CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

নিজের কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর!

এতদিন ধরে জোর জল্পনা চলছিল সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের ভবিষ্যৎ নিয়ে। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল বড় খবর। স্পোর্টস্টারের প্রতিবেদন বলছে, আগামী মরশুমেও গোয়ার হয়েই ঘরোয়া ক্রিকেটে মাঠে নামবেন ২৬ বছর বয়সী বাঁহাতি পেসার অর্জুন তেন্ডুলকর।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Arjun Tendulkar-Sachin Tendulkar
Arjun Tendulkar-Sachin Tendulkar

এতদিন ধরে জোর জল্পনা চলছিল সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন তেন্ডুলকরের ভবিষ্যৎ নিয়ে। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল বড় খবর। স্পোর্টস্টারের প্রতিবেদন বলছে, আগামী মরশুমেও গোয়ার হয়েই ঘরোয়া ক্রিকেটে মাঠে নামবেন ২৬ বছর বয়সী বাঁহাতি পেসার অর্জুন।

গোয়ায় অর্জুনের থাকা নিয়ে আন্দরের খবর?

সম্প্রতি ওমান সফরে অর্জুন গোয়ার দলে ছিলেন না। তারপর থেকেই প্রশ্ন উঠেছিল, গোয়ার সঙ্গে তিনি কি সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন? কিন্তু গোয়া ক্রিকেট সংস্থার ভিতরকার খবর অনুযায়ী, এই ধর্মের কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি অর্জুন তেন্ডুলকর। গোয়ার হয়েই তিনি ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন।

৫০ টি উইকেট শিকার করেছেন অর্জুন!

২০২২-২৩ সিজনের আগে মুম্বই ছেড়ে অর্জুন গোয়ায় যোগ দিয়েছিলেন। এরপর থেকেই তিনি গোয়া দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে গোয়ার হয়ে ৫০ টি উইকেট শিকার করেছেন অর্জুন এমনকি ব্যাটিংয়েও নিজের দক্ষতা দেখিয়েছেন। সেঞ্চুরি করেছেন  রাজস্থানের বিপক্ষে রঞ্জি ট্রফিতেও। 

লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে অভিষেক করেন অর্জুন:

আবার, ২০২৬-এর আইপিএলে অর্জুন লখনউ সুপার জায়ান্টসের হয়ে অভিষেক করার সুযোগ পান। তাঁকে অপেক্ষা করতে হয় সিজনের শেষ ম্যাচ পর্যন্ত। পঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভার বল করে ৩৬ রান দিয়ে সেই ম্যাচে একটি উইকেট শিকার করেন তিনি। প্রভসিমরন সিংকে ইয়র্কারে এলবিডব্লিউ করে অর্জুন আইপিএলে নিজের প্রথম উইকেট তুলে নেন।

আরো পড়ুন: সত্যিই কি দল বদল করবেন হার্দিক—জল্পনার মাঝেই হার্দিককে নিয়ে পোস্ট করল মুম্বই!

ছেলের সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় কী লেখেন সচিন?

ছেলের এমন পারফরম্যান্সের পর আবেগঘন বার্তা দেন সচিন তেন্ডুলকর। অর্জুনের ধৈর্য, পরিশ্রম আর সুযোগের অপেক্ষায় তাঁকে ইতিবাচক থাকার জন্য প্রশংসা করেন তিনি। সচিন মনে করে, ক্রিকেট পরীক্ষা দক্ষতার যেমন নেয়, তেমনই ধৈর্যেরও পরীক্ষাও নেয় আর সেই পরীক্ষায় ভালোভাবেই উত্তীর্ণ হয়েছেন অর্জুন।

শুরু থেকেই অর্জুনের ক্রিকেটজীবন আলোচনায়। কারণ  ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নাম তাঁর পদবির সঙ্গে জড়িয়ে আছে। সেই চাপ সামলে অর্জুন ধীরে ধীরে নিজের জায়গা পাকা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন অর্জুন। বর্তমানে আইপিএলে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন। তবে এবার ঘরোয়া ক্রিকেটের গোয়ার হয়ে খেলে নিজের ধারাবাহিকতা বজায় রাখাই হলো তাঁর লক্ষ্য।

আরো পড়ুন: বাংলাদেশে ভারতের খেলতে যাওয়া হবে না! এ বিষয়ে ঠিক কী জানালেন তামিম?

ট্যাগ:Arjun Tendulkar
আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে