা বানাতে সিদ্ধহস্ত সুথার:

তাড়াহুড়ো করে বোলিং এর পরিবর্তে ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করে ভুলের অপেক্ষা করেন মানব সুথার। ব্যাটারদের বিভ্রান্ত করেন তিনি। মানব সেই দক্ষতার প্রমাণ দেন গল টেস্টের প্রথম বল থেকে। তাঁর ড্রিফট, টার্ন আর বাউন্সে বিভ্রান্ত হয়ে দিনেশ চান্দিমাল উইকেটের পিছনে ক্যাচ দেন।

মানব সুথারের পাঁচ উইকেট ও পাঁচ রকমের আউট:

দ্বিতীয় ইনিংসে মানবকে দেখা গেল আরও ভয়ঙ্কর রূপে। এলবিডব্লিউ হন পাঠুম সূরিয়াবান্দারা, লেগ স্লিপে ক্যাচ দেন সোনাল দিনুশা, প্রভাত জয়সূর্য ধরা পড়েন উইকেটকিপারের হাতে, ক্যাচ দিয়ে ফেরেন লাহিরু কুমারা, আর কেশারা নুয়ান্থাকে মানব বোল্ড করেন।

ভারতের টেস্ট দলে দীর্ঘদিন ধরে বাঁ-হাতি স্পিনারের সন্ধান চলছে। অক্ষর প্যাটেল সুযোগ পেলেও, নিয়মিত টেস্ট স্পিনার হিসেবে তিনি জায়গা পাকা করতে পারেননি। মানব সুথার সেই জায়গায় একেবারেই ভিন্ন ধরনের বোলার। তাঁর রাউন্ড-আর্ম অ্যাকশন আর ওভারস্পিন বলকে ডিপ আর বাউন্স করানোর সঙ্গে টার্নও এনে দেয়। মানবকে তাঁর মূল শক্তিগুলিকে ধরে রাখার পরামর্শ দেন প্রাক্তন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা। 

আরও পড়ুন- এশিয়ান গেমসে নিজের 'তান্ডব' দেখাতে প্রস্তুত বৈভব সূর্যবংশী, বিশেষ নজর রয়েছে 'বস বেবি'-র উপর!

মানব সুথারের এমন পারফরম্যান্স শুধু ভারতের একটি ম্যাচ জয় করার গল্প নয়। বরং এটি ভারতীয় ক্রিকেটকে আবার মনে করিয়ে দিল যে, টেস্ট ক্রিকেটে আজও ক্লাসিক্যাল স্পিনের মূল্য অপরিসীম।

ট্যাগ:IndiaManav Suthar
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে