CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%
নিউজ

ফ্লেমিং নয়, এবার CSK-র হাল ধরতে পারেন 'ইনি'?

সিএসকের দীর্ঘদিনের কোচিং সঙ্গী স্টিফেন ফ্লেমিংয়ের পর এবার প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার মাইক হাসি ইংল্যান্ডের কোচিং দলে যোগ দেওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিলেন না।

Michael Husey and Stephen Fleming coaching
Michael Husey and Stephen Fleming coaching

সিএসকে-র দীর্ঘদিনের কোচিং সঙ্গী স্টিফেন ফ্লেমিংয়ের পর এবার প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার মাইক হাসি ইংল্যান্ডের কোচিং দলে যোগ দেওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিলেন না। আগামী বছরের অ্যাশেজ সিরিজকে কেন্দ্র করে হাসিকে ইংল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে নেওয়ার ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলেছেন ফ্লেমিং, এমনটাই জানা গিয়েছে। আর কী কী জানা গেল?

কী বলছেন মাইক হাসি?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মাইক হাসি জানান, প্রস্তাব আসলে সরাসরি তিনি না বলবেন না। যদিও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেননি। 

কোচিংয়ে কাজ ভীষণ পছন্দের মাইক হাসির!

হাসি বলেন, তাঁর খুবই পছন্দের কাজ হল কোচিং। তাঁর মূল লক্ষ্য হল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত অথবা অন্য যে কোনও দেশের ক্রিকেটারদের উন্নতিতে সহায়তা করা। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে অ্যাশেজে কোচিং করানোর সম্ভাবনাও পুরোপুরি নাকচ করেননি তিনি।

মাইক হাসির অবদান:

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার হয়ে ৫০ বছর বয়সী হাসি ৭৯টি টেস্ট ম্যাচে ৬,২৩৫ রান করেছেন। তার আগে আগে ২০২২ সালের টি-২০ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সাথেই কাজ করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের পক্ষে কোচিং বেশ অস্বস্তির:

যদিও অ্যাশেজে মাঠে অস্ট্রেলিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের পক্ষে নামার ব্যাপারটি যে তাঁর কাছে অনেকটাই অস্বস্তিকর হবে, সেকথা অবশ্য স্বীকার করেছেন মাইক হাসি। কিন্তু কোচ হিসেবে তিনি যে দলের দায়িত্ব গ্রহণ করবেন, সেই দলকেই তিনি সেরাটা দেওয়ার চেষ্টা করবেন বলে জানান।

আরো পড়ুন: এই ক্রিকেটারের কথায় মেজাজ হারিয়ে এ কী করলেন ধনঞ্জয়, ছুঁড়ে দিলেন উইকেট!

স্টিফেন ফ্লেমিংয়ের সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক হাসির:

চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পারিবারিক বিষয় আর দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার ব্যাপারটিও খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন হাসি। যদিও এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে স্টিফেন ফ্লেমিংয়ের সাথে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক, এমনও ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইংল্যান্ডের জন্য স্টিফেন ফ্লেমিংকে উপযুক্ত কোচ:

স্টিফেন ফ্লেমিংকে ইংল্যান্ডের জন্য  উপযুক্ত কোচ বলেও মনে করেন হাসি। তিনি বলেন, ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেটের ধারা ফ্লেমিং বজায় রাখলেও, আরও পরিকল্পিত আর নিয়ন্ত্রিত ক্রিকেট খেলানোর চেষ্টা করবেন।

আগামী বছরের জুন মাস থেকে অগস্ট মাস পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ অনুষ্ঠিত হবে। ২০১৫ সালের পর ইংল্যান্ড প্রথমবার অ্যাশেজ পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নামবে। আর সেই লড়াইয়ে ইংল্যান্ডের ডাগআউটে স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে মাইক হাসিকেও দেখা যাবে কি না, সেটাই বড় প্রশ্ন।

আরো পড়ুন: চেন্নাই সুপার কিংসের মালিকানা পেতে চান ধোনি! ধোনির চাওয়াতে অসন্তুষ্ট চেন্নাই শিবির!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে