এ কি! টেপ দিয়ে জার্সি নম্বর ঢেকে মাঠে নেমেছিল বৈভব, কিন্তু কেন?
দলীপ ট্রফিতে অভিষেকটা মোটেই সুখের হয়নি ভারতের ‘বিস্ময় প্রতিভা’ বৈভব সূর্যবংশীর। মাত্র ৬ বল খেলেই ১৫ বছর বয়সী এই তরুণ ক্রিকেটারকে প্যাভিলিয়নে ফিরতে হল। ব্যাট হাতে নিজের ইনিংস খুব একটা দীর্ঘ করতে না পারলেও, অন্য একটি কারণে সকলের নজরে রয়েছেন বৈভব সূর্যবংশী।

দলীপ ট্রফিতে অভিষেকটা মোটেই সুখের হয়নি ভারতের ‘বিস্ময় প্রতিভা’ বৈভব সূর্যবংশী-র। মাত্র ৬ বল খেলেই ১৫ বছর বয়সী এই তরুণ ক্রিকেটারকে প্যাভিলিয়নে ফিরতে হল। ব্যাট হাতে নিজের ইনিংস খুব একটা দীর্ঘ করতে না পারলেও, অন্য একটি কারণে সকলের নজরে রয়েছেন বৈভব সূর্যবংশী। পছন্দের জার্সি নম্বর না পেয়ে শেষ পর্যন্ত টেপ মেরে নিজের প্রিয় "তিন" নম্বর জার্সি তৈরি করে ফেলেছিলেন বৈভব। কী হল তারপর?
বৈভব প্যাভিলিয়নের ফেরার সময় তাঁর জার্সি নম্বর চোখে পড়ল!
পূর্বাঞ্চল দলের সহ-অধিনায়কের হিসেবে দলীপ ট্রফি-তে মাঠে নেমেছিলেন বৈভব। স্বাভাবিকভাবেই টিকিটপ্রেমীদের নজর ছিল তাঁর ব্যাটিংয়ের দিকে। কিন্তু প্রথম ইনিংসে ছয় বলে মাত্র ৮ রান করেই আউট হয়ে যান বৈভব। প্যাভিলিয়নের ফেরার সময় দেখা যায় বৈভবের জার্সির পেছনের নম্বরটি।
টেপ লাগিয়ে জার্সি নম্বর বদলে দিলেন বৈভব!
সম্ভবত জার্সিতে ‘১৩’ নম্বর দেওয়া ছিল। তবে বৈভব ‘১’ সংখ্যাটির উপরে টেপ লাগিয়ে দিয়ে সেটিকে ঢেকে দিয়েছেন। তাই দূর থেকে জার্সির নম্বরটি তাঁর পছন্দের ‘৩’ বলেই মনে হচ্ছিল।
বৈভবের কাছে ‘৩’ সংখ্যাটি খুবই প্রিয়:
আসলে অনেকেই ‘১৩’ সংখ্যাটিকে মনে করেন অশুভ। অন্যদিকে, বৈভবের কাছে ‘৩’ সংখ্যাটি খুবই প্রিয়। রাজস্থান রয়্যালসের হয়েও ৩ নম্বর জার্সি পরে মাঠে নামেন বৈভব। ভারতীয় দলের হয়েও তাঁর অভিষেক হয়েছিল এই নম্বরের জার্সিতেই। কিন্তু মাঝে মধ্যে তাঁকে অবশ্য ১৮ নম্বর জার্সিতেও দেখা গিয়েছিল।
আরো পড়ুন: ভারতীয় ক্রিকেটে নয়া বিতর্ক হাজির! রঞ্জি ট্রফি নিয়ে বিক্ষোভ শুরু ২৫০ তরুণ ক্রিকেটারের!
মায়ের কথায় তিন নম্বর জার্সি পছন্দ বৈভবের:
কিন্তু ৩ নম্বর জার্সি কেন পছন্দ করেন বৈভব? ইতিপূর্বে সেকথা ফাঁস করেছিলেন এই তরুণ ক্রিকেটার। বৈভব জানান, ১২ নম্বর জার্সি পরার কথা ছিল তাঁর। কিন্তু মা সেই জার্সি না পরার জন্য পরামর্শ দেন। তাঁর মতে, ১ আর ২ মিলে ৩— এরকম নয়, তাঁর মা সরাসরি ৩ নম্বর জার্সিই পরতে বলেছিলেন। সেই জন্যই ৩ নম্বরের প্রতি অন্যরকম টান তৈরি হয়েছে বৈভবের।
যদিও জার্সিতে পছন্দের নম্বর ফিরিয়ে আনলেও ব্যাট হাতে বৈভব ভাগ্য পরিবর্তন করতে পারেননি। শুরুতে অবশ্য দুর্দান্ত খেলেন বৈভব। বিশ্বজিৎ কোনথৌজামের দু’টি বল চার মেরে বৈভব নিজের আগ্রাসী মেজাজের পরিচয় দেন। তবে এরপরেই একটি বল হঠাৎ বাউন্স করে উঠে আসে তাঁর শরীরের দিকে। সেই বল আর সামলাতে পারেননি বৈভব। ৬ বলে মাত্র ৮ রান করেই তাঁর দলীপ ট্রফির প্রথম ইনিংস শেষ হয়।
আরো পড়ুন: ব্যাটে রান নেই! কিন্তু এবার মাথা গরম করে 'মারপিট' করে বিরাট শাস্তি পেলেন যশস্বী!




