CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

হচ্ছে না BPL, এই একটি কারণেই ভেস্তে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ!

এ বছরের শেষে আয়োজিত হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা BPL। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল বৃহস্পতিবার একথাই স্পষ্ট করে দিলেন। গত দু’বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে বোর্ডের ক্ষতি হয়েছে প্রায় ৪০ কোটি বাংলাদেশি টাকা।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 2 মিনিট পড়া
BPL Cancelled
BPL Cancelled

এ বছরের শেষে আয়োজিত হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা BPL। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল বৃহস্পতিবার একথাই স্পষ্ট করে দিলেন। গত দু’বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে বোর্ডের ক্ষতি হয়েছে প্রায় ৪০ কোটি বাংলাদেশি টাকা। এই আর্থিক ক্ষতি সামলে নিয়ে যতদিন না প্রতিযোগিতাটিকে লাভজনক করে তোলা যায়, ততদিন পর্যন্ত বিসিবি বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কী বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল জানান, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আয়োজন করলে বোর্ডের আয় হওয়াটাই স্বাভাবিক। তবে সেখানে বছরের পর বছর ক্ষতি হলে, নিশ্চয়ই ব্যবস্থাপনার বিষয়ে কোথাও কোনো সমস্যা রয়ে গিয়েছে। সেই সমস্যার সমাধান যতদিন না হচ্ছে, ততদিন পর্যন্ত তাড়াহুড়ো করে বিপিএলের আয়োজন করতে চায় বিসিবি।

তাড়াহুড়ো না করে সময় চাইছে বিসিবি!

তামিম ইকবাল আরোও বলেন, বিপিএল আয়োজনের ১০০ শতাংশ ইচ্ছা বোর্ডের রয়েছে। কিন্তু প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে কোনও রকম তাড়াহুড়ো করতে চাইছেন না তাঁরা। এমনকি প্রয়োজন পড়লে সমস্যা সমাধান করতে ৬ মাস, ১২ মাস কিংবা ২৪ মাসও সময় লাগলে অপেক্ষা করতে হবে।

আরো পড়ুন: যশস্বী, বৈভবকে যিনি খুঁজে বের করেছিলেন এবার তিনিই দলবদল করে ফেললেন! কোন দলে যোগদান করলেন জুবিন ভারুচা?

চলতি বছরে BPL আয়োজনের সম্ভবনা নেই:

পরের সিজন শুরু হতে বাকি রয়েছে এখনও বেশ কিছুটা সময়। তার মধ্যে সমস্যাগুলি মিটিয়ে নিয়ে বিপিএল আয়োজন সম্ভব হবে কি না, সেই প্রশ্নের এদিন উত্তরে তামিম ইকবাল জানান, এই বছরে আর বিপিএল হওয়ার সম্ভাবনা দেখছেন না তিনি।

অর্থাৎ, পুরো পরিস্থিতি ঠিকঠাক না হওয়া অবধি, প্রতি বছরই বিপিএল আয়োজনের এই পুরনো নিয়ম থেকে এবার সরে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বর্তমানে আর্থিক ক্ষতি বন্ধ করে, নতুনভাবে প্রতিযোগিতাটিকে লাভজনক কাঠামোয় ফেরাতেই উদ্যোগ নিচ্ছে বিসিবির।

আরো পড়ুন: নিজের কেরিয়ারে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে