CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার জন্য 'এন্ট্রি' নিচ্ছেন আইপিএলজয়ী KKR-এর এই তিন মহাতারকা!

জাপানে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান গেমস ২০২৬। পুরুষদের ক্রিকেটে গতবারের সোনাজয়ী দল হিসেবে রয়েছে ভারত।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 3 মিনিট পড়া
Asian Games KKR
Asian Games KKR

জাপানে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান গেমস ২০২৬। পুরুষদের ক্রিকেটে গতবারের সোনাজয়ী দল হিসেবে রয়েছে ভারত। হাংঝৌ এশিয়ান গেমসের ফাইনালে ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টির জন্য ম্যাচের ফল না হলেও উচ্চতর বাছাইয়ের জন্য সোনা জেতে ভারত।

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে কারা জায়গা পেলেন?

এবার পূর্ণ শক্তির ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা হয়েছে এশিয়ান গেমসের জন্য। দলের নেতৃত্বে শ্রেয়স আইয়ার। সহ-অধিনায়ক হিসেবে তিলক বর্মা দায়িত্ব পেয়েছেন। এছাড়াও দলে রয়েছেন সঞ্জু স্যামসন, বৈভব সূর্যবংশী, জসপ্রীত বুমরাহ, অভিষেক শর্মাদের মতো তারকারাও।

KKR-এর কোন তিন মহাতারকার জায়গা হল এশিয়ান গেমসে?

KKR-এর ২০২৪ সালের আইপিএলজয়ী দলের তিনজন সদস্য এই দলে বিশেষ নজর কেড়েছেন। তাঁরা হলেন শ্রেয়স আইয়ার, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা।

শ্রেয়স আইয়ার:

এশিয়ান গেমস ২০২৬-এ শ্রেয়স আইয়ারই ভারতীয় দলের অধিনায়ক। তিনি ২০২৪ সালে কেকেআরের আইপিএলজয়ী অধিনায়ক ছিলেন। সেই সিজনে ১৫ ম্যাচে ৩৫১ রান করেছিলেন তিনি। দুটি অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। কেকেআরের হয়ে ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২৯ ম্যাচে ৭৫২ রান করেন শ্রেয়স। পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামে।

আইপিএল ২০২৪-এ কেকেআরকে চ্যাম্পিয়ন করার পরও সঞ্জুকে ধরে রাখেনি কেকেআর। পরে আইপিএল ২০২৫-এ তিনি পাঞ্জাব কিংসে যোগ দিয়ে তিনি দলকে ফাইনালে তুলেছিলেন। যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ফাইনালে হারতে হয় পাঞ্জাবকে।

বরুণ চক্রবর্তী:

এশিয়ান গেমসের ভারতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন প্রধান স্পিনার বরুণ চক্রবর্তী। ২০২৪ আইপিএলে কেকেআরের সাফল্যের ক্ষেত্রে অন্যতম কারিগর ছিলেন এই স্পিনার। ওই সিজনে ১৫ ম্যাচে ২১ উইকেট বরুণ নিয়েছিলেন। ২০২০ সালে তিনি কেকেআরে যোগদানের পর থেকে তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার হয়ে উঠেছেন।

কেকেআরে থেকে ৯০টির বেশি ম্যাচ খেলে বরুণ নিয়েছেন ১১০ উইকেট। সুনীল নারিন আর আন্দ্রে রাসেলের পর কেকেআরের হয়ে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় অন্যতম নাম বরুণ। এশিয়ান গেমসে ভারতীয় দলের স্পিন বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাঁর ভূমিকা।

আরো পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের লর্ডসে র 'দাদাগারি'-র স্মৃতি ফিরিয়ে আনল ভারত!

হর্ষিত রানা:

আইপিএল ২০২৪ কেকেআরের জয়ের নেপথ্যে আর এক গুরুত্বপূর্ণ সদস্য হলেন হর্ষিত রানা। ভারতীয় দলে তিনিও জায়গা পেয়েছেন। ওই আইপিএল মরশুমে ১৩ ম্যাচে ১৯ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার।

দ্রুতগতির বোলিংয়ের সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট শিকার ক্ষমতার জন্য হর্ষিতের বড় ভূমিকা ছিল কেকেআরের সাফল্যে। আইপিএলে অভিষেক হওয়ার পর থেকে এখনও পর্যন্ত তিনি খেলেছেন একমাত্র কেকেআরের হয়ে।

এবার শ্রেয়স আইয়ার, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানাকে এশিয়ান গেমসের মঞ্চে একসঙ্গে টিম ইন্ডিয়ায় দেখতে চলেছেন ভারতীয়রা। ২০২৪ সালে আইপিএলে কেকেআরের জার্সিতে আইপিএল ট্রফি জেতা এই তিন তারকা এবার এশিয়ান গেমসে দেশের হয়ে সোনা ধরে রাখার যুদ্ধে নামবেন।

আরো পড়ুন: ১৮ নম্বর জার্সিকে কীভাবে নিজের পরিচয় বানালেন কিং কোহলি জানেন? বিরাটের এই ইতিহাস সত্যিই অবাক করার মতো...!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে