CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

ঝুলিতে রয়েছে ৪টি আইপিএল ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্টের মাঝেই নিজের অবসর ঘোষণা করে দিলেন 'এই' ভারতীয় ক্রিকেটার!

কলম্বোয় ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন এক অবসরের খবর এল ভারতীয় ক্রিকেটে। আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেট থেকে এবার অবসরের ঘোষণা করলেন এই ভারতীয় ক্রিকেটার। জানেন, কে এই ক্রিকেটার? কেন তিনি অবসর ঘোষণা করলেন?

Souvik Das
লিখেছেনSouvik Das
প্রকাশিত 3 মিনিট পড়া
Karn Sharma retirement
Karn Sharma retirement

কলম্বোয় ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন এক অবসরের খবর এল ভারতীয় ক্রিকেটে। আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেট থেকে এবার অবসরের ঘোষণা করলেন কর্ণ শর্মা। মাত্র চারটি আন্তর্জাতিক ম্যাচ জাতীয় দলের হয়ে খেললেও তাঁর আইপিএলে চারটি ট্রফি জয়ের অভিজ্ঞতা আছে। আগামী ২৫ অগাস্ট শেষবারের মতো মাঠে নামবেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।

সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন কর্ণ শর্মা!

কর্ণ শর্মা ভারতের হয়ে একটি টেস্ট ম্যাচ, দু’টি ওয়ান ডে আর একটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি জাতীয় দলের বাইরে ছিলেন। এবার অভিজ্ঞ এই লেগস্পিনার সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন।

মেরঠ মাভেরিক্সের বিপক্ষে ম্যাচটিই কর্ণের শেষ ম্যাচ!

শনিবার রাতে উত্তরপ্রদেশ টি-২০ লিগ চলাকালীন নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কর্ণ। বর্তমানে তিনি কানপুর সুপারস্টার্স দলের একজন সদস্য। ২৫ অগাস্ট মেরঠ মাভেরিক্সের বিপক্ষে ম্যাচটিই হতে চলেছে তাঁর ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ। 

অবসর ঘোষণা করে সকলকে ধন্যবাদ জানালেন কর্ণ:

অবসরের ঘোষণা করে কর্ণ শর্মা এদিন বলেন, "আমি এখন অবসর নিচ্ছি। উত্তর প্রদেশ ক্রিকেট সংস্থা, ভারতীয় ক্রিকেট বোর্ড, রেলওয়েজ, অন্ধ্র প্রদেশ ক্রিকেট সংস্থা এবং বিদর্ভ ক্রিকেট সংস্থা আর আমার পরিবারের সাথে সকল মানুষকে ধন্যবাদ জানাই, আমার যাত্রাপথে যাঁরা পাশে ছিলেন।”

২০১৪ সালের ডিসেম্বর ভারতের হয়ে টেস্ট খেলেন কর্ণ:

২০১৪ সালের ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে কর্ণ শর্মা নিজের একমাত্র টেস্ট ম্যাচ খেলেন। ওই ম্যাচের দুটি ইনিংস মিলিয়ে মোট চারটি উইকেট নেন তিনি। তারপর আর টেস্ট দলে তিনি সুযোগ পাননি।

আরো পড়ুন: দীর্ঘ ২১ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম, মাত্র দেড় দিনেই বাংলাদেশকে গুটিয়ে দিয়ে জয় হাসিল করে নিল অস্ট্রেলিয়া!

একই বছরের নভেম্বর মাসে ওয়ান ডে ম্যাচে অভিষেক হয় কর্ণের। দু’টি ওয়ান ডে ভারতের হয়ে খেললেও তিনি উইকেট শিকার করতে পারেননি। অন্যদিকে, ২০১৪ সালে সেপ্টেম্বর মাসে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেন এই লেগস্পিনার। ওই ম্যাচে মাত্র একটি উইকেট ছিল তাঁর ঝুলিতে।

ঘরোয়া ক্রিকেটে কর্ণের সাফল্য:

ঘরোয়া ক্রিকেটে যদিও যথেষ্ট সফল কর্ণ শর্মা। ৯৭টি প্রথম শ্রেণির ম্যাচে ১৪৮ ইনিংস ২৭০টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। ১২৩টি লিস্ট ‘এ’ ম্যাচে ১৫৩টি উইকেটবাতাঁর দখলে। ১৯১টি টি-২০ ম্যাচে ১৬৮টি উইকেট নিয়েছেন তিনি।

আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বই ইন্ডিয়ান্স , সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস—এই চারটি দলের হয়ে মোট ৯০টি আইপিএল ম্যাচে তিনি খেলেছেন। তাঁর মোট সংগ্রহ ৮৩ উইকেট।  আইপিএল কেরিয়ারে এই অভিজ্ঞ লেগস্পিনার চার চারটি ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। শেষবার ২৫ অগাস্ট মাঠে নামার পর ক্রিকেট জীবনে ইতি টানবেন কর্ণ শর্মা।

আরো পড়ুন: হচ্ছে না BPL, এই একটি কারণেই ভেস্তে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ!

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে