CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

‘আমার স্টেশন এসে গিয়েছে’, ঠিক কোন কারণের জন্য ক্রিকেট জগত থেকে বিদায় নিলেন কর্ণ শর্মা?

ভারতীয় ক্রিকেটে আবার এক অবসরের খবর এক প্রকাশ্যে। ভারতের প্রাক্তন লেগ স্পিনার কর্ণ শর্মা এবার সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা করলেন। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার দীর্ঘ ক্রিকেট জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিলেন।

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Karn Sharma retired
Karn Sharma retired

ভারতীয় ক্রিকেটে আবার এক অবসরের খবর এক প্রকাশ্যে। ভারতের প্রাক্তন লেগ স্পিনার কর্ণ শর্মা এবার সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা করলেন। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার দীর্ঘ ক্রিকেট জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিলেন। নিজের অবসরের সিদ্ধান্ত প্রকাশ্যে আনতে গিয়ে কর্ণ আবেগঘন মন্তব্য করে বলেন, "আমার স্টেশন এসে গিয়েছে।"

ক্রিকেটকে বিদায় জানালেন অভিজ্ঞ স্পিনার কর্ণ শর্মা!

ভারতের হয়ে একটি টেস্ট, দু’টি ওয়ানডে ম্যাচ ও একটি টি-২০ ম্যাচ খেলেছেন কর্ণ শর্মা। ২০১৪ সালের নভেম্বর মাসে জাতীয় দলের হয়ে তিনি মাঠে নেমেছিলেন শেষবার। তারপর ভারতীয় দলে আর ফেরার সুযোগ না মেলায় অবশেষে অভিজ্ঞ এই স্পিনার ক্রিকেটকে বিদায় জানালেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কী বললেন কর্ণ শর্মা?

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কর্ণ শর্মা বলেন, "আমার স্টেশন এসে গেছে। এখন আমার বয়স ৩৮ বছর। মনে হচ্ছে আর খেলে যাওয়ার কোন অর্থ নেই। যত বেশি আমি খেলবো, ততই দলের কোন এক তরুণ ক্রিকেটারের জায়গা আটকে থাকবে। ভারতীয় দলে যে আর ডাক আসবে না তা জেনে, আর খেলা চালিয়ে যাওয়ার কোন মানে হয় না। সেই জন্যই পরিবার এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে কথা বলেছিলাম। তাঁরাও বলেছেন যে, এটাই হল সঠিক সময়।"

২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে কর্ণ নিজের একমাত্র টেস্ট ম্যাচ খেলেছিলেন। তবে টেস্ট দলে রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজার মতো স্পিনাররা নিজেদের জায়গা আরও পাকা করে নেওয়ায় সাদা জার্সিতে দ্বিতীয়বার মাঠে নামার সুযোগ তিনি আর পাননি।

আরো পড়ুন: ঝুলিতে রয়েছে ৪টি আইপিএল ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্টের মাঝেই নিজের অবসর ঘোষণা করে দিলেন 'এই' ভারতীয় ক্রিকেটার!

তবে নিজের ক্রিকেট জীবনের প্রাপ্তি নিয়ে কর্ণের কোনও আক্ষেপ নেই। তিনি আইপিএলে ৯০টারও বেশি ম্যাচ খেলেছেন। মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের হয়ে এই লেগ স্পিনার খেলেছেন। তিনি ছিলেন চারটি আইপিএলজয়ী দলের সদস্যও।

কর্ণ জানান, "আমাকে এমন অনেক কিছু ভগবান দিয়েছেন, যা কখনও স্বপ্নেও ভাবিনি আমি। ক্রিকেট শুরু করার সময় আমার স্বপ্ন ছিল, ভারতের হয়ে খেলা। সঙ্গে দেশের হয়ে তিনটি ফরম্যাটেই প্রতিনিধিত্ব করা। তিনটি ফরম্যাটে খুব কম ক্রিকেটারই ভারতের হয়ে খেলতে পারেন। কঠোর পরিশ্রম করেছি আমি, উজাড় করে দিয়েছি নিজের সবটা। আমার ভাগ্যে যা লেখা ছিল, ততটাই পেয়েছি আর আমি তাতেই খুশি।’’

দীর্ঘ দুই দশকেরও ক্রিকেট জীবনে কর্ণের:

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে কর্ণ শর্মা প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। তিনি রেলওয়েজ, বিদর্ভ উত্তরপ্রদেশ ও অন্ধ্রের প্রতিনিধিত্ব করেছেন। ৯৭টা প্রথম শ্রেণির ম্যাচে তিনি ২৭০টি উইকেট শিকার করেছেন। তবে অবসর গ্রহণের পর এই মুহূর্তে কোন নির্দিষ্ট পরিকল্পনা নেই তাঁর। আগামী দিনে যদি কেউ তাঁর চান তাহলে তিনি পাশে থাকবেন বলে জানিয়েছেন।

আরো পড়ুন: দীর্ঘ ২১ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম, মাত্র দেড় দিনেই বাংলাদেশকে গুটিয়ে দিয়ে জয় হাসিল করে নিল অস্ট্রেলিয়া!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে