CSE
Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%Toss Index394.0▲ +4.89%Match Index1,555.6▲ +2.84%TIX-CTC26123.9▲ +7.73%TIX-WITO2692.4▼ −2.16%CSA T20 Challenge 2026 · CSXM3690 IND vs WI▬ +0.00%M3689 HL vs BOR▲ +2.84%M3688 NWD vs HD▲ +4.27%M3687 PAK vs SL▼ −0.73%M3686 KNI vs MT▲ +3.02%M3685 NC vs LIM▲ +0.27%M3684 MT vs ES▲ +0.27%M3683 IND vs WI▲ +2.84%M3682 PAK vs SL▲ +0.94%M3681 SA-E vs ROC▲ +2.27%
নিউজ

মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন ঋষভ পন্থ!

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট জয়লাভের পর দ্বিতীয় টেস্টেও দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে ভারত। আর ব্যাট হাতে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে দুর্ধর্ষ পারফরম্যান্স করে ফের আলোচনায় উঠে এসেছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ।

Tuhina Bhattacharya
লিখেছেনTuhina Bhattacharya
প্রকাশিত 2 মিনিট পড়া
Rishabh Pant overtakes MS Dhoni's record
Rishabh Pant overtakes MS Dhoni's record

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট জয়লাভের পর দ্বিতীয় টেস্টেও দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে ভারত। আর ব্যাট হাতে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে দুর্ধর্ষ পারফরম্যান্স করে ফের আলোচনায় উঠে এসেছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। চোট কাটিয়ে উঠে ৮৯ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংসের সুবাদে একাধিক রেকর্ড  পন্থ নিজের নামে করে নিয়েছেন। নিজের আদর্শ মহেন্দ্র সিং ধোনির বিরাট নজিরও ভেঙে দিলেন তিনি।

কব্জিতে চোট কাটিয়ে মাঠে ফেরেন ঋষভ পন্থ!

প্রথম টেস্টে কব্জিতে চোট পান ঋষভ পন্থ। পরে কাঁধের সমস্যায় ভোগেন ভারতীয় তারকা। তবুও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি ব্যাট হাতে মাঠে নামেন। শুরুতেই বেশ কিছুটা সমস্যায় পড়লেও পন্থ ধীরে ধীরে ছন্দে ফেরেন। শেষমেষ ৬টি চার এবং ২টি ছয়ের সহায়তায় তিনি ৮৯ বলে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহক পন্থ!

এই ইনিংসের সাথেই ভারতের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে  সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে পন্থ কৃতিত্ব অর্জন করেছেন। একইসঙ্গে বিদেশের মাটিতেও ভারতীয় উইকেটকিপার হিসেবে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

মাহির রেকর্ড ভেঙেছে ঋষভ পন্থ:

ইতিপূর্বে বিদেশের মাটিতে টেস্টে ভারতের হয়ে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান করে নজির স্থাপন করেন মহেন্দ্র সিং ধোনি-র নামে। মাহি ২,৪৯৬ রান করেন। কলম্বো টেস্টে ৬৩ রান করে টেস্টে উইকেটকিপার হিসেবে বিদেশের মাটিতে পন্থের মোট রান ২,৫০০ পেরিয়েছে। তাই ধোনিকে পিছনে ফেলে দিয়ে নতুন করে নজির গড়েন তিনি।

আরো পড়ুন: আর স্মৃতি মান্ধানা নয়, সমর্থকদের এবার ‘নতুন ক্রাশ’ মেধাবী! চেনেন ক্রিকেট দুনিয়ার এই 'সুন্দরী'কে?

অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড ভাঙতে পারবেন পন্থ?
এবার পন্থের সামনে আছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের রেকর্ড। উইকেটকিপার হিসেবে বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ২,৬৩৪ রান করে গিলক্রিস্ট এই তালিকার শীর্ষে রয়েছেন। অর্থাৎ সেই রেকর্ডও খুব বেশি দূরে নেই।

চোটের সাথে লড়াই করেও ব্যাট হাতে যেভাবে দলকে সাহায্য করছেন ঋষভ পন্থ, তাতে আরও একবার ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় ম্যাচউইনার হিসেবে তিনি নিজের গুরুত্ব প্রমাণ করেছেন। তবে গিলক্রিস্টকে টপকে টেস্টে বিদেশের মাটিতে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে উইকেটকিপার-ব্যাটার হতে পারবেন কি পন্থ, সেটাই দেখার।

আরো পড়ুন: বৈভবকে আউট করেই লাইমলাইটে এই স্বর্ণপদকজয়ী বক্সার! বিশ্বরজিৎ কন্থৌজামের আসল পরিচয় কী জানেন?

আমাদের অনুসরণ করুন9M+ fans across platforms

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে